✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  29 Aug 2019 06:53 AM (IST)
আজকের রাশিফল
1

স্ত্রীর কারণে মানসিক যন্ত্রণা বৃদ্ধি। অনেক দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা আজ সার্থক হতে পারে। বুদ্ধি স্থির রেখে কাজ করুন। একটু সংযমী হওয়ার বিশেষ প্রয়োজন। কোনও অপ্রীতিকর ঘটনা আপনাকে চিন্তায় ফেলবে। আজ ব্যবসায় এমন কিছু ঘটবে যা আপনার মনে সংশয় সৃষ্টি করবে। বুদ্ধির জোরে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভাল। চক্ষু পীড়া।

2

বাড়িতে অনেক আত্মীয় নিয়ে কোলাহল। বাড়ি সাজানোর জন্য কোনও ব্যয় বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ। প্রিয়জনের ব্যবহারে মন কষ্ট বৃদ্ধি। পড়াশোনা নিয়ে প্রথমে একটু চিন্তা পরে কেটে যাবে। ব্যবসায় বা কর্মে আজ বাড়তি লাভ ও সুযোগ পেতে পারেন। আপনার মিষ্টি ব্যবহারে শত্রু পক্ষের মন জয়। অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজে বিপদে পড়তে পারেন। স্ত্রীর শরীরের দিকে নজর দিন। অশান্তি বৃদ্ধি।

3

অতিরিক্ত কাজের চাপের জন্য মাথার যন্ত্রণা বাড়তে পারে। আজ কর্ম ক্ষেত্রে খুব সাবধানে চলবেন, নিজের দুর্বলতা অন্যকে বুঝতে দেবেন না। কোনও আলোচনা থাকলে স্ত্রীর সঙ্গে করুন। কারও বিশ্বাস ভঙ্গের কারণ হতে পারেন। জলপথে ভ্রমণ। হস্ত শিল্পের জন্য নতুন কোনও প্রচেষ্টা। কর্মচারিদের সঙ্গে ভাল ব্যবহারে সম্মান প্রাপ্তি। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে। অসতর্ক ভাবে কথা বলার জন্য বিপদে পড়তে পারেন।

4

ধনু: গোপন কোনও রোগের জন্য অর্থ নষ্ট। উচ্চ পদাধিকারী কোনও ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। কারও বিবাহ সংবাদে মনে আনন্দের উদয় হবে।যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে। আজ সারা দিন সুখ দুঃখ নিয়ে মিশ্র ভাবেই কাটবে। চিকিৎসার জন্য প্রচুর অর্থ অপচয় হতে পারে। জ্যোতিষ চর্চায় অগ্রগতি।

5

অন্যের বুদ্ধিতে আজ অর্থ ক্ষতির সম্ভাবনা আছে। প্রেম প্রণয় ভাল চললেও বিবাদের সম্ভাবনা আছে। খুব ছোটখাটো ব্যাপারে সংসারে অশান্তি। লটারি যোগ দেখা যাচ্ছে বা পাওনা আদায় হতে পারে। আজ আপনি কোনও মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন। পরিবারের মানুষ আজ আপনাকে ভুল বুঝতে পারে। আজ আপনি মা বাবার দায়িত্ব নিতে সক্ষম হবেন। চলাফেরায় বাড়তি সতর্ক থাকুন। দুপুরের পরে শুভ কিছু ঘটতে পারে।

6

তুলা: কোনও বাজে খবর আজ বাড়িতে আসতে পারে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ বাধার সম্ভাবনা আছে। আজ নিজের বুদ্ধির জোরে শত্রু পক্ষকে হারাতে সক্ষম হবেন। জমি কেনাবেচার জন্য সময়টা খুব অনুকূল। আজ ভাইবোনদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে। গরীব দুঃখীকে কিছু দান করুন।

7

শরীরে কোনও চাপের জন্য কাজের দিকে ক্ষতি হতে পারে। আজ একটু বিপদের সম্ভাবনা আছে একটু সাবধানে থাকুন। সংসারের কারনে অধিক ব্যয় হতে পারে। বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দ বৃদ্ধি, আজ কোনও কারনে মনে বিষণ্ণতা আসতে পারে। কোনও কাজ বার বার করতে হতে পারে। ব্যবসার দিকে অধিক ব্যয় বাড়তে পারে। বাড়িতে আজ অতিথি আসার যোগ আছে।

8

আজ আপনার উপর কোনও অত্যাচার হতে পারে। কোনও শত্রুর জন্য কোনও ভাল কাজ আজ আটকে যেতে পারে। প্রেমের দিকে মান বাড়তে পারে।কোনও স্থানে ভ্রমণে কষ্ট বাড়তে পারে। বাড়তি কোনও খরচের জন্য অর্থ চাপ। আজ একটু বদনাম থেকে সাবধান থাকুন। তবে কাজের দিকে খুব শুভ যোগ আছে। গুরুজনের সঙ্গে কোনও কারণে বিবাদ, ব্যবসার দিকে একটু চাপ বাড়তে পারে। পিতার জন্য একটু চিন্তা বাড়তে পারে।

9

কোনও কাজ করবার জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে। আজ আপনার উপর কোনও অন্যায় আচরণ হতে পারে। কোনও কিছু থেকে একটু বাড়তি আয় হতে পারে। পুরনো কোনও রোগ থেকে মুক্তি পেতে পারেন। পড়াশোনার জন্য ভাল সময়। আজ কোনও ভাল বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। শরীরের কোনও অংশের যন্ত্রণা বৃদ্ধি। কোনও কাজ করে আজ মানসিক শান্তি পেতে পারেন। পেটের কোনও সমস্যা।

10

সকালের দিকে প্রেম নিয়ে অপবাদে মনোবেদনা বাড়তে পারে। ব্যবসার দিকে খুব ভাল ফল পাবেন। শরীরে কোনও অংশে ক্ষত বাড়তে পারে। প্রিয়জনের কোনও কথার জন্য মনে কষ্ট বাড়তে পারে। আইনি কোনও কাজের জন্য আজ দিনটি ভাল হবে না। কাজের দিকে আজ একটু অনীহা আসতে পারে। সংসারে কোনও কাজ নিয়ে বিরক্তি আসতে পারে। ব্যবসার দিকে ভাল কোনও সংবাদ। বাড়তি কোনও কাজের যোগাযোগ।

11

সংসারে বিবাদের কারণে মানসিক অবসাদ বাড়তে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে। গুরুজনের কথা না শোনার জন্য বিপদ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে বিরহ বাড়তে পারে। ধর্ম নিয়ে কোনও আলোচনা। অপর কোনও ব্যক্তির দ্বারা আপনার কোনও ভাল কাজ পণ্ড হতে পারে। প্রেমের দিকে খুব ভাল সময়। পেটের কোনও সমস্যা বাড়তে পারে।

12

আজ সারাদিন কোনও বিশেষ কারণে মন একটু চঞ্চল থাকতে পারে। অতীতের কোনও সংস্কার আজ পিছু টান বাড়াতে পারে। রাজনীতির লোকেদের একটু বিপদ আসতে পারে। শিল্পীদের জন্য ভাল কোনও খবর আসতে পারে আজ। স্ত্রীর ব্যাপারে কোনও সংশয়। আজ মন কোনও কারণে উদাসীন হতে পারে তার জন্য কোনও কাজ ভাল লাগবে না। বাড়িতে সন্তানের জন্য বিবাদ। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.