✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  06 Sep 2019 07:03 AM (IST)
আজকের রাশিফল
1

আজ কোনও না কোনও দিক থেকে গুরুর কৃপা লাভ করতে পারেন। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। কোনও কারণে আইনি পরামর্শ নিতে হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা। অতিরিক্ত ভোগ বিলাসিতার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। আপনার কু-মন্তব্যে সংসারে অশান্তির যোগ। কর্মস্থানে গভীর কোনও দায়িত্ব পালন করতে হতে পারে। আধ্যাত্মিক কাজে মনে শান্তি। ব্যবসায় কর্মচারীর চক্রান্তে আর্থিক ক্ষতি। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা বাড়তে পারে।

2

চাকরিজীবীদের জন্য দিনটি খুব শুভ। অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে। শারীরিক অসুস্থতার জন্য ভ্রমণ বাতিল হতে পারে। আজ নিজেকে খুব নিঃসঙ্গ মনে হতে পারে। সন্তানদের বিষয়ে কোনও গভীর আলোচনা হতে পারে। নিজের ব্যবহারে সম্মান প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য দেখা দেবে। কর্মক্ষেত্রে আজ সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে। দাম্পত্য কলহ বাধার আশঙ্কা।

3

বিবাহ সংক্রান্ত কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সমনের সময়টা খুব ভাল। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। আজ কোনও কিছু পাওয়ার জন্য জেদের সৃষ্টি হতে পারে। আজ কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। জটিল কোনও সমস্যা আজ আপনাকে ভোগাতে পারে।

4

আজ পুরনো দিনের কোনও আশা ভঙ্গ হতে পারে। আজ সন্তানের কোনও ভাল জিনিস আপনাকে অবাক করবে। বিনিয়োগি ব্যবসার ফল ভাল পাওয়া যাবে। ব্যয় কম হবে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরু জনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। আজ বিশেষ কোনও কর্মের সুযোগ আসতে পারে। বাড়ির দায়িত্ব পালনে জন্য সুনাম আসতে পারে।

5

চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। কোনও উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে। আজ সারা দিন কাজ কর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন। উচ্চশিক্ষার জন্য বিশেষ কোনও সুযোগ আসতে পারে।

6

আজ সারা দিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। বাড়ির তৈরির শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা থাকবে। পরিবারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন।

7

বিদ্যার্থীদের আজ পড়াশোনায় অমনোযোগ ভাব দেখা দিতে পারে। ব্যাঙ্কের ঋণ মঞ্জুর হতে পারে। গুরু জনের শারীরিক উন্নতির আশা রাখতে পারেন। অতিরিক্ত উদাসিনতার জন্য ব্যবসায় ক্ষতি। বাড়িতে সদুপায়ে আয় বৃদ্ধির আলোচনা হতে পারে। ভু-সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসতে পারে। যানবাহন চলাচলে বাড়তি সতর্কতা রাখুন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা। নিজের ক্ষমতায় ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। নতুন বাড়ি তৈরিতে বাধা।

8

সম্পত্তি নিয়ে আজ গুরু জনদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সন্তানদের জন্য উদব্যস্ত হতে হবে। খুব নিকট কারও শারীরিক অসুস্থতার খবর আসতে পারে। বন্ধুর থেকে সাবধান থাকুন আজ। আজ কারও অতিরিক্ত স্নেহে মানসিক শান্তি পাবেন। স্ত্রীর উদ্যোগে ব্যবসায়িক দিকে সাফল্য পেতে পারেন। প্রশাসনিক দায়িত্বে ব্যাঘাত ঘটতে পারে। আজ অতিরিক্ত ব্যয় আপনাকে চিন্তায় ফেলতে পারে। পুরনো যন্ত্রণা বাড়তে পারে।

9

আজ বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তায় যানবাহন চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারা দিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। সাধু সেবায় মনে শান্তি। আজ গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি আসতে পারে। দাম্পত্য জীবনে হঠাৎ অশান্তি।

10

অতিরিক্ত উদারতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে। অলৌকিক কোনও কারণে মনে ভয়ের সঞ্চার হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। আজ কর্মস্থানে আপনাকে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। নতুন বাড়ি তৈরির আলোচনা হতে পারে। আজ জলপথে ভ্রমণ এড়ানোই ভাল হবে। আজ সকলের কাছে নিজের মেধা দেখানোর সুযোগ পাবেন। সমাজের কাজে বেশি না যাওয়াই শ্রেয়, মানহানির আশঙ্কা আছে।

11

গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে সকালের মধ্যে মিটিয়ে ফেলুন। প্রতিবেশীর কাজের জন্য নিজের কাজে ব্যাঘাত আসতে পারে। বাড়িতে নতুন কিছু কেনার আলোচনা হতে পারে। কর্মচারীর ভুলের জন্য ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। কোনও বিশেষ বন্ধুর কাছ থেকে উপকৃত হতে পারেন। মামলা মোকদ্দমার হাত থেকে রেহাই পেতে পারেন। নিজের ধৈর্যের জন্য বাহবা পেতে পারেন। সংসারে বা ব্যবসায় আজ আপনি বিশেষ কোনও পরিবর্তন দেখতে পাবেন।

12

কারও বিবাহ সংবাদে মনে আনন্দের উদয় হবে। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি যেতে পারে। উচ্চাশা থাকলে আজ সেটা সফল হতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.