আজকের রাশিফল

আজ সারা দিনে যে কোনও সময় নিজের কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন। খুব কাছের কোনও মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে। দামি কিছু প্রাপ্তি হতে পারে। সন্তান স্থান শুভ। আজ ভাল কোনও সংবাদ পাওয়ার জন্য মন বিচলিত হতে পারে। কর্মে একটু জটিলতা থাকলেও সাফল্য থাকবে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। পারিবারিক ভ্রমণ হবে।
আজ সকাল থেকে মনে একটা উদাসীন ভাব থাকবে। বাড়িতে প্রিয় জনের কোনও খারাপ খবর আসতে পারে। অযথা ভ্রমণ হতে পারে। সামাজিক কোনও কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। অর্শ জাতীয় কোনও রোগ নিয়ে চিন্তা। পড়াশোনার জন্য সুনাম হওয়ার যোগ। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের জন্য বাড়তি কোনও খরচ হতে পারে।
বাজে সঙ্গ থেকে সাবধান থাকুন। বাড়িতে প্রতিবেশী আসার যোগ। প্রিয় জনের বাজে কাজের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় ক্ষতির আশঙ্কা। বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ। দাঁতের রোগ হতে পারে। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। বাড়িতে অহেতুক অশান্তি। আর্থিক দিকে দিনটি ভাল যাবে। সকলে মিলে দূরে ভ্রমণ। বাড়তি কোনও খরচের জন্য সঞ্চয় কম হবে।
চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। কবিদের জন্য খুব খারাপ সময়। সংসারে ব্যয় বাড়তে পারে। দুঃস্থদের জন্য কিছু করতে পেরে আনন্দ। ব্যবসায় শুভ খবর আসতে পারে। রক্তচাপ নিয়ে কোনও চিন্তা। আজ দিনটি ভাল, কিন্তু মানসিক দিক দিয়ে চাপ থাকবে। ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক ব্যাপারে যোগাযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে।
একাধিক পথে আয়ের চেষ্টা বাড়তে পারে। স্ত্রীর প্রতি অভিমান বৃদ্ধি। কাজের চাপের জন্য শরীরে কষ্ট। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানের ভাল কাজের জন্য গর্ব বোধ। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বন্ধুদের থেকে বাজে কিছু ঘটতে পারে।
সকালের দিকে বাড়িতে কোনও ছোট কারণে বিবাদ বাধতে পারে। আজ পথে ঘাটে একটু সাবধানে চলাচল করা দরকার, বিশেষ করে জলপথে। ব্যবসায় অর্থ আসতে পারে। কাজের চাপের জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। ভাল ব্যবহারের জন্য অন্যকে প্রভাবিত করতে পারবেন। সকালের থেকে দুপুরের দিকে ব্যবসা ভাল হবে। মনের ইচ্ছা পূরণ হওয়ার দিন আজ। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।
কোনও কারণে লক্ষ্য থেকে দূরে চলে যেতে পারেন। আজ কোনও কাজে অর্থ নষ্ট হবে। একাধিক পথে আয় বাড়তে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য আলোচনা। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। যাঁরা গান বাজনা নিয়ে কাজ করেন, তাঁদের জন্য ভাল সময়। রক্তচাপ বাড়তে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি।
আত্মীয় নিয়ে বিবাদের আশঙ্কা। প্রেমের ব্যাপারে মান বাড়তে পারে। অফিসে উন্নতির সুযোগ কাজে লাগান। বন্ধুর জন্য অশান্তি বৃদ্ধি। আগুন থেকে বিপদের আশঙ্কা। তর্ক থেকে জয় লাভ করবার জন্য আনন্দ। অর্থ সংক্রান্ত কোনও চাপ আসতে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম। মাথার যন্ত্রণা থাকবে। স্বামী-স্ত্রী বিবাদ মিটে যেতে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।
দুপুরের পরে কোনও ভাল কাজের খবর আসতে পারে। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে। দামি ভজনের জন্য খরচ বাড়তে পারে। প্রিয় জনের কাছ থেকে ভালবাসা পাবেন। গাড়িচালকদের জন্য দিনটি ভাল। আজ শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কাজে ক্ষতির আশঙ্কা। নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা। চিকিৎসার জন্য প্রচুর খরচ হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি।
খরচ বাড়তে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিশেষ আলোচনা। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। অফিসে কাজের চাপ বৃদ্ধি। রক্তপাত থেকে সাবধান থাকা দরকার। ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে। প্রিয় জনের থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয়। বাড়তি কোনও খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। বাড়িতে অতিথি আসতে পারে।
প্রেমে বিবাদ বাড়তে পারে। বাইরের কোনও অশান্তি বাড়িতে আসার আশঙ্কা। ব্যবসায় ঝুঁকি থেকে লাভ বাড়তে পারে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। সঙ্গীতে সাফল্য আসতে পারে। সংসারের জন্য অযথা ব্যয় বাড়তে পারে। কাউকে কটূ কথা বলবার জন্য দুঃখ পাবেন আজ। লিভারের কোনও সমস্যা বাড়তে পারে।
অনেক দিনের পড়ে থাকা কোনও কাজের খবর আসতে পারে। আজ সকালের দিকে কোনও স্বপ্ন পূরণ হতে পারে। প্রেমে বিবাদ মিটে যাবে। কোমরের নীচে যন্ত্রণা হবে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য বিবাদ। ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে। অফিসে কাজের চাপ থাকবে। পড়াশোনার জন্য আজ কোনও বাধা আসতে পারে।