✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  20 Sep 2019 06:56 AM (IST)
আজকের রাশিফল
1

বিশেষ কোনও ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তান পরীক্ষায় ভাল ফল করবে। শরীরে একটু দুর্বলতা আসতে পারে। আজ সামাজিক কোনও বিষয়ে বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। দূরের কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করবে। শরীরে যন্ত্রণা বাড়বে। দীর্ঘ মেয়াদি কোনও রোগের তাড়াতাড়ি চিকিৎসা করুন।

2

আজ অপরকে খুশি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী-স্ত্রীর সম্পর্কে রুক্ষতা আসবে। বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি। বিদ্যার্থীদের সামনে ভাল কিছু করে দেখানোর সুযোগ আসতে চলেছে।

3

আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল, মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। বাড়িতে পোষ্য কেনা নিয়ে আলোচনা হতে পারে।

4

কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন।

5

প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় অশান্তির সৃষ্টি হতে পারে। প্রেমেপ ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার সঙ্কেত। বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে।

6

কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু খরচ হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে। খরচের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রোগের উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। ভাইবোনদের সঙ্গে হঠাৎ ঝামেলার সৃষ্টি হতে পারে।

7

ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে। কাউকে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে। নতুন বাড়ি তৈরির শুভ সময় আসছে। দাম্পত্য সুখ বজায় থাকবে। আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে। বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন। দামি কিছু হারিয়ে যেতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার যোগ রয়েছে। প্রতিবাদী মানসিকতা মন থেকে ঝেড়ে ফেলুন, না হলে বিপদ।

8

অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। শরীর স্বাস্থ্য ভাল থাকবে। নতুন কোনও কাজের সুযোগ হবে বা বাড়তি উপার্জন হতে পারে। আজ কিছু দান করে মনে আনন্দ। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি হতে পারে। শিক্ষক-শিক্ষিকাদের জন্য সময়টা শুভ। উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে চোট পাওয়ার আশঙ্কা।

9

আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা হতে পারে। কিছু কেনা বেচার জন্য খরচ হবে। আজ সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। আজ বাড়িতে বা কর্মস্থানে মাথা খুব ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। জলপথে বিপদ।

10

আজ কারও সমালোচনা করবেন না। সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না। পুরনো ঝামেলা মিটে যেতে পারে। আজ সারা দিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভাল হবে। দীর্ঘমেয়াদি কোনও কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন। দর্শনশাস্ত্রে স্বীকৃতি বা উন্নতির যোগ দেখা যাচ্ছে। সেবামূলক কাজে মানসিক শান্তি। আজ আপনি কারও অপবাদের শিকার হতে পারেন।

11

মাতৃকুলের সম্পত্তি পাওয়ার একটা ভাল সুযোগ আসতে পারে। প্রিয় জনের চিকিৎসার কাজে বহু খরচ। পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে। উচ্চ বিদ্যার্থীদের সামনে বিশেষ সুযোগ আসতে চলেছে। আজ অকারণে মনে ভয়ের সৃষ্টি হতে পারে। পথে চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে। আজ সারা দিন কোনও খরচ বার বার হতে পারে। বাড়িতে সকলে মিলে সুখী সময় কাটাবেন।

12

আজ নতুন কোনও কাজের সন্ধান করতে হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্টের সৃষ্টি হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.