✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  23 Sep 2019 06:37 AM (IST)
আজকের রাশিফল
1

প্রেমে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি কিছু আয় করতে গিয়ে বিপদ। মানসিক কষ্ট বাড়তে পারে। ভাল কোনও জিনিস নষ্ট হতে পারে। আজ কোনও বন্ধুর থেকে ক্ষতির আশঙ্কা। ব্যবসায় চাপ আসতে পারে। আজ আপনার ব্যবহারে কেউ আঘাত পেতে পারেন। শরীরে যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসায় ভাল ও নতুন কোনও কাজের সুচনা। অফিসে কোনও মহিলার সঙ্গে বিবাদ।

2

সম্পতির অধিকার নিয়ে বিবাদ বাড়তে পারে। আজ কপালে অপমান জুটতে পারে। ভাল যোগাযোগ আসতে পারে। বুদ্ধির ভুলার জন্য কাজের ক্ষতি হতে পারে। ব্যবসায় মন্দা আসতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি। পেটের সমস্যা বৃদ্ধি। আপনার সমালোচনা হতে পারে। কিছু পাওনা আদায় হতে পারে। আয় ও সঞ্চয় বৃদ্ধি পাবে। ভ্রমণের জন্য দিনটি ভাল নয়।

3

প্রেমে অশান্তি মিটে যেতে পারে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থ ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমে প্রচুর সাফল্য থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি।

4

কোনও বিশেষ বন্ধুর জন্য সংসারে অশান্তি। পেশাদারদের জন্য সময়টা খুব উপযুক্ত। বাড়িতে পোষ্য কেনার যোগ আছে। আপনার ভাল স্বভাব আপনাকে অনেকের কাছে প্রিয় করে তুলবে। কোনও জায়গা থেকে সুসংবাদ আসতে পারে। প্রচুর দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ। বিশ্বস্ত কেউ ঠকাবে, সতর্ক থাকুন।

5

মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভাল সময়। ভাল কাজে কিছু খরচ হতে পারে। কোনও বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে। পথেঘাটে সাবধানে চলাফেরা করুন। আজ বন্ধুর জন্য সংসারে বা নিজের জীবনে কোনও সমস্যা সৃষ্টি হতে পারে। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন। বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন।

6

রাজনীতির সঙ্গে যুক্তদের চিন্তা থাকবে। পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। শরীরে কোনও অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসার প্রয়োজন। সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন। জরুরি কাজ সকালে মেটান। ভাবনা চিন্তা করে প্রেমে পা বাড়াতে হবে। প্রচুর খরচ বৃদ্ধি পাওয়ায় সংসারে অনেক সমস্যা দেখা দেবে। কাজ নিয়ে চাঞ্চল্য থাকবে। পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে।

7

সকাল থেকে শরীরে জড়তা ভাব থাকতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি। কাজের ব্যাপারে ব্যাকুলতা বাড়তে পারে। ব্যবসার জন্য কোনও শুভ যোগাযোগ আসতে পারে। রাজনীতিকদের জন্য ভাল কোনও খবর আসার সম্ভাবনা। কারও কাছে দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাড়তি কোনও ব্যবসা থেকে অর্থ আসতে পারে। স্ত্রীর ব্যাপারে কোনও চাপ আসতে পারে। বাবার সঙ্গে তর্ক।

8

গাড়ি চালকেরা একটু সাবধানে গাড়ি চালান। বাড়তি কিছু খরচের জন্য চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। বাবা-মায়ের জন্য দুঃখ আসতে পারে। মিষ্টি কথায় বিপদ থেকে উদ্ধার পাবেন। শত্রুর ব্যাপারে চাপ আসবে। পড়াশোনার জন্য ভাল সুযোগ। কাজে উন্নতির চেষ্টা করুন। ভাইয়ের সঙ্গে বিবাদের আশঙ্কা। সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বাড়বে। বাবার শরীর নিয়ে চিন্তা।

9

গবেষণার কাজে সাফল্য আসতে পারে। খুব কাছের মানুষের জন্য দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ আসতে পারে। কোনও কাজের জন্য সমাজে সুনাস অর্জন করতে পারেন। সন্তানদের সঙ্গে মতবিরোধ। ভাগ্য উন্নতির কোনও উপায় খুঁজে পেতে পারেন আজ। ফাটকা বা লটারিতে আয় বাড়তে পারে। ধর্মে আগ্রহ বৃদ্ধি। বাবার সঙ্গে কোনও ব্যবসার ব্যাপারে আলোচনা হতে পারে।

10

শেয়ার বাজার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে। মন অস্থির থাকবে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির সুযোগ। বাড়তি কোনও ব্যবসা নিয়ে আলোচনা। আইনি কাজ নিয়ে ঝামেলা বাড়তে পারে। কাজের ক্ষেত্রে কোনও ভাল সুযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। মায়ের শরীর নিয়ে চিন্তা।

11

বাজে লোকের জন্য ভয় বাড়বে। ব্যবসায় সমস্যা বৃদ্ধি। চোখের সমস্যা বাড়তে পারে। মায়ের দিক দিয়ে কোনও কষ্ট বাড়তে পারে। কোনও বাড়তি কাজের চাপ আসতে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন। মানসিক উত্তেজনা বাড়তে পারে। ব্যবসায় চাপ ও খরচ বাড়তে পারে। অফিসে উন্নতির সুযোগ আসতে পারে। বাহিরের কোনও লোকের জন্য আজ খরচ বৃদ্ধি পাবে।

12

নিজের শখের জন্য বাড়তি খরচ হতে পারে। ভাল কোনও বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার। পড়াশোনার জন্য ভাল সুবিধা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে কোনও বিষয়ে ঝামেলা হতে পারে। আজ কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা। কাউকে উপকার করে শান্তি পাবেন।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.