আজকের রাশিফল
গাড়ি বিক্রির জন্য আজ খুব ভাল যোগাযোগ আসতে পারে। আজ কোনও কাজে বিপদের ঝুঁকি হতে পারে। মাথায় কোনও চোট লাগতে পারে। প্রেমে হতাশা জুটবে। আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি। বন্ধুদের সঙ্গে বিবাদের আশঙ্কা। আজ সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে। ধর্মের ব্যাপারে খরচ হতে পারে। ব্যবসায় ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে চিন্তা থাকবে। বন্ধুদের নিয়ে চিন্তা বাড়তে পারে।
আজ পাওনা আদায়ের জন্য দিনটি খুব ভাল। আজ নতুন কোনও কাজের সন্ধান করতে হতে পারে। সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্টের সৃষ্টি হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীত চর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে।
আজ মানসিক উদ্বেগ বাড়তে পারে। শরীরে কোনও সমস্যা বাড়বে। অভিনেতাদের জন্য ভাল সময়। বিবাহিত জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসায় বাধা আসবে। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। আজ কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে। বিবাদের জন্য ক্ষতির আশঙ্কা। শরীরের কোনও অংশে ব্যথা বৃদ্ধি। ব্যবসায় ভাল ফলের আশা করতে পারেন। বাবার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে।
অশুভ কোনও সঙ্কেত আজ সকাল থেকে বুঝতে পারবেন। আজ অপরের ভালবাসা পেতে পারেন। সাংবাদিকদের জন্য ভাল সময়। বাইরের বিবাদ বাড়িতে আসতে পারে। ব্যবসার ব্যাপারে কোনও চিন্তা থাকবে। রক্তচাপ বৃদ্ধি পাবে। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। বাবার সম্পতি পেতে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চিন্তা। কারও শরীর খারাপ নিয়ে খরচ বাড়তে পারে।
উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। আজ সারাদিন ব্যবসা ভাল চলবে কিন্তু পরে জটিলতা আসতে পারে। কারও জিনিসের দায়িত্ব নিলে বিপদ। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চরার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ।
বন্ধুর সঙ্গে বিবাদ বাধতে পারে। একটু অপেক্ষা করুন, ভাল সময় আসছে। শারীরিক কষ্ট পেতে পারেন আজ। ব্যবসায় কিছু শুভ পরিবর্তন দেখতে পাবেন। বাড়তি খরচের জন্য চিন্তা। আজ প্রিয় জনের উপর ঘৃণা আসতে পারে। অনেক দিনের কোনও আশা করা বস্তু লাভ হতে পারে। আজ আর্থিক চাপ থাকবে। প্রেমের ব্যাপারে আনন্দ বৃদ্ধি। পেটের সমস্যা বাড়তে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ।
সকালের দিকে থেকে একটু সাবধানে চলুন, রক্তপাতের আশঙ্কা রয়েছে। আজ কোনও কারণে কিছু অর্থ পেতে পারেন। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে ভাল সাহায্য পাবেন আজ। ব্যবসায় বাধা পেয়ে মাথা গরম। বাবার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। বাবার সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা।
অংশীদারী ব্যবসায় খুব ভাল আয় হতে পারে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। প্রোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের মতো সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন।
পূজাপাঠের জন্য চিন্তা ভাবনা। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু খরচ হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রোগের উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে।
সকাল থেকে একটু বিরোধী মনোভাব আসতে পারে। প্রতিবেশীর কাছে আজ খুব জনপ্রিয় হতে পারবেন। লেখকদের জন্য দিনটি খুব ভাল। নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য দিনটি খুব ভাল নয়। আজ সাধুসঙ্গে থাকতে পারবেন। বন্ধুস্থানীয় কেউ শত্রুতা করতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ। স্ত্রীর সঙ্গে বিবাদ বাধতে পারে।
আজ কোনও বাজে চিন্তা মাথায় আসতে পারে। আজ ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথার সৃষ্টি হতে পারে। কিছু কেনাবেচার জন্য খরচ। আজ সারা দিন প্রচুর পরিশ্রমে হতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে।
কাজের ক্ষমতা কমতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। মায়ের শরীরের ব্যাপারে খরচ হতে পারে।