✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  26 Sep 2019 06:52 AM (IST)
আজকের রাশিফল
1

শিক্ষকদের সম্মান বাড়তে পারে। পেটের কষ্ট বৃদ্ধি হতে পারে। কোনও কাজের জন্য গভীর চিন্তায় পড়তে হতে পারে। সন্তানের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। শরীরের কোনও অংশে যন্ত্রণা বাড়তে পারে। খেলাধুলোয় সাফল্য আসতে পারে। কোনও সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা। ব্যবসায় আয় বৃদ্ধি। ভ্রমণের জন্য আলোচনা। বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে।

2

শরীর ভাল না থাকার জন্য কাজে অনীহা আসতে পারে। আত্মীয়ের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা। রাস্তাঘাটে বিপদের থেকে সাবধান থাকুন। বাবার সঙ্গে কোনও কারণে বিবাদ। বাড়িতে অতিরিক্ত খরচ বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা। ব্যবসার দিকে ক্ষতি হতে পারে। কোনও কাজে প্রতারিত হওয়ায় একটু চিন্তা বাড়তে পারে। ঠান্ডা লাগা থেকে সাবধান।

3

চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে পারেন। মানসিক কোনও উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। দাম্পত্য কলহ তৈরি হতে পারে। আজ সারা দিন কাজ কর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ আপনার অনুকূলে থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।

4

বুকের কষ্ট বাড়তে পারে। আজ বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তায় যানবাহনে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারা দিন কোনও কারণে চিত্তচাঞ্চল্য থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা।

5

ব্যবসায় অর্থ লাভে দেরি হতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা একটু থাকবে। পরিবারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। বিবাহে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনের সময়টা খুব উপযুক্ত। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। অতিরিক্ত রাগ ভাল হবে না।

6

আজ সকাল থেকে কাজের চাপ বাড়তে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পর উপকৃত হতে পারেন। কারও বিবাহ সংবাদে মনে আনন্দের উদয়। যানবাহনে ওঠা-নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি যেতে পারে। মনে উচ্চাশা থাকলে আজ সেটা সফল হতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো কোনও শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।

7

ব্যবসায় লাভ বাড়তে পারে। সঞ্চয়ের জন্য চিন্তা ভাবনা করুন। শুভ কাজের জন্য আজ যোগাযোগ করতে পারেন। ব্যবসায় কাজের আনন্দ পাবেন। বাড়তি কোনও খরচ বাড়তে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ বৃদ্ধি। চাকরিস্থলে বিবাদ। ধর্মের ব্যাপারে কোনও আলোচনায় আনন্দ। স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে সারা দিন মনকষ্ট। ব্যবসায় মন্দার জন্য সঞ্চয় কম। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা।

8

কোনও ভাল ব্যক্তির সাহায্যে বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জলপথে একটু সাবধান থাকুন। মানসিক শান্তি পেতে পারেন। সন্তানের জন্য চিকিৎসার খরচ বৃদ্ধি। কোনও ঝুঁকি নেওয়ার আগে একটু চিন্তা করুন। কথা বলার সময় সংযত থাকুন। আপনার কোনও আচরণ আজ খুব খারাপ হতে পারে। ব্যবসায় চাপ বাড়তে পারে। পাওনা অর্থ আদায় হওয়ার সম্ভাবনা। আগুন থেকে একটু সাবধান থাকুন।

9

স্বাস্থ্যকর স্থানে ভ্রমণের জন্য আলোচনা। আজ কোনও কিছু পাওয়ার জন্য মনে জেদ তৈরি হতে পারে। আজ কর্মস্থানে প্রচুর সুনাম বৃদ্ধি পাবে। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। আজ পুরনো দিনের কোনও আশাভঙ্গ হতে পারে। আজ সন্তানের কোনও ভাল জিনিস আপনাকে অবাক করবে। আজ বিনিয়োগে কোনও ব্যবসার ফল ভাল পাওয়া যাবে।

10

ভাল কাজে আজ বাধা পড়তে পারে। খাবারের ব্যাপারে একটু অসুবিধা হতে পারে। বন্ধুদের সঙ্গে কোনও বিবাদের জন্য মানসিক বিবাদ। বিপদ থেকে মুক্তি পেতে পারেন। কাজের জন্য ভ্রমণে যেতে হতে পারে। নিজের ব্যবসায় ভাল লাভ আসতে পারে। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি।

11

মানসিক অশান্তির জন্য কাজে মন বসবে না। প্রতিবেশীর সঙ্গে শত্রুতা বাড়তে পারে। আজ কিছু পাওনা আদায় হতে পারে। প্রিয়জনের কাছ থেকে উপকার পেতে পারেন। আজ মনে আনন্দ থাকবে। কাজের জন্য উদ্বেগ বাড়তে পারে। পুরনো কোনও শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা। পেটের সমস্যা বাড়তে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা। দুপুরের পরে বিবাদ বৃদ্ধি।

12

কর্মস্থানে খুব সাবধানে থাকুন। বিবাদ বাড়তে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। আজ সারা দিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.