✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  25 Oct 2019 06:39 AM (IST)
আজকের রাশিফল
1

প্রাথমিক বিদ্যার্থীদের ফল ভাল হবে না। ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথায় সমস্যা। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দাম্পত্য দিক সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

2

আপনার ভাল কোনও কাজের জন্য কর্মস্থানে শত্রু বাড়তে পারে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চোরের ভয় আছে। আর্থিক সমস্যার সম্মুখিন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। সন্তানদের কাজের কোনও শুভ খবর আসতে পারে। আজ সারা দিন খুব অলসতায় কাটতে পারে। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন।

3

আজ কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে। উচ্চ বিদ্যার্থীদের সামনে ভাল যোগ আছে। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ। বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধান থাকুন। আজ খুব বুঝে না চললে অতিরিক্ত খরচ হতে পারে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয়। রক্তপাতের আশঙ্কা রয়েছে, একটু সাবধান থাকুন।

4

কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক অসুস্থতা আসতে পারে। অসৎ কোনও লোকের জন্য আপনার বদনাম হতে পারে। শত্রুরা আপনাকে অপদস্ত করতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজ কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আসতে পারে। সেবামূলক কাজে মনে আনন্দ। ব্যবসায় উন্নতির সম্ভাবনা।

5

কোনও মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে। আজ খরচ বাড়তে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে। অপরের উপকার করতে গিয়ে বিপদ। মামলা মোকদ্দমা হওয়ার যোগ রয়েছে। আজ কোনও কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন। ক্রয় বিক্রয়ের কাজে আজ লাভ নাও হতে পারে। লাগামছাড়া আশায় খরচ হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য।

6

সকাল থেকে আজ ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আজ সারা দিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। ভাইবোনদের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন। স্বামী-স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ। মা–বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আজ আপনার মন থাকবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে।

7

বাড়িতে অতিথি আসতে পারে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে।

8

আজ সকলের থেকে ভালবাসা পাবেন। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করতে হবে। আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে।

9

আজ কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক সুনাম বা প্রতিপত্তি বাড়ার যোগ আছে। হারানো কোনও জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের উন্নতি। আজ আপনার খুব কাছের কোনও বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস আসতে পারে। আপনার মিষ্টি ব্যবহার সকলকে আকর্ষিত করবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। কোনও কাজের জন্য কারও কাছে দয়ার পাত্র হতে হবে।

10

বন্ধু বিরোধ থেকে সাবধান থাকুন। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগের সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন।

11

আজ আপনার ব্যবহারের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূরে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে। কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কেউ বাড়িতে আসবে। দুপুরের পরে বাড়তি আয় হতে পারে।

12

সংসারে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে। কাউকে ধার দেবেন না। তর্ক বিতর্ক বিশেষ ভাবে এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর সৃষ্টি হতে পারে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.