আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  28 Oct 2019 07:18 AM (IST)
আজকের রাশিফল
1

ভুল কাজের জন্য অপমানিত হতে পারেন। পড়াশোনার জন্য ভয় থাকবে। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে বিবাদ। ব্যবসার জন্য ঋণ নিতে হতে পারে। সম্পত্তি কেনাবেচার ভাল দিন আজ। আপনার দ্বারা কেউ আঘাত পেতে পারেন। ব্যবসায় বাড়তি লাভের জন্য আনন্দ। অফিসে সুনাম বাড়তে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে।

2

স্ত্রীর সঙ্গে পুরনো কোনও অশান্তি আবার নতুন করে ফিরে আসতে পারে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও বিবাদের জন্য মানসিক কষ্ট। ব্যবসায় একটু শান্তি পেতে পারেন। বিবাহের ব্যাপারে কোনও যোগাযোগ আসতে পারে। আজ একটু সাবধানে থাকুন, বিপদ আসতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে অশান্তির আশঙ্কা। তবে বিবাহিত জীবনে কোনও সুখের খবর আসতে পারে। আর্থিক ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন।

3

রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য চাপ বাড়তে পারে। আজ রাগের পরিমাণ একটু বাড়বে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় ভাল ফল পাবেন না। অফিসে কাজের চাপ বাড়বে। বাবার শরীর নিয়ে চিন্তা ও খরচ। নিজের মতে চলবার জন্য বাড়িতে বিবাদ। শরীরের দিকে নজর দিন, শরীর খারাপের আশঙ্কা রয়েছে। বাবার সঙ্গে ব্যবসার আলোচনা। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। বাড়িতে অতিথি আসতে পারে।

4

গবেষণার জন্য দিনটি খুব ভাল। ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে। নিজের বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়ির কোনও কাজের জন্য ঋণ নিতে হতে পারে। কোথাও বেড়াতে যাওয়া নিয়ে বাড়িতে আলোচনা। আজ কারও উপকার করতে গিয়ে সুনাম পাবেন। ব্যবসায় একটু বাধা আসতে পারে। দুপুরের পরে বাড়তি কোনও ব্যবসা থেকে লাভ পেতে পারেন। দূরের কোনও অতিথি আসতে পারে।

5

আজ সকালের দিকে কোনও খরচ বাড়তে পারে। শিক্ষকদের জন্য কোনও শুভ পরিবর্তন আসতে পারে। প্রেমের ব্যাপারে কোনও চাপ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। যাঁরা গঠনমূলক কাজ করেন, তাঁদের জন্য ভাল সুযোগ আসতে পারে। নতুন কোনও বন্ধুর জন্য আনন্দ। স্ত্রীর কোনও কাজের জন্য শান্তি মিলতে পারে। আর্থিক চাপ থাকবে। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

6

আজ কারও আলোচনার পাত্র হতে পারেন। নতুন কাজের জন্য মনে ভয়ের সঞ্চার হতে পারে। ব্যবসায় সময় ভাল নয়। ভাল কাজে বাধা আসবে। পড়াশোনার জন্য সুযোগ মিলতে পারে। মাথার যন্ত্রণা বাড়বে। পাওনা অর্থ আদায়ে দেরি হতে পারে। কোনও উপহার পেতে পারেন আজ। শরীরে কোনও সমস্যা বাড়তে পারে। স্ত্রীর জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে। বাড়তি কোনও খরচ হতে পারে।

7

বাড়িতে বড় অশান্তি হতে পারে। বুদ্ধির ভুলের জন্য চাপ আসতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদের আশঙ্কা। বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। শরীর নিয়ে সমস্যা বাড়বে। বুদ্ধির জোরে শত্রু জয়। ভাই বা বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ। কারও কাছে অসম্মানিত হতে পারেন। প্রেমের কোনও সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। আজ ক্ষতির আশঙ্কা রয়েছে। কোমরের কোনও অংশে যন্ত্রণা বাড়তে পারে।

8

সকালের দিকে শরীরের কোনও অংশে যন্ত্রণা বাড়তে পারে। আজ সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সারাদিন কোনও কাজে ব্যস্থ থাকতে হবে। চাকরির শুভ যোগাযোগ আসতে পারে। বাবার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ। আজ ভ্রমণে বাধা আসতে পারে। সারাদিন কোনও প্রিয় জনের সঙ্গে থাকার জন্য আনন্দ। খেলাধূলায় শুভ পরিবর্তনের সম্ভাবনা। পেটের কোনও সমস্যায় কষ্ট বাড়বে। রক্ত সংক্রান্ত কোনও রোগ হতে পারে।

9

নতুন কোনও কাজ নিয়ে আলোচনা। ভাল কাজ করে আজ সুনাম পেতে পারেন। নতুন কোনও বন্ধু পেতে পারেন। ব্যবসায় কাজের চাপ বাড়তে পারে। প্রেমের জন্য অশান্তি বৃদ্ধি। অসৎ লোক থেকে সাবধান থাকুন। রোগ থেকে মুক্তি লাভ। অপরিচিত ব্যক্তিদের থেকে থেকে সাবধান থাকুন। ব্যবসায় সম্মান ও লাভ বাড়তে পারে। পেটের কোনও সমস্যার জন্য আজ কাজের ক্ষতি হতে পারে। নাক, কা‌ন, গলা নিয়ে কষ্ট বাড়তে পারে।

10

মা-বাবার সঙ্গে অকারণে তর্ক হতে পারে। ব্যবসায় বাড়তি যোগাযোগ আসতে পারে। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি। কারও উপকারের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসায় কিছু উন্নতি আসতে পারে। সংসারে একটু শান্তি দেখতে পাবেন। অফিসে জটিলতা বাড়তে পারে। দূরের কোনও বন্ধুর খবর আসতে পারে।

11

কোনও মহিলার জন্য কর্মস্থানে বিবাদ। নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। ব্যবসার স্থানে উন্নতির যোগাযোগ। আজ অযথা খরচ বাড়তে পারে। কোনও কাজ বার বার চেষ্টা করেও ফল পাবেন না। শরীরে কোনও কষ্ট অবহেলা করবেন না। আইনি কোনও কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। চিকিৎসার খরচের জন্য খরচ হতে পারে।

12

প্রেমের ব্যাপারে বিরহ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে প্রচুর ভালবাসা পাবেন। পড়াশোনায় উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। রক্তচাপ বাড়তে পারে। আজ সকাল থেকে দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। ব্যবসায় শত্রুর জন্য ক্ষতি হতে পারে। প্রেমের জন্য আজ আনন্দে থাকবেন। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। বাবার সঙ্গে দরকারি কোনও বিষয়ে আলোচনা।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন