✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  30 Oct 2019 06:29 AM (IST)
1

সকাল থেকে আইনি কাজে খরচ বাড়তে পারে। কর্মস্থানে নিজেকে খুব অসহায় মনে হতে পারে। পরিবারে কারও কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে বয়সে ছোট কারও সঙ্গে তর্ক বাধতে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন। আজ বাড়িতে বা কর্মস্থানে মাথা খুব ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে।

2

আজ একটু সাবধানে থাকুন, বদনামের আশঙ্কা রয়েছে। আর্থিক ব্যাপারে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে। পাওনা আদায়ের জন্য মাথা গরম হওয়ার যোগ। ভাল সঙ্গে থাকার জন্য উন্নতিলাভ। ভাই বা বোনের সঙ্গে বিবাদ বাড়তে পারে। ব্যবসা নিয়ে চিন্তা থাকবে। ব্যবসায় চুরি থেকে সাবধান। প্রেমে ভাল যোগাযোগ আসতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বাইরের অশান্তি ঘরে আসতে পারে। পেটের সমস্যা বাড়বে।

3

শ্বশুরবাড়ির সম্পত্তি পাওয়ার একটা ভাল সুযোগ আসতে পারে। প্রিয় জনের চিকিৎসার কাজে অর্থ ব্যয়। ব্যবসায় আর্থিক অনটন দেখা দিতে পারে। উচ্চশিক্ষার বিদ্যার্থীদের সামনে বিশেষ সুযোগ আসতে চলেছে। আজ অকারণে মনে ভয়ের সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পথে চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে। আজ সারাদিন কোনও খরচ বার বার হতে পারে। বাড়িতে সকলে মিলে সুখের সময় কাটাবেন।

4

আর্থিক ব্যাপারে অপমান জূটতে পারে। আপনার প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতি বিশ্বাস করার খেসারত দিতে হতে পারে। কোনও ছোট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। আপনি অভিজ্ঞতা আজ বেশি না প্রকাশ করাই ভাল। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত।

5

গাড়িচালকদের আজ একটু বিপদের আশঙ্কা রয়েছে। নীতির দিক দিয়ে কিছু ভুল হতে পারে। ব্যবসায় চাপ বাড়বে। প্রিয় জনের থেকে স্নেহ পেতে পারেন। চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পাবে। আগুন থেকে সাবধান থাকুন। আঘাত লাগায় দূঃখ পেতে পারেন। উন্নতির জন্য চেষ্টা করুন। অফিসে কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমানিত হতে পারেন।

6

শিল্পীদের জন্য ভাল সুযোগ ও সুনাম বাড়তে পারে। নিজের ক্ষমতায় ব্যবসায় অগ্রগতির আভাস। আজ কোনও কাজই মনের মতো করা অসম্ভব। পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে। কাজের জায়গায় হিসাব নিয়ে গণ্ডগোল বাধবে। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে।

7

আজ মাথায় দুর্বুদ্ধি আসতে পারে। আজ মন চঞ্চল হতে পারে। সামাজিক কারণে সুনাম বাড়তে পারে। পড়াশোনার জন্য ভাল যোগাযোগ আসবে। গবেষণায় আজ সাফল্য আসতে পারে। আজ একটু সাবধানে চলাফেরা করা দরকার, বিপদের আশঙ্কা রয়েছে। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। অফিসে আজ বেশি তর্ক না করাই ভাল হবে। কোনও ভুল কাজের অনুশোচনা হতে পারে।

8

পরিবারের সকলের সঙ্গে অশান্তি বাধতে পারে। ব্যবসায় অতিরিক্ত লোভের জন্য বিপদ। দুপুরের পরে কাজের জন্য অতিরিক্ত ব্যস্ত থাকতে হবে। বিবাহ সংক্রান্ত বিষয়ে আলোচনা। সামান্য রক্তপাতের আশঙ্কা রয়েছে। ব্যবসায় বাড়তি কোনও বিষয়ে আলোচনা। বাবার জন্য চিন্তা বাড়তে পারে। অফিসে কারও সঙ্গে তর্কের আশঙ্কা। আর্থিক চাপ বাড়তে পারে।

9

বাইরের কোনও অশান্তি আজ বাড়িতে আসতে পারে। ব্যবসায় লাভের আশা রাখলে গুরুজনদের কথা মেনে চলতে হবে। আজ সারা দিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। হঠাৎ ভাল কিছু খাবার পেতে পারেন। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তি। কর্মস্থানে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। আজ কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা।

10

শরীরের কোনও ক্ষত থেকে বিপদের আশঙ্কা। সকালের দিকে কোনও ভাল কাজে যাওয়া ঠিক হবে না। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বচসার আশঙ্কা। ভাল কাজের পুরস্কার পেতে পারেন। প্রেমের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি। জলপথে বিপদ আসতে পারে। ব্যবসায় সাফল্য আসতে পারে। প্রিয় ব্যক্তির সঙ্গে থাকার জন্য আনন্দ বৃদ্ধি। আজ কিছু চুরি হতে পারে। ব্যয় বৃদ্ধি হওয়ার জন্য সঞ্চয় ঠিক থাকবে না।

11

অফিসে দলগত বিবাদ বাধতে পারে। দাঁতের যন্ত্রনায় কষ্ট। ঠাকুরের কাজের জন্য দান করে আনন্দ। প্রিয় ব্যক্তির সঙ্গে তর্ক বাধার জন্য মানসিক যন্ত্রণা। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হলেও বাড়তি লাভ আসতে পারে। বন্ধুর জন্য রাগ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতি হতে পারে। কোনও আশা পূরণ হওয়ায় আনন্দ। বাবার শরীরের ব্যপারে খরচ বাড়তে পারে।

12

আজ কোনও বাজে পরিস্থিতিতে চাপে পড়তে পারেন। আজ পরিবারে কারও ব্যবহারে ক্ষোভের সৃষ্টি হতে পারে। আজ সারাদিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.