✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আত্মরক্ষার জন্য তৈরি থাকুন মীন রাশির জাতকরা, বাকিরাও জেনে নিন কী বলছে রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  08 Feb 2020 07:44 AM (IST)
1

সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসার আশা রাখতে পারেন। বিপদে আত্মরক্ষা নিজেকেই করতে হবে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাড়বে। নতুন কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির যোগ রয়েছে। সম্পত্তি নিয়ে অশান্তি বাড়তে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ বাড়তে পারে।

2

অশান্তি থেকে একটু দূরে থাকুন, সমস্যা পুলিশ পর্যন্ত যেতে পারে। আজ যে কোনও কাজে বাকপটুতার জন্য সাফল্য পাবেন। বন্ধুর দ্বারা উপকার পেতে পারেন। নিজের শরীরের দিকে বিশেষ নজর দিন। বুঝে খরচ করুন, আজ ব্যয় বহুল দিন। সংসারে কোনও দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে। কোমরের যন্ত্রণা বাড়তে পারে।

3

নিজের মতে চলবার জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে। বিদ্যার্থীদের যে কোনও পরীক্ষায় শুভ ফল লাভ হতে পারে। খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে। চাকরিতে বদলি হওয়ার যোগ আছে। রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। স্বামী-স্ত্রীর মিলিত পরামর্শে ব্যবসায় উন্নতি। প্রেমে অশান্তির জন্য মনে শূন্যতা প্রকাশ পাবে। প্রতিবেশীদের ন্য হেনস্থার শিকার হতে পারেন। ছেলেমেয়েদের নিয়ে সমাজে মুখ উজ্জ্বল হতে পারে।

4

সাহিত্যচর্চার সঙ্গে যুক্তদের জন্য দিনটি অনুকূল। আগুনের কাজ খুব সাবধানে করুন, বিপদের আশঙ্কা রয়েছে। ছেলেমেয়েদের জন্য চিন্তা থাকলে তা মিটে যাবে। সংসারে অযথা কথা না বলাই ভাল, অশান্তি বাধতে পারে। কর্মস্থানে শত্রু বৃদ্ধি পেতে পারে। সঙ্গীতচর্চার জন্য দিনটি উপযুক্ত। মা-বাবার সঙ্গে মতবিরোধ হওয়ায় মানসিক চাপ বাড়বে। আইনি কাজে শুভ পরিবর্তন।

5

আজ সকালের দিকে খুব আনন্দে থাকতে পারবেন। কর্মসূত্রে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারে। বাবার শরীর নিয়ে ব্যস্ত হতে হবে। চাকরির ভাল সুযোগ আসতে পারে। মাঙ্গলিক কাজের জন্য কাউকে বুদ্ধি দিতে হতে পারে। সহকর্মীর হিংসার জন্য কর্মস্থানে ঝামেলার সৃষ্টি হতে পারে। শেয়ারে আজ সুযোগ নিতে পারেন। চলাফেরায় প্রচুর সাবধানতা অবলম্বন করতে হবে। ভাইবোনদের থেকে ভাল কিছু আশা করতে পারেন। বাড়তি কথা না বলাই ভাল হবে।

6

চাকরির জায়গায় সুনাম পাবেন। আজ ব্যবসায় বিশেষ নজর থাকবে না এবং ব্যয় বেশি হবে। সন্তানদের নিয়ে একটু উদ্বিগ্নতা থাকবে। কারও কাছ থেকে সুপরামর্শ পেতে পারেন। আজ কর্মক্ষেত্রে কারও উপর অভিমান হতে পারে। স্ত্রীর সঙ্গে মতান্তর হতে পারে। বাড়িতে প্রচুর অতিথি আসতে পারে। কোনও শৌখিন বস্তু কেনার জন্য খরচ হতে পারে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে।

7

দোষ না করলেও আজ আপনি দোষী হতে পারেন। বিদ্যার্থীদের জন্য ভাল ফল পাওয়ার শুভ সময় চলছে। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। কাজের ক্ষেত্রে বন্ধুর সাহায্য পেতে পারেন। চোখের সমস্যায় ভোগান্তি। অতিরিক্ত লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকবে। বাড়তি খরচ থেকে সাবধান থাকুন।

8

যাঁরা হস্ত শিল্প নিয়ে ব্যবসা করেন, তাঁদের জন্য দিনটি খুব ভাল। আজ এমন কিছু সমস্যা দেখা দেবে যেটা সমাধান করতে গিয়ে নাজেহাল হতে হবে। শত্রুর সঙ্গে আপস করা যেতে পারে। বিচক্ষণ ব্যক্তির জন্য কর্মে উন্নতি। লটারি কাটবেন না। পরোপকারে আজ মনে খুব শান্তি পাবেন। প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভাল হবে। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে।

9

আজ পথে ঘাটে একটু সাবধানে চলুন, আঘাত লাগতে পারে। আজ কোনও বিষয়ে আপনাকে ছোটদের করুণার পাত্র হতে হবে। ঘরে বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হতে হবে। সন্তানদের শুভ কোনও যোগাযোগ আসতে পারে। ভাইয়ের সঙ্গে অশান্তির যোগ রয়েছে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবস্থার অবনতি।

10

পুরনো কোনও যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় সাফল্য থাকলেও খরচও হবে প্রচুর। উচ্চবিদ্যায় অনেক দূর এগোতে পারবেন। যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। দুঃস্থ কারও পাশে দাঁড়াতে হতে পারে। আজ কোনও রকম অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেরাবে। মধুর ব্যবহারে সকলের মন জয়। গুপ্ত রোগ থাকলে ফেলে না রাখাই শ্রেয়। বাবার সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তি বাড়তে পারে।

11

খাওয়া নিয়ে বাড়িতে অশান্তি বাধতে পারে। আজ কারও সঙ্গে অকারণ বিবাদ বাধতে পারে। ভাই বোনের সম্পর্কে চিড় ধরতে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রেমে সাফল্য পাওয়ার বা জট ছাড়ার সম্ভাবনা আছে। খুব পুরনো কোনও দামি জিনিস আপনার হাতে আসতে পারে। সাংসারিক চাপ বৃদ্ধি পাওয়ায় চিন্তা বাড়বে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। পশুর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা।

12

গোপন কোনও রোগ ও খরচ বাড়তে পারে। আজ ব্যবসায় বিচক্ষণতার জন্য সকলের মন জয়। গুরু জনদের বাধ্য থাকার চেষ্টা করুন। আজ গান বাজনার প্রতি একটু বেশি আকৃষ্ট হবেন। নিজের ভুল বুঝতে পারায় সংসারে শান্তি ফিরে পাবেন। বিলম্ব হলেও আপনার সুনাম হবে। সন্তানদের কথায় গুরুত্ব দিন। বাবা-মায়ের সঙ্গে অযথা বিবাদ বাধতে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আত্মরক্ষার জন্য তৈরি থাকুন মীন রাশির জাতকরা, বাকিরাও জেনে নিন কী বলছে রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.