কর্কটরাশির জাতকরা জলপথ এড়িয়ে চলুন, কী বলছে আপনার রাশিফল?
কাজের জন্য ভ্রমণে বাধা আসতে পারে। শরীরে কোনও সমস্যার জন্য যন্ত্রণা বাড়বে। প্রেমের জন্য বিরহ আসতে পারে। আজ বন্ধুর থেকে ভাল সাহায্য পাবেন না। ব্যবসায় কারও বাজে ব্যবহার সহ্য করতে হতে পারে। বাড়িতে অশান্তির জন্য আজ মন ভাল থাকবে না। রক্তচাপ বাড়তে পারে। স্ত্রীর জন্য খরচ বাড়তে পারে।
সকালের দিকে বিবাহিত জীবনে নতুন কোনও অশান্তি হতে পারে। আজ সারাদিন শরীরে কষ্ট নিয়ে নাজেহাল হতে হবে। ব্যবসায় শুভ পরিবর্তনের ইঙ্গিত। কোনও আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। প্রেমের জন্য আঘাত থেকে সাবধান। খেলাধূলায় সাফল্য পেতে পারেন। ব্যবসায় আয়ের পরিমাণ বাড়বে। বাড়তি খরচের জন্য ঋণ নিতে হবে। পায়ে আঘাত থেকে সাবধান থাকুন।
আজ কোনও রকম আশা ভঙ্গ হতে পারে। দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা হতে পারে। সামাজিক কাজের জন্য নাম–যশ বাড়তে পারে। বিদেশে উচ্চশিক্ষার জন্য গবেষণা। কোনও আত্মীয় আপনার বদনাম করতে পারে। কর্মস্থানে অশান্তি বাড়বে। আজ একটু একা থাকতে ভাল লাগবে। জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে।
সকালের দিকে কাজের শুরুতে কোনও রকম আঘাত লাগতে পারে। সন্তানের লেখাপড়ার জন্য বিশেষ আলোচনা। বন্ধুদের থেকে ভালবাসা বাড়তে পারে। ব্যবসায় ক্ষতির চিন্তা ছাড়ুন। কোনও খরচের জন্য কর্মচারীর সঙ্গে বিবাদ। বুদ্ধির ভুলে কোনও কাজ হতে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা বাড়বে। পড়াশোনার জন্য আজ দিনটি ভাল নয়।
সকালের দিকে পেটের সমস্যার জন্য কাজের সময় নষ্ট। সংসারে ব্যয় সঙ্কোচন করার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা। ব্যবসায় বুদ্ধির পরিচয় দিতে হবে। কোথাও কাজের যোগাযোগ হতে পারে। আজ একটু ক্রোধ সংবরণ করতে হবে। সম্পত্তি নিয়ে আইনি আলোচনা। বন্ধুদের সঙ্গে বিরোধ নিয়ে চিন্তা। আইনি কোনও কাজের জন্য খরচ বাড়বে। আর্থিক চাপ থেকে মুক্তি লাভ।
আজ রাস্তায় কোনও বাজে ঘটনা দেখে কষ্ট পেতে পারেন। সংসারের জন্য ঈশ্বরের কাছে শান্তির কামনা। পাওনা আদায় নিয়ে অজথা তর্ক বাধতে পারে। আজ পারিবারির বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। আজ সকালের দিকে ক্ষতি হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়বে। শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পাবেন না। চর্বি থেকে হওয়া কোনও রোগে সমস্যা হতে পারে।
ব্যবসায় আজ আয় বাড়তে পারে। অফিসে কোনও বাধার সঙ্গে লড়তে হবে। শত্রুর জন্য কোনও ক্ষতি হতে পারে, সাবধান থাকুন। দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। আর্থিক ব্যাপারে আনন্দে থাকবেন। গবেষণায় জয় লাভ। পারিবারিক সমস্যা বাড়তে পারে। দুপুরের পরে সন্তানের জন্য আনন্দ বাড়তে পারে। রক্তচাপ নিয়ে সমস্যা থাকবে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদের আশঙ্কা।
কোনও কারণে দুশ্চিন্তা বাড়বে। কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। দূরে কোনও ভ্রমণের আলোচনা। বাড়তি খরচের জন্য অর্থ সংগ্রহ। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। আজ ব্যবসায় খরচ বাড়তে পারে। তবে ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন। খেলোয়ারদের জন্য দিনটি ভাল। স্ত্রীর শরীর নিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনা। কোমরের যন্ত্রণা বাড়বে।
ভাল কাজের জন্য সামাজিক সুনাম বাড়তে পারে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ। অতিরিক্ত ভোগের ইচ্ছা খরচ বাড়াতে পারে। ব্যবসায় অর্থ নিয়ে চিন্তা। চিকিৎসার ব্যাপারে খরচ ও চিন্তা থাকবে। সম্পত্তির ব্যাপারে বোনের সঙ্গে বিবাদ। প্রতিবেশীর সঙ্গে অশান্তি বাড়তে পারে। জলপথে বিপদের আশঙ্কা। বেশি কথা বিবাদ ডেকে আনতে পারে।
বাজে লোকের জন্য মনে ভয় কাজ করতে পারে। বিবাহিত জীবনে সুখ আসতে বাধা। বাড়িতে বন্ধুদের জন্য খরচ। প্রেমের জন্য ভাল সময়। ব্যবসায় খরচ কমতে পারে। আর্থিক চাপ বাড়বে। কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকতে হবে। স্ত্রীর ব্যাপারে বাজে চিন্তা আসতে পারে। মাথার যন্ত্রণা বাড়বে। ব্যবসায় কোনও নতুন কাজ হতে পারে।
শত্রুকে নিয়ে চিন্তা বাড়বে। সকালের দিকে খরচ থেকে সাবধান থাকুন। প্রিয় ব্যক্তিকে খারাপ কথা বলায় অনুতাপ। বিয়ের ব্যাপারে কোনও যোগাযোগ আজ না করাই ভাল। ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে। অধিক বিলাসিতার জন্য খরচ বাড়তে পার। কোনও কাজের জন্য মানসিক চঞ্চলতা বাড়তে পারে। পড়াশোনার জন্য ভাল সুবিধা আসতে পারে।
আজ অফিসে নতুন কিছু ঘটার সম্ভাবনা আছে। কর্মস্থানে কোনও মেয়ের সঙ্গে পরিচয় হতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার। মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসা নিয়ে দুর্ভাবনা না করাই ভাল। খরচ অতিরিক্ত বাড়বে। বাবা-মায়ের সঙ্গে তর্ক বাধতে পারে। আঘাত থেকে সাবধান থাকুন।