✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

কর্কট রাশি? ব্যয় এড়িয়ে চলুন, কী বলছে আপনার রাশিফল?

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  16 Apr 2020 06:43 AM (IST)
1

ধর্ম ব্যপারে কোনও আলোচনা থেকে আপনার সম্মান বাড়তে পারে। আজ অযথা ব্যয় নিয়ে চিন্তা। শরীর-স্বাস্থ্য মোটামুটি থাকবে। উচ্চ এবং নিম্ন বিদ্যার্থীরা শুভফল লাভ করবে। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে। আজ সবার সঙ্গে কথা খুব বুঝে বলবে্‌ অপমানিত হওয়ার সম্ভাবনা আছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। ছোট কারোর কাছ থেকে কোনও বিষয়ে সাহায্য পেতে পারেন।

2

সকালের দিকে রোগের জন্য কষ্ট বাড়তে পারে। বাড়িতে হঠাৎ করে প্রচুর খরচ। নিম্ন বিদ্যার জন্য সময়টা খুব উপযুক্ত হবে না। চাকুরীজীবীদের জন্য সময়টা অনুকূল। আজ আপনার সঙ্গে ভাল কিছু হতে পারে। আজ সারা দিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সন্তানদের ভাল কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা।

3

কোনও বিপদ এলে বুদ্ধি স্থির রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময়। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে।ব্যবসায় সফলতা পেতে একটু বেগ পেতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে।নিজের পাওনা পেতে ভোগান্তি হতে পারে।

4

আজ বাড়িতে কোনও দামি জিনিস নষ্ট হতে পারে। অসৎ সঙ্গ ত্যাগ না করলে অর্থাভাব দেখা দেবে। কর্মে বদলির সম্ভাবনায় মানসিক চাপ। আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায় অশুভ সংকেত থাকলেও উচ্চপদস্থ ব্যক্তির পরামর্শে কেটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে ঝঞ্ঝাট। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি অপেক্ষা করছে।

5

কাজের ব্যপারে কোনও শুভ খবর আসার সম্ভাবনা। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর চিন্তা থাকবে। পড়াশোনার দিকে কোনও খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হবার সম্ভাবনা। অর্থ ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট। ধান-চালের ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে।

6

ছোট রক্তপাতের সম্ভাবনা আছে। আজ ব্যবসার দিকে কোনও শুভ খবর পেতে দেরি হবে। অতিরিক্ত পরিশ্রম হতে পারে আজ। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় উপকার। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি হতে পারে। সন্তানের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি। প্রেমে আঘাত পাওয়ার সম্ভাবনা। সমাজের জন্য কিছু করার ফলে সম্মান-প্রতিপত্তি বাড়তে পারে।

7

পড়াশোনার জন্য দিনটি খুব ভাল যাবে না। চাকুরীজীবীদের জন্য সময়টা বিশেষ ভাবে শুভ। কারোকে নিজের মনের কথা বলতে গিয়ে ফাঁসতে হতে পারে। মানসিক কোনও উদ্বেগ থাকলে সেটা কেটে যাওয়ার সম্ভাবনা। দাম্পত্য কলহ সৃষ্টি হতে দেবেন না। আজ সারা দিন কাজ কর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না।বাড়ির পরিবেশ অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে।

8

বাড়ির কর্মচারী নিয়ে কোনও বিবাদ বাধতে পারে। বন্ধুর বিবাহ সংবাদে মনে আনন্দের উদয়। যানবাহনে ওঠা-নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। মনে উচ্চ আশা থাকলে আজ সেটা সফল হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে।

9

মামলার ব্যপারে কোনও খরচ বাড়তে পারে। আজ স্ত্রীর কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তায় চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় ব্যবসায় অশান্তি।পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারা দিন কোনও কারণে ব্যয় বৃদ্ধি পাবে। চিন্তার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। সাধু সেবায় মনে শান্তি।

10

সকাল থেকে বুকের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। পিতার কোনও কথার জন্য অশান্তি বৃদ্ধি। আজ পুরনো দিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। আজ সন্তানের কোনও ভাল জিনিস আপনাকে অবাক করবে। আজ বিনিয়োগী কোনও ব্যবসায় ফল ভাল পাওয়া যাবে। ব্যয় কম হবে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল।

11

কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন। পায়ে আঘাত লাগতে পারে। বিবাহ সংক্রান্ত কাজে কিছু সাহায্য করে মানসিক শান্তি। শিল্পীদের জন্য সমায়টা খুব ভাল নয়। ভ্রমণের জন্য উৎসাহিত না হওয়াই ভাল। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না।আজ কোনও কিছু পাওয়ার জন্য মনে আনন্দ বাড়বে। আজ কর্মের জায়গায় প্রচুর সুনাম বৃদ্ধি পাবে।

12

কোনও মহিলার সঙ্গে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। আজ সারা দিন নানা দিক থেকে কর্মের সুযোগ পেতে পারেন। পিতার শরীর নিয়ে একটু ভাবনা থাকবে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দও পাবেন। বিদ্যার্থীদের নতুন যোগাযোগে বাধা।আজ সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে। পরিবারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন।

  • হোম
  • Photos
  • খবর
  • কর্কট রাশি? ব্যয় এড়িয়ে চলুন, কী বলছে আপনার রাশিফল?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.