কন্যা রাশির প্রেমের সুসময়, আর আপনার?
আজ সারা দিন খুব আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীদের ভাল ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটা চলা খুব সাবধানে করা উচিত। সন্তানদের কর্মের শুভ খবর আসতে পারে।
ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগের সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন।
আজ পড়াঢ়োনার ক্ষেত্রে ফল ভাল নয়। ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথায় সমস্যা হবে। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দাম্পত্য দিক সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের থেকে সাহায্য পেতে পারেন। বিদেশে থাকা বন্ধুর জন্য চিন্তা।
আজ শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা আছে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। বাড়তি কোনও ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে। আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
আজ অপরের ভালবাসা পেতে পারেন। সাংবাদিকদের জন্য ভাল সময়। বাইরের বিবাদ বাড়িতে আসতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা থাকবে। রক্তচাপ বৃদ্ধি পাবে। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। বাবার সম্পত্তি লাভ হতে পারে। স্ত্রীর সঙ্গে অশান্তি হওয়ায় চিন্তা। কারও শরীর খারাপ নিয়ে খরচ বাড়তে পারে। বন্ধু বিবাদ বাড়তে পারে। কোমরের সমস্যা বাড়তে পারে।
শরীরের কোনও কষ্ট অবহেলা করবেন না। অভিনেতাদের জন্য ভাল সময়। বিবাহিত জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসায় একটু বাধা থাকবে। নতুন কোনও কাজের যোগাযোগ হবে। আজ অফিসে আপনার নিন্দা হতে পারে। কোনও বিবাদের জন্য ক্ষতি হতে পারে। শরীরের কোনও অংশে ব্যথা বাড়বে। ব্যবসায় ভাল ফলের আশা করতে পারেন। বেড়াতে গিয়ে খরচ বাড়তে পারে। বাড়তি সমস্যার আশঙ্কা।
একটু অপেক্ষা করুন, ভাল সমায় আসছে। শরীর নিয়ে আজ কষ্ট পেতে পারেন। ব্যবসায় কিছু শুভ পরিবর্তন আসবে। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে। অনেক দিনের কোনও আশা করা বস্তু লাভ হতে পারে। আর্থিক চাপ থাকবে। প্রেমের ব্যাপারে আনন্দ বাড়বে। পেটের সমস্যা বাড়বে। সকালে শত্রুর জন্য খারাপ কিছু ঘটতে পারে।
আজ কোনও কাজে বিপদের ঝুঁকি আসতে পারে। মাথায় চোট লাগতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা জুটবে। কোনও আইনি কাজের জন্য খরচ বাড়বে। বন্ধুমহলে বিবাদের আশঙ্কা। আজ সকালে খারাপ কিছু ঘটতে পারে। ধর্ম সংক্রান্ত বিষয়ে খরচ হতে পারে। ব্যবসায় ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে। ভাইয়ের সঙ্গে অশান্তি বাড়তে পারে। ব্যবসা নিয়ে চাপ বাড়তে পারে। নতুন কোনও কাজের সূচনা।
আজ কোনও কারণে কিছু অর্থ হাতে আসতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির ভাল সাহায্য পাবেন আজ। ব্যবসায় বাধার জন্য মাথা গরম হবে। বাবার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। উপর থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। বাবার সঙ্গে অশান্তি বাড়তে পারে।
প্রতিবেশীর কাছে আজ খুব প্রিয় হতে পারবেন। লেখকদের জন্য দিনটি খুব ভাল। নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। রাজনীতিকদের জন্য দিনটি খুব ভাল হবে না। আজ সাধুসঙ্গে থাকতে পারবেন। আপন কেউ আজ শত্রুতা করতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। বাড়ির সকলে মিলে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা। আজ কোনও কারণে মানসিক অবসাদ আসতে পারে।
আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চোরের ভয় আছে। আর্থিক সমস্যার সম্মুখিন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল।
কর্মরত মহিলাদের কর্মে আলস্য দেখা দেবে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাতে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে। আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে।