কর্কট রাশি? রাগ সামলে চলুন, কী বলছে আপনার রাশিফল?
আজ উচ্চবিদ্যার যে কোনও কাজ সফল হবে। কোনও বন্ধুর জন্য কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কোনও কাজে জড়িয়ে পড়তে পারেন। খেলাধূলায় নাম করার সুযোগ আছে। আজ ব্যবসা বা কাজের ক্ষেত্রে কোনও সমস্যা থাকবে না। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে। বুদ্ধির ভুল হওয়ায় হাতে আসা কোনও কাজ ভঙ্গ হয়ে যেতে পারে। কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন। বাড়তি কথায় অশান্তি বাড়তে পারে।
বিজ্ঞানীদের নতুন কিছু আবিষ্কার থেকে সুনাম বাড়তে পারে। আজ উপরমহল থেকে কোনও চাপ আসতে পারে। কর্মস্থানে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। যাঁরা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য দিনটি শুভ। আজ উচ্চপদস্ত ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশকর্মীদের জন্য দিনটি খুব ভাল। প্রেমের বিষয়ে করও কাছে অপমানিত হতে পারেন। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।
আজ প্রতিবেশীদের হিংসায় কাজে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভাল। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। আজ খুব ভাল কোনও বন্ধু আপনাকে ভীষণ ভাবে ঠকাতে পারে। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। অতিরিক্ত খরচে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। গুরু জনদের কথায় মনোযোগ দিন। বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে।
আজ ঘরে বাইরে দু’জায়গাতেই পরিবেশ আপনার সঙ্গে থাকবে। কোনও কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে। শারীরিক দুর্বলতা আসবে। শিক্ষায় সাফল্য আসবে। সামাজিক কাজের জন্য চাপ বাড়তে পারে। উত্তেজনার কারণে বিপদ আসতে পারে। স্ত্রীর জন্য বাড়তি আয় হতে পারে। বন্ধুর জন্য খরচ বাড়তে পারে।
অফিসে সুনাম বাড়বে। ভাল যুক্তির জন্য তর্কে জয় লাভ। ফাটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ। আজ সারা দিন কোনও কারণে মানসিক চিন্তা বাড়তে পারে। কারও কাছ থেকে খুব মূল্যবান কিছু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ায় কাজের ক্ষতি। সাধু সেবায় কাজে আসতে পেরে শান্তি। নিজের কোনও সম্পত্তি কেনার চেষ্টা।
আজ কোনও জটিল সমস্যার সামনে পড়তে হতে পারে। প্রেমের নতুন কোনও যোগাযোগ আসতে পারে। ইচ্ছা পূরণ হওয়ার জন্য আনন্দ। অভিনেতাদের জন্য খুব ভাল সুযোগ আসতে পারে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। নতুন বাড়ি তৈরির সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। আপনার থেকে বয়সে ছোট কারও জন্য আপনার দুশ্চিন্তা হবে।
আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা করতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে অশান্তি বাধতে পারে। ছোটখাটো কোনও আঘাত লাগতে পারে। আজ ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন। আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। কোনও ভাল কাজে সুনাম পাবেন না। অযথা তর্কে যাবেন না, সমস্যা আসতে পারে।
আজ সারা দিন কোনও ঝুঁকির কাজ না করাই ভাল। নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তি যোগ রয়েছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি। পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। সন্তানের চাঞ্চল্য নিয়ে চিন্তা বাড়বে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ।
ভাল লোকের দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন। কোনও কারণে আজ আপনার মানহানি হতে পারে। যুক্তিযুক্ত কথায় সকলের মন জয় করতে সক্ষম হবেন। সঙ্গীত শিল্পীদের শুভ সময়। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় জট থাকলে সেটা আরও বাড়তে পারে। ক্রোধ সংযত করা অতিরিক্ত প্রয়োজন। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বাবা-মায়ের জন্য খরচ বাড়তে পারে।
নতুন কোনও শিল্পের ব্যাপারে চিন্তা ভাবনা হতে পারে। আজ কাজের জায়গায় খুব সতর্ক থাকুন, বুদ্ধি ভ্রম ঘটতে পারে। বন্ধুর সঙ্গে আজ কোনও কারণে মতান্তর ঘটতে পারে। আজ কোনও কারণে বাড়তি উপার্জন হতে পারে। শৌখিনতার জন্য খরচ হতে পারে। শরীরে অল্প বিস্তর আঘাত লাগতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। বাবা-মায়ের সঙ্গে অশান্তি বাড়বে।
গুরুদেবের সাহায্য পেতে পারেন। আজ ব্যবসায় ফল ভাল খারাপ মিশিয়ে থাকবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের কোনও ভাল খবর পেতে পারেন। উকিলদের জন্য সামনে শুভ সময় আসছে। আজ খুব কাছের কোনও মানুষের জন্য আপনার ছোটখাটো কোনও ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। দুপুরের পরে ব্যবসায় সমস্যা বাড়তে পারে।
সামাজিক কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে। অতিরিক্ত উদাসিনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে বিবাদের আশঙ্কা। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। খুব গুরুত্বপূর্ণ কাজ আজ করবেন না। পেটের সমস্যা বাড়বে।