✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

সিংহ রাশি? মা-বাবার সঙ্গে তর্ক এড়িয়ে চলুন, কী বলছে আপনার ভাগ্য?

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  23 May 2020 06:40 AM (IST)
1

আজ সকাল থেকে শরীরে একটু অলস ভাব থাকতে পারে। ব্যবসায় কোনও সমস্যার সামনে পড়তে হতে পারে। আর্থিক সুবিধা পাওয়ায় আনন্দ। কোনও কাজের জন্য সম্মান নষ্ট হবে। বাড়িতে কারও থেকে দুঃখ পেতে পারেন। সন্ধ্যার দিকে কোনও ভাল কাজে সাফল্য লাভ হবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। পড়াশোনার জন্য বিদেশে যাওয়া নিয়ে আলোচনা।

2

একটু দুষ্টবুদ্ধি বাড়তে পারে। শরীরে সমস্যা বাড়বে। ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতির আশঙ্কা। আজ খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা হবে। প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসায় কিছু পরিবর্তনের সম্ভাবনা। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। হাতে ও পায়ে সমস্যা বাড়তে পারে।

3

আজ সংসারে কোনও তৃতীয় ব্যক্তিকে নিয়ে বিবাদের আশঙ্কা। ব্যবসায় খরচ নিয়ে চিন্তা থাকবে। কৃষিকাজে সাফল্য আসতে পারে। মাথার যন্ত্রণা ফেলে রাখা ঠিক হবে না। পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হবে। ব্যবসায় আয় বাড়বে। আজ বেড়াতে না যাওয়াই ভাল হবে, সমস্যা হতে পারে। আশানুরূপ কাজ না করায় সংসারে অশান্তি। আজ স্ত্রীর জন্য খরচের পরিমাণ বাড়তে পারে। বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা হবে।

4

আজ সারা দিন কোনও কারণে খরচের পরিমাণ বাড়তে পারে। বাড়িতে সকলে মিলে বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা। বিবাহিত জীবনে সুখের সময়। কোনও আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য মিলবে। সন্তানের ব্যবহারে বিষণ্ণ ভাব আসবে। বাড়িতে কোনও সুখবর আসার সম্ভাবনা। দান জাতীয় কোনও কাজে মানসিক শান্তি। মাথার যন্ত্রণা বাড়তে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে।

5

অনেক দিনের কোনও আশা পূর্ণ হতে চলেছে। সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। কোনও বাজে কথা বলবার জন্য অনুশোচনা। জ্যোতিষচর্চা থেকে আনন্দ পাবেন। আজ কোনও জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা। মহিলাদের দ্বারা ক্ষতির আশঙ্কা। বাড়তি খরচের জন্য চাপ আসবে। বিদেশে ব্যবসার ব্যাপারে আলোচনা।

6

আজ মনের মতো কারও সঙ্গে থাকার জন্য আনন্দ বাড়তে পারে। আজ কপালে মিথ্যা অপবাদ জোটার আশঙ্কা। প্রেম ও প্রণয়ে আনন্দ। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ। আত্মীয় শোকের জন্য কষ্ট। ব্যবসা মধ্যম প্রকার যাবে। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে।

7

আজ কর্মস্থানে কোনও ভাবেই মাথা গরম করবেন না। বুদ্ধির ভুলে চাপ আসতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। বাড়িতে অনেক বন্ধু নিয়ে আনন্দ। বুদ্ধির জোরে শত্রু জয়। ভাই-বোনে সম্পত্তি নিয়ে অশান্তি। সম্মান নিয়ে চিন্তা থাকবে। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে অতিথি আসার সম্ভাবনা। আজ কোনও ভাবে আপনার ক্ষতি হতে পারে। কোমরে যন্ত্রণা বাড়বে।

8

বাড়তি কোনও ব্যবসা থেকে লাভ হবে। মা-বাবার সঙ্গে কোনও ছোট কারণে তর্ক। ব্যবসায় বাড়তি যোগাযোগ হবে। দুপুরের পরে কিছু পাওনা নিয়ে অশান্তি। সম্পত্তি নিয়ে চাপ বাড়বে। কারও উপকারের জন্য খরচ হবে। ক্ষুদ্র ব্যবসায় উন্নতি হতে পারে। সংসারে শান্তি ফিরবে। অফিসে জটিলতা নিয়ে চিন্তা। আত্মীয়ের সঙ্গে কোনও ছোট বিষয় তর্ক বাধতে পারে।

9

বাড়ির সকলে মিলে বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা স্থগিত রাখুন। আজ সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা। সারাদিন কোনও কাজে ব্যস্ত হতে হবে। চাকরির কোনও শুভ যোগাযোগ হওয়ায় আনন্দ। বাবার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ। তবে সারা দিন কোনও প্রিয় ব্যক্তির সঙ্গ পাবেন। খেলাধূলায় শুভ পরিবর্তনের সম্ভাবনা। পেটের সমস্যায় ভোগান্তি। বিয়ের ব্যাপারে কোনও কথাবার্তা হতে পারে।

10

সকাল থেকে বাতের ব্যথায় কাজের দেরি হবে। বিলাসিতার জন্য খরচ বাড়বে। বাড়িতে অশান্তির জন্য মানসিক কষ্ট। ব্যবসায় শান্তি পেতে পারেন। বিয়ের যোগাযোগ আসতে পারে। আজ একটু সাবধানে থাকুন, দুপুরের পরে বিপদের আশঙ্কা আছে। কোনও আত্মীয়ের সঙ্গে অশান্তি হতে পারে। তবে বিবাহিত জীবনে কোনও সুখের খবর আসতে পারে। আর্থিক সুবিধা থাকবে।

11

মানসিক অবসাদের আশঙ্কা রয়েছে। স্বামীর জন্য চিন্তা হতে পারে। নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসায় ভাল কিছু আশা করবেন না। অফিসে উন্নতির যোগাযোগ। আজ অযথা খরচ বাড়বে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শরীরে কোনও কষ্ট নিয়ে চাপ থাকবে। আইনি কোনও কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে।

12

পূজাপাঠের জন্য খরচ বাড়বে। কোনও কারণে শিক্ষকদের চিন্তা বাড়তে পারে। প্রেমের ব্যাপারে চাপ থাকবে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। যাঁরা সঙ্গীত নিয়ে কাজ করেন, তাঁদের জন্য একটু চিন্তার কারণ থাকবে। নতুন কোনও বন্ধুর জন্য মনে আনন্দ। স্ত্রীর কোনও কাজের জন্য শান্তি মিলতে পারে। আর্থিক চাপ থাকবে।

  • হোম
  • Photos
  • খবর
  • সিংহ রাশি? মা-বাবার সঙ্গে তর্ক এড়িয়ে চলুন, কী বলছে আপনার ভাগ্য?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.