✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

মীন রাশি? বাড়তি কথায় অশান্তি বাড়বে, আর আপনি কী করবেন?

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  30 May 2020 06:50 AM (IST)
1

আজ কোনও জটিল সমস্যার সামনে পড়তে হতে পারে। প্রেমে নতুন কোনও যোগাযোগ হতে পারে। মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য আনন্দ। অভিনেতাদের খুব ভাল সুযোগ মিলতে পারে। পড়াশোনার জন্য বিদেশযাত্রা হতে পারে। নতুন বাড়ি তৈরির সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। আপনার থেকে বয়সে ছোট কারও জন্য দুশ্চিন্তা হবে। আন্ত্রিক জাতিয় রোগে ভোগান্তি।

2

কর্মস্থানে তর্ক বাধতে পারে। আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন। বাড়ি কেনাবেচার পরিকল্পনা করতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে অশান্তি বাধতে পারে। আজ ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন। আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। কোনও ভাল কাজে সুনাম প্রাপ্তি হতে পারে। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে।

3

সদগুরুর সাহায্য পেতে পারেন। আজ ব্যবসায় ফল ভাল খারাপ মিশিয়ে থাকবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের চাকরির খবর পেতে পারেন। উকিলদের জন্য সামনে শুভ সময়। আজ খুব কাছের কোনও মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। দুপুরের পরে ব্যবসায় সমস্যা বাড়তে পারে।

4

সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র হতে হবে। অফিসে সুনাম বাড়বে। ভাল যুক্তির জন্য তর্কে জয় লাভ হবে। ফাটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ। আজ সারা দিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। সাধু সেবায় কাজে আসতে পেরে শান্তি পাবেন। সম্পত্তি কেনার চেষ্টা।

5

আজ কিছু পাওয়ার আশা বাড়তে পারে। আজ ঘরে এবং বাইরে দুই জায়গাতেই পরিবেশ আপনার সঙ্গে থাকবে। কোনও কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে। শারীরিক দুর্বলতার জন্য সমস্যা। শিক্ষায় সাফল্য লাভ। সমাজের কোনও কাজের জন্য আপনার চাপ বাড়তে পারে। উত্তেজনার জন্য বিপদ আসতে পারে। স্ত্রীর জন্য বাড়তি আয় হতে পারে। বন্ধুর জন্য অতিরিক্ত খরচ হবে।

6

কোনও ভাল কাজে গিয়ে অপমানিত হতে পারেন। আজ উচ্চশিক্ষার যে কোনও কাজ সফল হবে। কোনও বন্ধুর জন্য কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইনি কাজে জড়িয়ে পড়তে পারেন। খেলাধূলায় নাম করার সুযোগ আছে। আজ ব্যবসা বা কর্মে কোনও সমস্যা থাকবে না। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে। কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন। বাড়তি কোনও কথা অশান্তি ডেরে আনতে পারে।

7

অনেক দিনের কোনও পুরনো আশা পূর্ণ হতে পারে। আজ সারা দিন কোনও ঝুঁকির কাজ না করাই ভাল। নিজের বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তি যোগ রয়েছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ দেখা দেবে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে। সন্তানের চাঞ্চল্য চিন্তা বাড়াবে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ।

8

নতুন কোনও ব্যবসার ব্যাপারে ভাবনা। আজ কাজের জায়গায় খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে। বন্ধুর সঙ্গে আজ কোনও কারণে মতান্তর ঘটতে পারে। ধর্ম সংক্রান্ত আলোচনায় আজ আপনি অনেক দূর পর্যন্ত যাবেন। আজ কোনও ভাবে বাড়তি উপার্জন হতে পারে। শৌখিনতার জন্য খরচ হতে পারে। শরীরে অল্প বিস্তর সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। বাবা-মায়ের সঙ্গে অশান্তি বাড়বে।

9

কোনও রকম আঘাত লাগতে পারে। আজ প্রতিবেশীদের হিংসার জন্য কোনও কাজে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। আজ পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভাল হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। আজ খুব ভাল কোনও বন্ধু আপনাকে ভীষণ ভাবে ঠকাতে পারে। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। অতিরিক্ত খরচে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। গুরু জনদের কথায় মনোযোগ দিন। বাবার শরীর নিয়ে দুশ্চিন্তা থাকবে।

10

ভাল লোকের দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন। কোনও কারনে আজ আপনার মানহানি হতে পারে। আপনার বক্তব্যে সকলের মন জয় করতে সক্ষম হবেন। ভাইবোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। সঙ্গীতশিল্পীদের শুভ সময়। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় জট থাকলে সেটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। রেগ সংযত করা অতিরিক্ত প্রয়োজন। বাবা-মায়ের জন্য খরচ বাড়তে পারে।

11

সামাজিক কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে। আজ যতটা সম্ভব ঈশ্বরের জন্য কিছু করার চেষ্টা করুন। অতিরিক্ত উদাসিনতা কাজ ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও বেড়াতে যেতে হতে পারে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। অনভিজ্ঞদের কথা মেনে চললে বিপদে পড়তে পারেন। পেটের সমস্যা বাড়বে।

12

বিজ্ঞানীদের নতুন কিছু আবিষ্কার থেকে সুনাম বাড়তে পারে। আজ উপরমহ‌ল থেকে চাপ আসতে পারে। কর্মস্থানে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। যাঁরা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য দিনটি শুভ। আজ উচ্চ পদস্ত কারও জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি খুব ভাল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • মীন রাশি? বাড়তি কথায় অশান্তি বাড়বে, আর আপনি কী করবেন?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.