✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

মনের ইচ্ছাপূরন হওয়ার সম্ভাবনা ‘মেষ’ জাতকদের -- আপনার রাশি কী বলছে? জেনে নিন দৈনিক রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  21 May 2020 06:45 AM (IST)
মনের ইচ্ছাপূরন হওয়ার সম্ভাবনা ‘মেষ’ জাতকদের -- আপনার রাশি কী বলছে? জেনে নিন দৈনিক রাশিফল
1

কোনও কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে । শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে। শারীরিক দুর্বলতা। শিক্ষার জন্য সাফল্য বৃদ্ধি হবে। সমাজের কোনও কাজের জন্য আপনার চাপ বাড়তে পারে। উত্তেজনার কারণে বিপদ আসতে পারে। স্ত্রীর জন্য বাড়তি আয় বাড়তে পারে। সন্তানের জন্য কোনও সুনাম আজ মানসিক আনন্দ বাড়াবে। ব্যবসার ব্যপারে কোনও বিবাদ আসতে পারে।

2

আজ প্রভাবশালী কোনও জায়গা থেকে কোনও চাপ আসতে পারে । কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে । পারিবারক শান্তি বজায় থাকবে । যাঁরা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য দিনটি শুভ। আজ উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য গুরুত্পূর্ণ কাজ উদ্ধার হতে পারে । পুলিশদের জন্য দিনটি খুব অনুকূল। প্রেমের বিষয়ে করোর কাছে অপমানিত হতে পারে্ন । স্ত্রীর সঙ্গে বিবাদ। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যপারে কোনও মামলায় জড়িয়ে পরতে পারেন।

3

সকালের দিকে কোনও অহেতুক অশান্তিতে জড়িয়ে পরতে পারেন। আজ প্রতিবেশীদের হিংসার কারণে কোনও কাজে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে বেশি জড়িত না থাকাই ভাল হবে । সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। আজ খুব ভাল কোনও বন্ধু আপনাকে ভীষণ ভাবে ঠকাতে পারে্ন । সহকর্মীর সাহায্যে কর্মে সফলতা পাবেন । অতিরিক্ত অর্থ খরচে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। গুরুজনদের কথায় মনোযোগ দিন ।কাজের চাপ বাড়তে পারে।

4

অতিরিক্ত কাজের চাপের জন্য কাজের প্রতি ক্লান্তি বাড়তে পারে। আজ উচ্চ বিদ্যার যে কোনও কাজ সফল হবে। কোনও বন্ধুর কারণে কর্মে জটিলতা কেটে যেতে পারে । আইন সংক্রান্ত কোনও কাজে জড়িয়ে পরতে পারেন। খেলাধূলায় নাম করার সুযোগ আছে । যানবাহন চালানো বা চড়ার সময় সতর্ক থাকতে হবে । বুদ্ধি ভুল হওয়ায় হাতে আসা কোনও কাজ ভঙ্গ হয়ে যেতে পারে । কাছাকাছি ভ্রমণ ।

5

সকাল দিকে কিছু দান করার মন হতে পারে। অভিভাবকদের পরামর্শ আজ আপনার জন্য কার্জকর হবে। অন্য কেউ কোনও পরামর্শ দিলে সেটা না নেওয়াই শ্রেয়। বাড়ির বাইরে বেশিক্ষণ সময় কাটান। সন্তানের বিষয়ে আজ নিশ্চিন্ত হবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা হতে পারে। কিছু কেনা বেচার জন্য অর্থ খরচ। আজ সারা দিন প্রচুর খাটনির জন্য শারীরিক দুর্বলতা থাকবে। হাড়ের কোনও সমস্যা বাড়তে পারে। দাঁতের কোনও সমস্যা বাড়তে পারে।

6

শত্রুর কারণে সকাল দিকে মাথা গরম হতে পারে। আজ অতিরিক্ত সাবধান থাকতে হবে শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা। গৃহ নির্মাণের জন্য অর্থব্যয় হতে পারে। আজ কোনও ঘটনা আপনার মনকে নাড়া দেবে। কর্মের জায়গায় অল্পতেই সন্তুষ্ট থাকুন।আজ বন্ধুদের সঙ্গে বিলাসিতার জন্য সংসারে অশান্তি লাগতে পারে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আর্থিক দিকে থেকে বাধা কেটে যাবে।

7

অতিরিক্ত উদারতার জন্য কাজের ক্ষতি হতে পারে। হঠাৎ করে চাকরির যোগ আসতে পারে। ব্যবসায় গুরুজনদের পরামর্শে অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি। অল্প-বিস্তর ভোগান্তি থাকতে পারে। আজ সারা দিন আপনার আয়ের থেকে বেশি ব্যয়ের ইচ্ছা দেখা যাবে। কোনও কারণে অযথা হয়রানি হতে পারে। শত্রুর সঙ্গে আপস করুন, সংসারে শান্তি বজায় থাকবে। চোখের কোনও সমস্যা বাড়তে পারে।

8

সকাল থেকে মানসিক কষ্ট বাড়তে পারে। পিতার সঙ্গে মতান্তর বাধতে পারে। দরকারি ব্যাপারে কাজ দ্রুত মেটান। শুভ কোনও পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে। আজ সারা দিন কোনও কারণে চিত্তচাঞ্চল্য থাকবে। কারোর কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। মানুষের সেবায় মনে শান্তি।

9

কোনও কারণে উদ্বেগ বাড়তে পারে। আজ বাড়ির দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে মনোমালিন্য হতে পারে। কোনও পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে পারেন। কারোর দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে। কর্মক্ষেত্রে বা বাড়িতে যে কোনও জায়গায় মানসিক চাপ বহন করতে হতে পারে। খেলাধূলায় নাম করবার সুযোগ আসতে পারে। দাম্পত্য কলহ মিটে যাবে। উচ্চ বিদ্যার ভাল যোগ। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। সন্তানের ব্যপারে কোনও খরচ বাড়তে পারে।

10

সকাল থেকে প্রেমের ব্যপারে কোনও চিন্তার খবর আসতে পারে। আজ বাইরে থেকে কোনও অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। স্ত্রীর কথা রাখার চেষ্টা করুন । হজমের গণ্ডগোল বা পেটের সমস্যা থাকবে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন । দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। অতিরিক্ত লোভনীয় কোনও সুযোগের দিকে পা না বাড়ানোই শ্রেয় । প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না।

11

বাড়িতে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র। চাকরির স্থানে সুনাম বৃদ্ধি। ভাল যুক্তির জন্য তর্কে জয় লাভ। ফটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ।আজ সারা দিন কোনও কারণে চিত্তচাঞ্চল্য। কারোর কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। সাধুসেবায় কাজে আসতে পেরে মনে শান্তি।

12

প্রেমের নতুন কোনও যোগাযোগ হতে পারে। মনের ইচ্ছা পূরন হওয়ার জন্য আনন্দ বৃদ্ধি। অভিনেতাদের জন্য খুব ভাল সুযোগ মিলতে পারে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। নতুন গৃহ নির্মাণের সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। আপনার থেকে ছোট কারোর জন্য দুশ্চিন্তা। আন্ত্রিক জাতীয় রোগে ভোগান্তি। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

  • হোম
  • Photos
  • জ্যোতিষ
  • মনের ইচ্ছাপূরন হওয়ার সম্ভাবনা ‘মেষ’ জাতকদের -- আপনার রাশি কী বলছে? জেনে নিন দৈনিক রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.