দেখুন, এই প্রথম টেস্টে ভারতের ৭,৮,৯ নম্বর ব্যাটসম্যানের অর্ধশতরান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Nov 2016 02:47 PM (IST)
1
মিডল অর্ডারে ধস নামার পর লোয়ার অর্ডারের অসাধারণ পারফরম্যান্সই এই টেস্টে ভারতকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছে
2
আজ ভারতের সাত থেকে ১১ নম্বর ব্যাটসম্যান মিলে ২৩০ রান যোগ করেছেন। টেস্টের ইতিহাসে ভারতের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের করা এটাই সবচেয়ে বেশি রান
3
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪১৭ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। লিড ১৩৪ রানের
4
এই ইনিংসে ভারতের লোয়ার অর্ডার যে পারফরম্যান্স দেখাল, তা আগে কোনওদিন দেখা যায়নি
5
সাত নম্বরে নামা রবিচন্দ্রন অশ্বিন ৭২, আট নম্বরে নামা রবীন্দ্র জাডেজা ৯০ এবং নয় নম্বরে নামা জয়ন্ত যাদব ৫৫ রান করেন
6
India's debutant Karun Nair plays a shot on the second day of their third cricket test match against England in Mohali, India, Sunday, Nov. 27, 2016. (AP Photo/Altaf Qadri)