হাতে মেহেন্দি থাকায় পড়ুয়াদের ঢুকতে দেয়নি স্কুল, বিক্ষোভ অভিভাবক, বিশ্বহিন্দু পরিষদের
স্কুল কর্তৃপক্ষ অবশ্য এই দাবি মানতে নারাজ
বিশ্বহিন্দু পরিষদের দাবি, সংশ্লিষ্ট পড়ুয়াদের কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, সেটা লিখিতভাবে জানাতে হবে
স্থানীয় বিজেপি বিধায়ক ওই স্কুলের আধিকারিকদের সঙ্গে দেখা করে এই ঘটনার ব্যাখ্যা চেয়েছেন। তিনি জানিয়েছেন, অতীতেও এই ধরনের ঘটনা দেখা গিয়েছে। এ বিষয়ে শিক্ষা দফতরে অভিযোগ জানানো হবে
স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। তাঁরা জানিয়েছেন, শিশুদের হেনস্থা করা হচ্ছে। এর ফলে তাদের পড়াশোনারও ক্ষতি হচ্ছে। বিশ্বহিন্দু পরিষদের সদস্যরাও বিক্ষোভে সামিল হয়েছেন
‘গৌরী ব্রত’ উপলক্ষে হাতে মেহেন্দি লাগিয়েছিল ওই শিশুরা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, যতদিন না সেই রং সম্পূর্ণ মুছে যাচ্ছে ততদিন যেন সংশ্লিষ্ট পড়ুয়ারা বাড়িতেই থাকে
গুজরাতের ভারুচের একটি স্কুলে কয়েকজন পড়ুয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই শিশুদের ‘অপরাধ’, তাদের হাতে মেহেন্দি আছে