বিধানসভা ভোট ২০২৬
(Source: Poll of Polls)
ছবিতে দেখুন হিজবুল পান্ডা সবজার ভাটের শেষ মূহুর্তগুলির ছবি

(ছবি: পিটিআই)
বুরহান ঘনিষ্ঠ সবজারকেই হিজবুলের পান্ডা গণ্য করা হত। কিন্তু বুরহান মারা যাওয়ার পর কমান্ডার হয় জাকির মুসা। দিনকয়েক আগে হিজবুল ছেড়ে আইএসে যোগ দেয় সে। তারপর হিজবুলের দায়িত্ব নেয় সবজার। (ছবি: পিটিআই)
বাহিনী বাড়ি্টি ঘিরে ফেললে ভেতর থেকে শুরু হয় বন্দুক দাগা। আরম্ভ হয় গুলির লড়াই। (ছবি: পিটিআই)
সেনার কাছে খবর ছিল, শ্রীনগরের ৩৬ কিলোমিটার দূরে ত্রালের সোইমোহ গ্রামের একটি বাড়িতে ২-৩জন জঙ্গি লুকিয়ে আছে। ২৬ তারিখ গভীর রাতে শুরু হয় অপারেশন। (ছবি: পিটিআই)
এই ঘরেই তার ওপর আক্রমণ চালায় সেনা। কাশ্মীরী যুবকদের জঙ্গিয়ানায় টানত সে। (ছবি: পিটিআই)
বুরহান ওয়ানি খতম হওয়ার পর হিজবুল পান্ডা হয় মুসা। সে ছেড়ে দেয় গোষ্ঠী। তারপর কমান্ডার হয় সবজার। দক্ষিণ কাশ্মীরে অত্যন্ত সক্রিয় ছিল সে।
কাশ্মীরের ত্রালে গতকাল হিজবুল মুজাহিদিন পান্ডা সবজার ভাটকে খতম করেছে সেনা। (ছবি: পিটিআই)