✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের দিনটি কেমন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  12 Nov 2018 08:02 AM (IST)
1

অপরের কোনও অশান্তি আজ বাড়িতে আসতে পারে। আজ সারা দিন ব্যবসা গতানুগতিক ভাবে চলবে। ভাইবোনদের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন। স্বামী, স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ। মা, বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। আজ সকল কর্ম খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড়ো ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আজ আপনার সঙ্গতি থাকবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে।

2

অংশীদারী ব্যবসার দিকে বাড়তি লাভ হতে পারে। নিজের বাকপটুতায় আজ সকলের মন জয় করতে সক্ষম হবেন। জনহিতকর কাজে সুনাম পাবেন। সন্তানদের জন্য ভাল কোনও কিছু ভাবতে পারেন। ভ্রমণের পরিকল্পনা হতে পারে। আজ আমদানি রফতানি ব্যবসায় ভাল যোগ আছে। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে না পারলে ক্ষতি। আজ শরীর নিয়ে অযথা হায়রানি হতে পারে। সংসারে শান্তি থাকবে।

3

বিদেশে থাকলে আজ খুব আনন্দে থাকবেন। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। সহকর্মীর বাজে ব্যবহারে কর্মস্থানে বিরক্তি ভাব আসবে। নতুন কিছুর করার আগ্রহ থাকবে। সন্তানের বায়নায় নাজেহাল হতে হবে। উপার্জনের হার বৃদ্ধি পেতে পারে। বিবাহের দিক শুভ। আজ বিলাসিতা বা সম্ভোগ সুখের জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা। উচ্চ শিক্ষায় বাধা থাকলেও নিম্ন বিদ্যায় অগ্রগতি। আজ বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে। অনেক দিনের পড়ে থাকা রোগ ফেলে না রাখাই ভাল।

4

অতিরিক্ত ভোগ বিলাসের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসার জন্য বাড়তি অর্থ দরকার হতে পারে। আত্মীয় সংক্রান্ত বিবাদ বাড়তে পারে। আজ নিজের কোনও কৃতিত্বের জন্য পুরস্কার পেতে পারেন। কর্মে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে। আপনার বিশ্বাসে কেউ আঘাত করতে পারে। সপরিবারে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আজ আয়ের পরিমাণ খুব ভাল হবে। সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে। নব্য বিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। প্রতিবেশীর ছলনার শিকার হতে পারেন।

5

যে কোনও কারণে কোনও মিথ্যা বদনাম হতে পারে। আজ ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেলেও লাভ সঠিক থাকবে। অনেক দিনের পুরনো কোনও ক্ষতের ব্যথা বাড়তে পারে। গুরুজনদের থেকে সাহায্য পাবেন। নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে। নিজের বুদ্ধিতে শত্রুকে জয় করতে সক্ষম হবেন। আজ কোনও কিছুর জন্য সারা দিন ভয় কাজ করবে। সন্তানদের থেকে কিছু উপকার পাবেন। সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে। পূজাপাঠের জন্য বাড়তি খরচ হতে পারে।

6

কোনও প্রিয়জনের সঙ্গে বিবাদ বাধতে পারে। পেটের বিষয়ে একটু সাবধান থাকুন। পিতার সঙ্গে দরকারি আলোচনা করতে পারেন। আজ সারা দিন মনে কারও প্রতি বিদ্বেষ সৃষ্টি হওয়ায় কর্মে ব্যাঘাত আসতে পারে। প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম রহবেন। সন্তানের আচরণে বদল লক্ষ্য করবেন। হাঁটু বা পায়ের ব্যথা হতে পারে। আজ বিশেষ কোনও কাজের জন্য কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন। স্ত্রীর কোনও বিষয়ে সন্দেহের জন্য দাম্পত্য কলহ বাধতে পারে। বাড়িতে নতুন যানবাহন কেনার পরিকল্পনা হতে পারে। হঠাৎ কিছু হারিয়ে যেতে পারে।

7

পড়ে থাকা কোনও কাজ করতে সমস্যা হতে পারে। আজ একটু বিপদের সম্ভাবনা আছে। মনে অস্থির ভাব থাকার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। সম্পত্তির মামলায় সুফল পেতে পারেন। স্বামী, স্ত্রী কোনও ব্যবসায় সাফল্য পেতে পারেন। সন্তানের চাকরির জন্য কারও সঙ্গে আলোচনা হতে পারে। আজ উত্তেজক কোনও কাজ থেকে দূরে থাকুন। নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে।

8

কিছু উপহার পেতে পারেন। সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। এই সময়ে প্রেমের দিকে না এগনোই ভাল হবে। ত্বকে একটু সমস্যা দেখা দেবে। আজ কোনও ঝামেলা বাধলে আয়ত্তে আনা মুশকিল হবে। গন্ধ জাতীয় দ্রব্য ব্যবসায়ীদের জন্য ভাল সময়। কারও চিকিৎসার দায়িত্ব নিতে হতে পারে। ফাটকা থেকে ক্ষতি হতে পারে।

9

প্রেমের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। কর্মচারীর বুদ্ধিতে ব্যবসায় প্রচুর উন্নতি। কোনও বিষয়ে মনের উপর চাপ থাকবে। প্রেমে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে অশান্তির যোগ দেখা যাচ্ছে। ব্যবসা বা কর্মে খুব ভাল যোগ দেখা যাচ্ছে। তবে পরিশ্রম যথেষ্ট করতে হবে। বাড়ির লোকের সঙ্গে ছোটখাটো ভ্রমণ দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে একটু কলহ বাধতে পারে। পেটের সমস্যা হতে পারে।

10

বাড়িতে শত্রু থেকে সাবধান থাকা দরকার। বাড়তি খরচ হতে পারে। আজ পরিবারে অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। ধর্ম দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তি। খুব পরিচিত কারও সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। অনেক দিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। ভ্রাতৃ স্থানীয় কারও কাছ থেকে কোনও বিষয়ে উপকার পেতে পারেন। আজ শত্রু পক্ষ আপনার কাছে দমে থাকবে। কর্মস্থানে আজ দায়িত্ব বাড়তে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন।

11

কাজের দিকে চিন্তা বাড়তে পারে। বন্ধুর সঙ্গে মতের অমিল হবে। রক্তচাপের ব্যাপারে একটু সাবধান। আজ শরীকী কোনও জিনিস নিয়ে ভাই, বোনদের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। সুযোগ সন্ধানী মানুষদের কাছ থেকে সতর্ক থাকুন। কর্মস্থানে সন্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আজ শুভ কিছু করার কথা ভাবতে পারেন। প্রিয়জনের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। হঠকারী সিদ্ধান্ত ত্যাগ করাই ভাল।

12

আপনার দ্বারা কর্মস্থানে কোনও খারাপ কাজ হতে পারে। ব্যবসার দিক মধ্যম প্রকার হবে। আজ আয়ের পরিমাণ ভাল থাকলেও দারিদ্রতা আপনাকে তাড়িয়ে বেরাবে। কর্মক্ষেত্রে সুবিবেচক হিসাবে উন্নতির যোগ আছে। নিদ্রাহীনতার জন্য শারীরিক দুর্বলতা থাকবে। পরিবারে সম্মান বৃদ্ধি পাবে। নিজের ভাল কাজের জন্য মানুষের কাছ থেকে প্রচুর সমবেদনা পাবেন। আর্থিক অবস্থা ভালই থাকবে। যারা বিদ্যার্থী তাদের জন্য সামনের সময়টা খুব একটা ভাল নয়।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের দিনটি কেমন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.