✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আপনার আজকের দিনটি কেমন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  16 Nov 2018 08:24 AM (IST)
আপনার আজকের দিনটি কেমন
1

বাড়িতে কোনও সুখের খবর পাওয়ার জন্য আনন্দ। আজ যে কাজেই হাত দেবেন, তাতে বিশেষ সাফল্য পাবেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ আজ হয়ে যেতে পারে। ফুলের ব্যবসায়ীদের জন্য সময়টা একটু খারাপ। পড়াশোনার জন্য দূরে কোথাও যেতে হতে পারে। আজ করও কাছে আত্মসমর্পণ করতে হতে পারে। আজ সারা দিন কাজের চাপ বাড়তে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা না নেওয়াই শ্রেয়। আয়ের পথ খুব ভাল হবে না।

2

হাঁটুর নীচের অংশে ব্যথা বৃদ্ধি। কর্মস্থানে নিজের ভুলের জন্য সুনাম নষ্ট। বিদ্যায় নানা প্রকার বাধার সৃষ্টি হতে পারে। প্রতিবেশীদের চিকিৎসার কাজে সময় দিতে হতে পারে। কুকুর থেকে সাবধানতা বজায় রাখুন। কোনও কারণে যশ খ্যাতি বৃদ্ধির একটা সম্ভাবনা আছে। স্বামী, স্ত্রী মিলিত কোনও কাজে সাফল্য পেতে দেরি। বুদ্ধির ভুল আপনাকে বিপদে ফেলতে পারে। ব্যবসায় ভাল আয়। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

3

পাওনা আদায়ের জন্য দিনটি খুব ভাল নয়। আজ নিজের বুদ্ধিতে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। শরীরে ছোটখাটো সমস্যা থাকবে। কর্মক্ষেত্র ভাল থাকবে না। ছেড়ে যাওয়া প্রেম আবার জুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অপরের প্ররোচনায় প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা। আজ কাউকে ধার দেবেন না। স্ত্রীর সহযোগিতায় আজ আপনার কিছু ভাল হতে চলেছে। শিক্ষার ক্ষেত্রে সময়টা অনুকূল। সন্তানের জন্য মন খারাপ হতে পারে।

4

বাহিরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। উচ্চ শিক্ষিতদের জন্য ভাল খবর বা যোগাযোগ হাতছাড়া হওয়া থেকে সাবধান। কর্মচারীকে নিয়ে একটু নাজেহাল হতে পারেন। দাম্পত্য জীবন সুখকর হলেও যন্ত্রণা থাকবে। থাইরয়েডের সমস্যায় ভোগান্তি। মানসিক দিক থেকে আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। খাবারের জন্য পেটের সমস্যা বৃদ্ধি।

5

আর্থিক চিন্তা আজ দুশ্চিন্তা বাড়াতে পারে। আপনার ভাল ব্যবহার কর্মে উন্নতি ঘটাবে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করার ভাল সময়। আপনি কোনও ভাল কারণে পুরস্কার পেতে পারেন। শেয়ার বা ফাটকায় প্রাপ্তি নষ্ট হতে পারে। আজ কোনও কারণে বিপদে পড়ে আপনাকে মিথ্যা কথা বলতে হতে পারে। হঠাৎ করে নেওয়া কোনও সিদ্ধান্তে আপনি লাভবান হবেন। কাউকে বিশ্বাস করবেন না। উচ্চ শিক্ষার সুযোগ পাবেন।

6

সারা দিন নেশার জন্য ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আজ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মে আলস্য প্রকাশ পাবে। বাড়িতে প্রচুর অতিথি সমাগম হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে ঝগড়ায় মীমাংসা হয়ে যেতে পারে। সন্তানদের নিয়ে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। আজ আপনার আয় ভাগ্য ভাল থাকলেও অর্থ অপচয় হবে প্রচুর। সংসারে খুব মাথা ঠান্ডা করে চলা দরকার। শরীরের কোনও অংশে চোট লাগতে পারে। উচ্চ বিদ্যার্থীদের জন্য সময়টা শুভ।

7

আজ ভাল কোনও কাজে বাধা পড়তে পারে, সাবধান থাকুন। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সাফল্য পাবেন না। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি খুব উপযুক্ত। বিশেষ কোনও সুযোগে জীবনের ধারা বদলাতে পারে। দাম্পত্য কলহ মিটে গিয়ে সুখের আশা। বদলির জন্য বিদেশ ভ্রমণ যোগ। ছেলে মেয়েদের নিয়ে মুখ উজ্জ্বল হবে। প্রেমের ব্যাপারে কোনও চিন্তা বাড়তে পারে।

8

শিক্ষার স্থানে কোনও বিবাদ থেকে সাবধান থাকুন। ব্যবসা বা চাকরির ক্ষেত্রে কোনও রকম অসুবিধা হবে না। আজ কারও কাছ থেকে খুব দামি কিছু প্রাপ্তি যোগ নষ্ট হতে পারে। সংসারে আচরণ সংযত করে চলুন। ভ্রমণের উদ্দেশ্য বাতিল করুন। বাড়িতে আত্মীয় সমাগম ও খরচ বৃদ্ধি পেতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সময়টা খুব অনুকূল। শরীর নিয়ে ভোগান্তির যোগ কাটতে পারে। উপার্জনের হার বৃদ্ধি হতে পারে। দন্ত পীড়ায় ভোগান্তি। স্ত্রীর আবদার পূরণ করতে গিয়ে বিবাদ।

9

কর্মস্থানে উন্নতির সুযোগ আসছে। আজ অন্য কারও আলোচনা না করাই ভাল, বিপদ বৃদ্ধি পেতে পারে। আজ ভাল কোনও উপহার পেতে পারেন। কিছু অর্থ হাতে এসেও চলে যেতে পারে। দূরের কোনও পরীক্ষার ফলাফলের খবর আসতে পারে। ব্যবসায় প্রচুর দায়িত্ব বৃদ্ধি পাওয়ার মানসিক চাপ বৃদ্ধি। স্ত্রীর প্রেরণা আপনাকে উদ্যমী করে তুলবে। আজ কাউকে বেশি বিশ্বাস করবেন না। কারও শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তা হতে পারে।

10

দিনটি আজ খুব ভাল যাবে না। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ হাতছাড়া হতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। আজ কোনও বিষয়ে আত্মীয়দের ওপর ক্ষোভ বৃদ্ধি। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা বৃদ্ধি। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ হতে পারে। উচ্চশিক্ষায় অগ্রগতির যোগ আছে। সন্তানের জন্য একটু চিন্তা বাড়তে পারে।

11

কোনও কারণে মানসিক কষ্ট হতে পারে। আজ ব্যবসার ভাল যোগ নষ্ট হওয়ার সম্ভাবনা। কর্মে অনিচ্ছা থাকবে। জনহিতকর কাজে প্রচুর সুনাম বৃদ্ধি। পড়াশোনায় নানা সমস্যা দেখা দিতে পারে। বিনিয়োগ করবেন না। ব্যবসায় আর্থিক দিক ভাল থাকলেও অশান্তি হতে পারে। দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। গঠনমূলক কাজে আশানুরূপ ফল পাওয়া যেতে পারে। সব কাজে ধৈর্য ধরতে হবে।

12

আজ কর্ম ভালই হবে কিন্তু মনে একটা ব্যাকুলতা কাজ করবে। কারও বিশ্বাসভঙ্গের অপবাদ থেকে সাবধান থাকুন। সাংসারিক জটিলতা কেটে যেতে পারে। না চাইলে পাওনা আদায় হবে না। কোনও কারণে কর্মে অবসাদ আসতে পারে। আপনার উচ্চ মানসিকতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। মনস্থির করে ব্যবসার দায়িত্ব পালন করুন। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন।

  • হোম
  • Photos
  • খবর
  • আপনার আজকের দিনটি কেমন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.