সাময়িক স্তব্ধ হতে চলেছে লন্ডনের বিখ্যাত বিগ বেন
জানা গিয়েছে, এই মেরামতির কাজ করতে প্রায় তিন বছর সময় লাগবে। যদিও, তিন বছর পুরো ঘড়িটি বন্ধ থাকবে না। মেরামতির কাজ শুরু হবে আগামী বছর।
২০১২ সালে রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মানে বিগ বেন-এর নাম পরিবর্তন করে এলিজাবেথ টাওয়ার করা হয়।
বিগ বেন তৈরী করতে প্রায় ১৩ বছর সময় লেগেছিল।
এছাড়া, ঘড়ির সামনের দিকে ফিকে হয়ে পড়া রংও নতুন করে করা হবে। একইসঙ্গে, টাওয়ারের মাথায় চড়ার জন্য বর্তমানে থাকা ৩৩৪টি সিড়ির পাশাপাশি একটি লিফটও বসানোর পরিকল্পনা রয়েছে।
১৮৫৬ সালে ৩১৫ ফুট উঁচু এই টাওয়ারের নির্মাণ হয়েছিল। জানা গিয়েছে, ঘড়ির যন্ত্রপাতি এবং টাওয়ারের অংশের মেরামত আবশ্যিক হয়ে পড়েছে।
খবরে প্রকাশ, বিগ বেন-এর ঘণ্টার মেরামত করা হবে। এর জন্য খরচ হবে আনুমানিক ২৮০ কোটি টাকা।
প্রায় ১৫৭ বছর ধরে নিরন্তর চলার পর লন্ডনের সবথেকে বড় ঘড়ি বিগ বেন-এর ঘণ্টার আওয়াজ কিছু সময়ের জন্য নিস্তব্ধ হতে চলেছে।
১৫৭ বছর ধরে চলতে থাকা লন্ডনের বিখ্যাত বিগ বেন সাময়িকভাবে বন্ধ হতে চলেছে।