ল্যাকমে ফ্যাশন উইকে অংশ নিয়ে ইতিহাস তৈরি করলেন নেপালের প্রথম ট্রান্সজেন্ডার মডেল
অঞ্জলি মনে করেন প্রতিটি ট্রান্সজেন্ডার মানুষের সমাজের কথায় কান না দিয়ে, নিজের লক্ষ্যে স্থির থাকা উচিত্। নিজের প্রতি যদি ভরসা থাকে, তাহলে যেকোনও লক্ষ্যে পৌঁছন খুবই সহজ।
অঞ্জলি জানিয়েছেন, তাঁর লড়াইয়ে তাঁর পরিবারই পাশে ছিল না। তিনি শুধুমাত্র পাশে পেয়েছেন তাঁর মা ও বোনকে।
তবে অঞ্জলির জীবনটাও যথেষ্ট বৈচিত্র্যময়। ৩২ বছরের অঞ্জলির জন্ম নেপালের গ্রামে। কুড়ি বছর বয়সের পর অঞ্জলি সিদ্ধান্ত নেন, তিনি মহিলাদের মতো করে জীবন কাটাবেন।
এই ফ্যাশন শো থেকে অঞ্জলির অনেক আশা রয়েছে। তাঁর ধারণা হয়তো এরপর তাঁদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে।
মুম্বইয়ে আগামী মাসেই অনুষ্ঠিত হতে চলেছে ল্যাকমে ফ্যাশন উইক। ল্যাকমে ফ্যাশন উইকে সাধারণত অংশ নেন বলিউড তারকারাই। ফ্যাশনের মঞ্চে সকলের নজরও থাকে তাঁদের দিকে। কিম্তু এই প্রথমবারের জন্যে সেই নিয়মে ব্যতিক্রম ঘটিয়ে এই ফ্যাশন উইকে অংশ নিচ্ছেন নেপালের প্রথম ট্রান্স জেন্ডার মডেল অঞ্জলি লামা।