সাড়া প্রধানমন্ত্রীর ডাকে, ৯ মিনিট প্রদীপ জ্বলল ক্রীড়া দুনিয়াতেও

প্রদীপ জ্বালালেন হার্দিক পাণ্ড্য, নাতাশা ও সস্ত্রীক ক্রুণাল।
৯টার সময় ৯ মিনিট আলো জ্বালানোর প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিল ক্রীড়াদুনিয়াও। প্রদীপ জ্বালালেন নিজ নিজ ক্ষেত্রের সেরা তারকারা। নিজের বাড়ির সামনে প্রদীপ জ্বালালেন সচিন তেণ্ডুলকর। অনেকে থাকলেও বজায় রাখছেন দূরত্ব।
প্রদীপ হাতে নিজের বাড়ির ছাদে ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল।
করোনা লড়াইয়ে সঙ্গে থাকার বার্তা দিয়ে প্রদীপ জ্বালালেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু।
পরিবারের সঙ্গে প্রদীপ জ্বালালেন ক্রিকেট দুনিয়ার তারকা শিখর ধবন।
পরিবারের সঙ্গে ক্রিকেট তারকা সুরেশ রায়না।
বাড়িতেই প্রদীপ জ্বালিয়ে ছবি দিলেন বীরেন্দ্র সহবাগ।
মুম্বইয়ের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার পোস্ট করলেন এই ছবিটি।
কর্ণাটকের তারকা ক্রিকেটার কে এল রাহুল প্রদীপ জ্বালানোর এই ছবি পোস্ট করেছেন
প্রদীপ জ্বাালালেন মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর।
পরিবারের সঙ্গে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার।
স্ত্রী গীতা বসরা ও মেয়েকে নিয়ে প্রদীপ জ্বালালেন হরভজন সিংহ।
স্ত্রী রীতিকা ও মেয়ে সামাইরার সঙ্গে রোহিত শর্মা।
বাবা দুলাল কর্মকারের সঙ্গে মোমবাতি জ্বালিয়ে ছবি দিলেন দীপা।