দেখুন, টেস্টের ইতিহাসে তৃতীয়বার দ্বিতীয় উইকেট জুটিতে তিনটি শতরান

কানপুরে ভারত-নিউজিল্যান্ড টেস্টটি ভারতের ৫০০-তম টেস্ট হওয়ায় ঐতিহাসিক আখ্যা পেয়েছে। এর পাশাপাশি খেলাতেও ইতিহাস তৈরি হয়েছে। এমন এক ঘটনা ঘটেছে, যা টেস্টের ইতিহাসে ৪৪ বছর পরে ফের দেখা গেল
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার তিনটি ইনিংসে দ্বিতীয় উইকেটে শতরানের পার্টনারশিপ দেখা গিয়েছিল ১৯৫৩ সালে লর্ডসে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে
এরপর ১৯৭২-৭৩ সালে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ম্যাচেও একই ঘটনা দেখা গিয়েছিল
এই টেস্টে তিনটি ইনিংসেই দ্বিতীয় উইকেট জুটিতে একশোর বেশি রান হয়েছে। প্রথম ইনিংসে মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারা ১১২ রান যোগ করেন। এরপর নিউজিল্যান্ডের টম লাথাম ও কেন উইলিয়ামসনের জুটিতে ১২৪ রান ওঠে। ভারতের দ্বিতীয় ইনিংসেও বিজয় ও পূজারা ১৩৩ রান যোগ করেন
কানপুর টেস্টে দু দলের ব্যাটসম্যানরা এমন এক রেকর্ড গড়েছেন, যা এর আগে মাত্র দু বারই হয়েছে
কানপুরে ভারত-নিউজিল্যান্ড টেস্টটি ভারতের ৫০০-তম টেস্ট হওয়ায় ঐতিহাসিক আখ্যা পেয়েছে। এর পাশাপাশি খেলাতেও ইতিহাস তৈরি হয়েছে। এমন এক ঘটনা ঘটেছে, যা টেস্টের ইতিহাসে ৪৪ বছর পরে ফের দেখা গেল