‘রইস’-এ শাহরুখের সঙ্গে সানির আইটেম ড্যান্স দেখার সুযোগ নাও পেতে পারেন পাক দর্শকরা
‘রইস’-এ শাহরুখ খান ছাড়াও নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো তারকা রয়েছেন। সিনেমাটি আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে।
সূত্রের খবর, সিনেমার প্রথম থেকে সানির আইটেম ড্যান্স ছিল না। পরে তা সিনেমায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিনেমার নির্মাতা ফারহান আখতার, রীতেশ সীধওয়ানি থেকে শুরু করে নির্দেশক রাহুল ঢোলাকিয়া এ ধরনের একটি আইটেম ড্যান্স রাখার প্রয়োজনীয়তার কথা অনুভব করেন। সিনেমায় ৮০-র দশকের একটি গানে শাহরুখের সঙ্গে আইটেম ড্যান্স করতে দেখা যাবে সানিকে।
সিনেমার নায়িকা পাক অভিনেত্রী মাহিরা খান। নায়ক গুজরাতের এক মুলসিম ব্যবসায়ী।
কিন্তু সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ‘রইস’-এ সানির এই আইটেম সঙে নাচের দৃশ্য দেখতে পাবেন না পাকিস্তানের দর্শকরা। কারণ, সিনেমার নির্মাতারা ওই অংশ বাদ দিয়েই ‘রইস’ পাকিস্তানে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। ‘রইস’ সিনেমায় পাক-যোগ রয়েছে।
শাহরুখ খানের আগামী সিনেমা ‘রইস’ ঘিরে আলোচনা তুঙ্গে। এই সিনেমার অপেক্ষায় রয়েছেন শাহরুখ-অনুগামীরা। এই সিনেমার আরও একটি আকর্ষণ- সানি লিওনের আইটেম ড্যান্স।