সোনাক্ষীর সঙ্গে একই সিনেমায় সানি লিওন

সোনাক্ষী সিনহা অভিনীত ‘নূর’ সিনেমায় ক্যামিও রোলে দেখা যাবে সানি লিওনকে। সিনেমায় বলিউড অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে সানিকে।
এই প্রথম ‘দাবাং’ অভিনেত্রীকে সানির সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে।
সোনাক্ষী সিনহা অভিনীত ‘নূর’ সিনেমায় ক্যামিও রোলে দেখা যাবে সানি লিওনকে। সিনেমায় বলিউড অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে সানিকে।
‘নূর’ সিনেমায় গ্ল্যামারাস বলিউড অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে সানিকে। সূত্র উল্লেখ করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা।
আগামী ২০১৭-র ৭ এপ্রিল মুক্তি পেতে পারে সিনেমাটি।
সানি লিওন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘নূর’ সিনেমায় সোনাক্ষীর সঙ্গে শ্যুটিং দারুন মজাদার। আমি সিনেমার টিমকে শুভেচ্ছা জানাচ্ছি।
সুনহিল সিপ্পি পরিচালিত এই সিনেমায় সোনাক্ষীকে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকায়। সিনেমায় রয়েছেন শিবানী দান্ডেকর, করণ গিল এবং পূরব কোহলির মতো তারকা।