আজকের রাশিফল
বাবার সঙ্গে সকাল থেকে অশান্তি হতে পারে। মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভাল সময়। কল্যাণজনক কাজে কিছু ব্যয় হতে পারে। সাবধানে চলাফেরা করুন। আজ বন্ধুর জন্য সংসারে সমস্যার সৃষ্টি হতে পারে। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। অতিরিক্ত রাগের জন্য বিপদ বাড়বে। বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন।
আজ আপনার জন্য খুব বড় ক্ষতি হতে পারে। নিজের শৌখিনতার জন্য বাড়তি খরচ হতে পারে। ভাল কোনও বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। পড়াশোনার জন্য ভাল সুবিধা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে কোনও বিষয়ে অশান্তি হতে পারে। আজ কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, মিথ্যা অপবাদে ফাঁসতে হতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা। কাউকে উপকার করে মানসিক শান্তি পাবেন।
গবেষণায় সাফল্য পাবেন আজ। খুব নিজের বা কাছের মানুষের জন্য দাম্পত্য কলহ হতে পারে। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ আসতে পারে। কোনও কাজের জন্য সমাজে সুনাম অর্জন করতে পারেন। সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে। ভাগ্য উন্নতির কোনও উপায় খুঁজে পেতে পারেন আজ। ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারে। ধর্মের ব্যাপারে আগ্রহ বাড়তে পারে।
আজ কাউকে কথা দেবেন না। ঈশ্বর সেবায় বিশেষ মনযোগী হয়ে উঠবেন। কোনও বিশেষ লোকের জন্য সংসারে অশান্তি হতে পারে। পেশাদারদের জন্য সময়টা খুব উপযুক্ত। বাড়িতে পোষ্য থেকে সাবধান। আপনার কোমল স্বভাব আপনাকে অনেকের কাছে প্রিয় করে তুলবে। কোনও সুসংবাদ পেয়ে আনন্দ। প্রচুর দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ। বিশ্বস্ত কেউ ঠকাতে পারে, সতর্ক থাকুন।
প্রেমে অশান্তি মিটে যেতে পারে। আজ কোনও কারণে মনে সংশয় কাজ করবে। আর্থিক ভাগ্য ভাল হলেও পরিশ্রম করতে হবে প্রচুর। প্রেমে প্রচুর সাফল্য পাবেন। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি। আজ আপনার রসিকতা অনেককে আনন্দ দেবে। বাড়তি আয়ের সম্ভাবনা আছে। রাগ বা জেদ বাড়তে পারে, একটু সাবধান থাকুন। বন্ধু বিচ্ছেদের আশঙ্কা।
পড়াশোনার জন্য বিদেশে যাওয়া নিয়ে আলোচনা হতে পারে। শরীরে কোনও অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসার প্রয়োজন। ভাল ব্যবহারের জন্য সহকর্মীদের কাছে সম্মান পেতে পারেন। জরুরি কাজ সকালের মধ্যে মিটিয়ে ফেলুন। প্রেমে খুব ভাবনা চিন্তা করে পা বাড়াতে হবে। প্রচুর ব্যয় হওয়ায় সংসারে অনেক সমস্যা দেখা দেবে। কাজ নিয়ে মনে চাঞ্চল্য থাকবে।
প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি কিছু আয় করতে গিয়ে বিপদ হতে পারে। মানসিক কোনও কষ্ট হতে পারে আজ। ভাল কোনও জিনিস নষ্ট হতে পারে। আজ কোনও বন্ধুর থেকে ক্ষতির আশঙ্কা। ব্যবসায় কোনও চাপ বাড়তে চলেছে। কর্মচারীর প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে। শরীরে কোনও যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় ভাল ও নতুন কোনও কাজের সুচনা। চাকরির জায়গায় কোনও মহিলার সঙ্গে তর্ক হতে পারে।
সকাল থেকে শরীরে জড়তা ভাব আসতে পারে। কাজের ব্যাপারে ব্যাকুলতা থাকবে। ব্যবসায় শুভ যোগাযোগ কাজে লাগান। রাজনীতিকদের জন্য ভাল কোনও খবর আসতে পারে। দাঁতের কোনও সমস্যায় কষ্ট। কোনও লোকের কাছে দয়ার পাত্র হয়ে মনে কষ্ট। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাড়তি কোনও ব্যবসা থেকে অর্থ আসতে পারে।
অতিরিক্ত গর্বের জন্য ক্ষতির আশঙ্কা। শেয়ার বাজার নিয়ে চিন্তা বাড়তে পারে। পেটের কোনও কষ্ট বাড়ার জন্য দিনটি ভাল যাবে না। ব্যবসায় বাড়তি লাভ আশা করতে পারেন। মানসিক দিকে অস্থির ভাব থাকবে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির সুযোগ। বাড়তি কোনও ব্যবসার জন্য আলোচনা। আইনি কোনও কাজের জন্য ঝামেলায় জড়াতে পারেন। কাজের দিকে কোনও ভাল সুযোগ পেয়ে আনন্দ।
গাড়ি চালকরা একটু সাবধানে গাড়ি চালান। বাড়তি কিছু খরচ নিয়ে চিন্তা থাকলেও সমস্যা মিটে যাবে। প্রেমের জন্য কোনও সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। মিষ্টি কথায় বিপদ থেকে উদ্ধার। শত্রুর ব্যাপারে চাপ। পড়াশোনার জন্য ভাল সুযোগ। কাজে উন্নতির চেষ্টা করুন। ভাইয়ের সঙ্গে অশান্তিতে মানসিক চাপ। সন্তানের কোনও ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি। স্ত্রীর শরীর খারাপের জন্য খরচ।
সম্পত্তির অধিকার নিয়ে কোনও বিবাদ হতে পারে। আজ কারও কাছ থেকে অপমানিত হতে পারেন। ভাল যোগাযোগ আসার সম্ভাবনা। বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি। ব্যবসায় মন্দা আসতে পারে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। আপনার সমালোচনা হতে পারে। কিছু পাওনা আদায় হতে পারে। আয় বৃদ্ধি ও সঞ্চয় বৃদ্ধি। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক। ভ্রমণের জন্য দিনটি ভাল হবে না।
কোনও খারাপ লোকের জন্য ভয় ও চিন্তা। ব্যবসায় সমস্যা নিয়ে চিন্তা আসবে। চোখের কোনও সমস্যায় খরচ বৃদ্ধি। মায়ের দিক দিয়ে কোনও কষ্ট হতে পারে। বাড়তি কোনও কাজের চাপ থাকবে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে বলুন। মানসিক উত্তেজনা বৃদ্ধি পাবে। কর্মস্থানে কোনও চাপ ও খরচ বাড়তে পারে। চাকরির জায়গায় উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের কোনও লোকের জন্য আজ খরচ বাড়তে পারে।