উত্তরাখণ্ড দাবানল: মৃত ৬, আহত বহু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 May 2016 09:01 PM (IST)
1
2
স্থানীয় মানুষ নিরাপদ জায়গায় সরে গিয়েছেন। তবে ঘরবাড়ি, গাছপালার ক্ষতি এড়ানো সম্ভব হচ্ছে না
3
ফেব্রুয়ারি মাস থেকে উত্তরাখণ্ডে দাবানল শুরু হয়েছে। আগুনে পুড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বহু বিলুপ্তপ্রায় পাখিরও মৃত্যু হয়েছে। বেশ কিছু দুর্লভ গাছও পুড়ে গিয়েছে
4
ইতিমধ্যেই উত্তরাখণ্ড প্রশাসনকে ৫ কোটি টাকা সাহায্য দিয়েছে কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বায়ুসেনার চপারগুলিতে জ্বালানি ভরতে সাহায্য করতে তৈরি
5
উত্তরাখণ্ডে দাবানল নেভাতে পাঠানো হয়েছে বায়ুসেনার ২টি হেলিকপ্টার। এম আই ১৭ কপ্টারদুটির বৈশিষ্ট্য, এরা ৫,০০০ লিটার জল ধারণ করতে পারে। জল নিতে পারে পুকুর, নদী সহ সব জলাধার থেকে
= 5">