স্বচ্ছ ভারত: ঝাঁটা হাতে ইডেনের গ্যালারি পরিষ্কার করছেন কোহলিরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Oct 2016 12:09 AM (IST)
1
সচিন তেন্ডুলকর, অমিতাভ বচ্চন সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অভিযানে যোগ দিয়েছেন। এবার কোহলিরাও যোগ দিলেন।
2
২০১৪ সালের ২ অক্টোবর স্বচ্ছ ভারত অভিযান শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
3
দেখা যাচ্ছে, ঝাঁটা হাতে ইডেনের গ্যালারি পরিষ্কার করছেন কোহলি, অনুরাগ, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মারা।
4
ট্যুইটারে এই স্বচ্ছ ভারত অভিযানের ভিডিও পোস্ট করেছে বিসিসিআই।
5
ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সাফাই অভিযানে নামেন তাঁরা।
6
গাঁধী জয়ন্তীতে স্বচ্ছ ভারত অভিযানে যোগ দিলেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর, ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি সহ অন্যান্য ক্রিকেটাররা।
= 6">