সাপ্তাহিক রাশিফল

সপ্তাহের প্রথম দিকে আপনার কোনও ভাল কাজের জন্য নিকটাত্মীয়ের গৌরব বৃদ্ধি হতে পারে। শত্রুর মোকাবিলা করতে অক্ষম। নতুন কোনও প্রেমে জড়িয়ে পড়তে পারেন। বাতজ সমস্যা। শরীরের ব্যাপারে চাপের জন্য কাজের জায়গায় ক্ষতি হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাতে মানসিক কষ্ট বাড়তে পারে। বাবা-মায়ের সঙ্গে কোনও ব্যবহার নিয়ে মানসিক চাপ। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে, সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে। বাড়তি খরচের ব্যাপারে চিন্তা।
সপ্তাহের প্রথম দিকে আত্মীয়দের সঙ্গে বুঝে কথা বলবেন। আত্মসংযমী না হলে সমস্যা হতে পারে। থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সময়। সপ্তাহের প্রথম ভাগে ব্যবসায় চাপ বাড়তে পারে। শরীরে আঘাত লাগার আশঙ্কা। বাড়তি কথা বাড়িতে বিবাদ আনতে পারে, সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। অভিনয়ের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের জন্য ভাল সময়। ব্যবসায় ভাল কাজের সুযোগ আসতে পারে। অর্থের ব্যাপারে বাড়িতে চিন্তা বাড়তে পারে। দাঁতের সমস্যা বৃদ্ধি।
ব্যবসায় অন্যকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝামেলা থাকলেও পরিবেশ আয়ত্তে থাকবে। নতুন কর্মের যোগাযোগ হতে পারে। কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। সৃষ্টিশীল কাজের জন্য উন্নতির যোগ আসতে পারে। প্রেম-প্রণয়ে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে, লটারি প্রাপ্তি হতে পারে। শত্রুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল ভাবে চিন্তা করুন। প্রিয়জনের শরীর খারাপ থাকায় মানসিক কষ্ট। বাবা-মায়ের সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা।
সামাজিক কাজ করায় উদ্যোগী হতে পারেন। খেলাধুলোয় সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি। অংশীদারি ব্যবসায় পা না বাড়ানোই ভাল। সন্তানদের জন্য অর্থব্যয় হতে পারে। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। অনেক দিনের কোনও আশা পূর্ণ হতে পারে, পেটের সমস্যার জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি। গবেষণায় সাফল্য লাভ। প্রেমের ব্যপারে জটিলতা বাড়তে পারে। শরীরের সমস্যায় ভ্রমণ বানচাল হতে পারে। বাড়ির কাজের লোকের সঙ্গে বিবাদ। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা। স্ত্রীর সঙ্গে ছোট কারণে বিবাদ।
অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বাড়তে পারে। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত হতে পারে। সবান্ধব ভ্রমণের সম্ভাবনা। শরীরের জন্য কাজের ক্ষতি হতে পারে। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে। প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি। প্রিয়জনের ব্যবহারের জন্য মনোকষ্ট। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে। মধ্যভাগে কোনও ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক। জমি কেনাবেচা নিয়ে আইনি ব্যবস্থা।
পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। অন্যকে আজ বিশ্বাস করতে পারেন। সম্মান প্রতিপত্তি বাড়তে পারে। চেষ্টা না করলে ব্যবসায় সাফল্য পাবেন না। বাড়তি কাজের চাপের জন্য শরীরে ক্লান্তি ভাব। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। পরিবারের কাজের ব্যাপারে মা-বাবার বিবাদ। বাড়তি টাকা খরচের ব্যাপারে চিন্তা বাড়বে। কোনও পুরুষের প্রতি দুর্বলতা বাড়তে পারে। গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে।
কর্মে অনিচ্ছা থাকায় ব্যবসায় অবনতি। দর্শনের আলোচনায় আজ আপনি অনেক এগিয়ে থাকবেন। শুভ খবর আজ আপনার জন্য অপেক্ষা করছে। সপ্তাহের প্রথম দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে। স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণের সম্ভাবনা। ব্যবসা খুব ভাল যাবে না। তাই অর্থের ব্যাপারে চাপ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে ছোট কারণে অশান্তির জন্য মনোকষ্ট। বাড়িতে ভাই বা বোনের শরীর খারাপ হওয়ার জন্য খরচ বাড়তে পারে।
এই সপ্তাহে নতুন উপার্জনের চেষ্টা না করাই ভাল। ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান। কাজের দিকে খুব ভাল সময়। লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন। কোনও বিবাদ এ সপ্তাহে একটু চিন্তার কারণ হতে পারে। পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা। প্রেমের ব্যাপারে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা। স্ত্রীর সঙ্গে কোনও আলোচনাতে সমস্যার সমাধান হতে পারে।
কর্মক্ষেত্রে আপনাকে হিংসার মুখে পড়তে হতে পারে। বিজ্ঞানচর্চার ক্ষেত্রে সময়টা খুব উপযুক্ত। মহিলাদের জন্য চাকরির শুভ সময়। ব্যবসায় নতুন কিছু হতে চলেছে। অর্থের ব্যাপারে চাপের কারণে সংসারে অশান্তি। পাশের বাড়ির কোনও লোকের জন্য সামাজিক বদনাম আসতে পারে। গঠনমূলক কাজের জন্য উন্নতি আসতে পারে। সন্তানের আবদার পূরণে খরচ বৃদ্ধি।
পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমে জট খুলে যেতে পারে। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা। সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। দীর্ঘ দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। মধ্যভাগে আগুন থেকে একটু সাবধান থাকুন, পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে।
শরীরে উদ্বেগবৃদ্ধি হতে পারে। সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন। সরকারি কর্মচারীদের জন্য সময়টা একটু খারাপ। মায়ের শরীর নিয়ে ব্যস্ত হতে পারেন। কোনও আত্মীয়ের শত্রুতার জন্য স্বামী-স্ত্রী বিবাদ অনেক দূর যেতে পারে। ব্যবসায় ফল ভাল হবে না, তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ। বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডাকতে পারে। সন্তানের জন্য চিকিৎসার খরচ বাড়তে চলছে। চাকরির নতুন সুযোগ আসতে পারে।
সপ্তাহের প্রথম দিকে ভ্রমণে গিয়ে অপদস্থ হতে পারেন। উচ্চপদস্থ ব্যক্তির জন্য পড়ে থাকা কার্যসিদ্ধি। সন্তানদের বায়নায় নাজেহাল। পাওনাদার নিয়ে বিবাদ হতে পারে। ব্যবসার পক্ষে ভাল খবর। তবে আর্থিক ব্যাপারে একটু চাপ থাকতে পারে। ঋণ নিয়ে সামান্য আলচনা। পিতার শরীর নিয়ে একটু চিন্তা। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ।