সাপ্তাহিক রাশিফল

সপ্তাহের প্রথম দিকে বাড়ির কেউ মানসিক আঘাত করতে পারে। কোনও ভাল কাজে সাফল্য লাভ। ব্যবসায় উন্নতি বৃদ্ধি। বিদেশে ব্যবসার কোনও সুযোগ আসতে পারে। এই সপ্তাহে মানসিক অস্থিরতা থাকার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। গুরু জনের সঙ্গে বিবাদ হতে পারে। চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি। সপ্তাহের মধ্য ভাগে ভাল কথাবার্তার জন্য বড় বিবদ থেকে উদ্ধার পাবেন। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে কর্মস্থানে তর্ক। স্ত্রীর আবদার পূরণ। সপ্তাহের শেষের দিকে বাইরের কোনও লোকের জন্য খরচ বাড়তে পারে।
সপ্তাহের প্রথম দিকে পড়াশোনায় কোনও অসুবিধা। ব্যবসায় আয় বাড়বে। আজ ভ্রমণে না যাওয়াই ভাল হবে, কষ্ট বাড়তে পারে। প্রিয় জনের কোনও কাজের জন্য সংসারে অশান্তি। বুদ্ধির ভুলে কাজের জায়গায় অশান্তি। বিচার বিভাগের সঙ্গে যুক্তদের জন্য ভাল সময়। লটারি ও ফাটকায় টাকা নষ্ট হতে পারে। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। তবে সপ্তাহের শেষের দিকে একটু মন্দা আসতে পারে। প্রিয় জনের কাছ থেকে বাজে কথা শুনতে হতে পারে। সংক্রমণ থেকে সাবধান থাকুন। পরিচিত কেউ শত্রুতা করতে পারে। সপ্তাহের শেষের দিকে স্ত্রীর সঙ্গে অশান্তি বাড়তে পারে।
সপ্তাহের প্রথম দিকে শরীর ও মনের দিকে কোনও কষ্ট বাড়তে পারে। ব্যবসায় কোনও শত্রুর দ্বারা ক্ষতি। স্ত্রীর জন্য খরচ বাড়তে পারে। অভাবের পরিমাণ বাড়তে পারে। বাড়িতে অনেক অতিথি আসায় আনন্দ। অতিরিক্ত কাজের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না। সপ্তাহের মধ্য ভাগে একটু ক্লান্তি ভাব আসতে পারে। জমি কেনা নিয়ে অশান্তি বাড়তে পারে। মূত্রাশয়ে কোনও রোগের আশঙ্কা। ব্যবসায় বাড়তি সুযোগ আসতে পারে। গঠনমূলক কাজের দ্বারা উন্নতি। স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে। সাধুসেবায় শান্তি।
সপ্তাহের প্রথম দিকে স্বামী-স্ত্রী বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসায় একটু পরিবর্তন হতে পারে। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কাজের জন্য দূরে যেতে হতে পারে। কোনও পরিকল্পনায় বাধা আসতে পারে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। একাকিত্ব বাড়তে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভাল হবে। সপ্তাহের শেষের দিকে ব্যবসায় ভাল সময় আসতে পারে। বন্ধুর সঙ্গে বিবাদ। স্ত্রীর সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। বাড়ি তৈরি নিয়ে কোনও আলোচনা। আর্থিক সমস্যা থাকতে পারে।
সপ্তাহের প্রথম দিকে জমি কেনাবেচায় প্রচুর লাভ হতে পারে। পড়াশোনায় খারাপ কিছু ঘটতে পারে। স্ত্রীর শরীর নিয়ে কোনও চিন্তা বাড়তে পারে। ভাল কথা বলবার জন্য ব্যবসায় কোনও সুবিধা আসতে পারে। চাকরির জায়গায় বাড়তি কাজের চাপ আসবে। আর্থিক ব্যাপারে কোনও ভাল সুযোগ হাতছাড়া হওয়ার যোগ। সপ্তাহের মধ্য ভাগে ব্যবসায় কোনও পরিবর্তনের সম্ভাবনা। বাবার সম্পত্তির ব্যাপারে ভাই-বোনের সঙ্গে আলোচনা। টিউমার জাতীয় কোনও রোগের জন্য অর্থ নষ্ট হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ।
সপ্তাহের প্রথম দিকে কোনও জায়গা থেকে অর্থ আসায় আনন্দ। শরীরে কোনও কষ্ট বাড়বে। কোনও মহিলার দ্বারা ক্ষতির আশঙ্কা। বাড়তি কোনও খরচের জন্য চাপ। কোনও বাজে লোকের জন্য কিছু অর্থ নষ্ট হতে পারে। কোনও দুরূহ কাজ করবার জন্য সুনাম বৃদ্ধি। সঞ্চয়ের ব্যাপারে বাড়িতে আলোচনা। সপ্তাহের মধ্য ভাগে কোনও আঘাতের জন্য রক্তপাত হতে পারে। দেরিতে হলেও উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। চাকরির জন্য নতুন যোগাযোগ হতে পারে। স্ত্রীকে নিয়ে কোনও বিবাদের আশঙ্কা। বাড়তি কোনও খরচের জন্য মাথা গরম হওয়ার যোগ রয়েছে।
আর্থিক ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি। কর্মস্থানে জটিলতা কেটে যেতে পারে। বাড়িতে ব্যবসার বাড়তি সুযোগ আসতে পারে। শরীরে জ্বর জাতীয় রোগ থেকে কষ্ট বাড়তে পারে। চাকরির জায়গায় কাজের চাপ বাড়বে। অতিরিক্ত ভাব প্রবণতার জন্য কাজের ক্ষতি হতে পারে। আগুন থেকে একটু সাবধান থাকুন। পথেঘাটে একটু সাবধানে চলুন। ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভাল হবে। বিদেশে কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে।
ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। কোনও বাজে কথা বলবার জন্য অনুশোচনা। জ্যোতিষ চর্চা থেকে আনন্দ। পড়াশোনার দিকে সপ্তাহটি খুব ভাল। ব্যবসার দিকে একটু চাপ বাড়তে পারে। অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে। এই সপ্তাহে কোনও সম্পত্তির ব্যাপারে অশান্তি হতে পারে। আয় ব্যয়ের মধ্যে সমতা ঠিক থাকবে না। বাবার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। ঋণ কিছুটা পরিশোধ হতে পারে। পূজাপাঠের জন্য বাড়িতে আলোচনা। কর্মস্থানে শত্রুর কারণে অশান্তি। সন্তানের বিবাহের ব্যাপারে খরচ বাড়তে পারে।
বাড়িতে সকলে মিলে ভ্রমণে আনন্দ। বিবাহিত জীবনে সুখের দিন। আইনি কোনও কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। ব্যবসায় কোনও চাপ থেকে মুক্তি পেতে পারেন। কোনও নামী সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা। অতিরিক্ত ব্যয়ের জন্য সঞ্চয় কম হবে। তৃতীয় কোনও ব্যক্তির জন্য স্বামী-স্ত্রী বিবাদ। কোনও দুর্ঘটনা থেকে সাবধান থাকুন। সন্তানের শরীর নিয়ে কোনও চিন্তা বাড়তে পারে। সপ্তাহের মধ্য ভাগে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। শত্রু থেকে মুক্তি লাভের জন্য আইনি আলোচনা। প্রিয় জনের কাছ থেকে কোনও অঘাত আসতে পারে।
এই সপ্তাহে কোনও কারণে সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনে বিষণ্ণ ভাব। বাড়িতে কোনও ভাল খবর আসায় আনন্দ। সেবা জাতীয় কোনও কাজে মানসিক শান্তি। এই সপ্তাহে নতুন কাজের যোগাযোগ আসতে পারে। দীর্ঘ দিনের আশা পূরণ হতে পারে। ব্যবসায় চাপের কিছু ঘটতে পারে। বাড়িতে কোনও খরচ নিয়ে একটু অশান্তি বাড়তে পারে। সম্পত্তির ব্যাপারে ভাই-ভাই বিবাদ। সন্তানের ভাল কাজের জন্য বাড়িতে আনন্দ। বাবার সঙ্গে কোনও আলোচনার জন্য বিপদ থেকে উদ্ধার। এই সপ্তাহে একটু সাবধানে চলাফেরা করুন। ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি।
সপ্তাহের প্রথম দিকে সংসারে তৃতীয় ব্যক্তি নিয়ে বিবাদ। ব্যবসায় ব্যয় বাড়তে পারে। বাড়িতে কোনও নতুন অতিথি আসতে পারে। কৃষি কাজে সাফল্য বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি। বাড়িতে অনেক লোক আসতে পারে। শরীর খারাপের জন্য খরচ বাড়তে পারে। স্ত্রীর ব্যবহারের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। বাবা-মায়ের জন্য ভাল ব্যবস্থা নিতে পারেন। হারানো কোনও জিনিস ফিরে পেতে পারেন। বাহন ক্রয় নিয়ে বাড়িতে আলোচনা। ভাই–বোন সকলে মলে কোনও ভ্রমণ হতে পারে। সপ্তাহের শেষের দিকে ব্যবসা ভাল যাবে। আইনি কোনও কাজ নিয়ে আলোচনা।
সপ্তাহের প্রথম দিকে কোনও মিথ্যা অপবাদ জুটতে পারে। প্রেম ও প্রণয়ে আনন্দ লাভ। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। আত্মীয় শোক আসতে পারে। ব্যবসা মধ্যম প্রকার চলবে। আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে। কর্মস্থানে কাজের জন্য সম্মান বৃদ্ধি। নিজের বুদ্ধির জোরে কোনও বিপদ থেকে উদ্ধার পাবেন। সপ্তাহের মধ্য ভাগে শত্রুর কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে। গঠনমূলক কাজে সাফল্য লাভ। বাড়িতে অতিথির জন্য খরচ বৃদ্ধি। চাকরির জায়গায় কোনও মহিলার সঙ্গে বিবাদ। সন্তানের পড়াশোনার জন্য চিন্তা।