✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

বিধানসভা ভোট ২০২৬

WEST BENGAL  (148/294)
122-141
TMC
143-165
BJP
4-7
OTH
TAMIL NADU  (118/234)
131-146
DMK+
56-72
AIADMK+
22-26
TVK
7-15
OTH
KERALAM  (71/140)
55-64
LEFT+
74-82
INC+
0-3
BJP
4-8
OTH
PUDUCHERRY  (17/33)
17-23
BJP+
06-08
INC+
03-07
OTH
ASSAM  (64/126)
87-99
BJP+
21-32
INC+
4-8
OTH
(Source:  Poll of Polls)

বাতের ব্যথা বাড়বে মীন রাশির জাতকদের, চাকরির নতুন সুযোগ আসতে পারে বৃষ জাতকদের, দেখে নিন কেমন যাবে আপনার সপ্তাহ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  19 Apr 2020 09:12 AM (IST)
বাতের ব্যথা বাড়বে মীন রাশির জাতকদের, চাকরির নতুন সুযোগ আসতে পারে বৃষ জাতকদের, দেখে নিন কেমন যাবে আপনার সপ্তাহ
1

সপ্তাহের প্রথম দিকে আপনার কোনও ভাল কাজের জন্য নিকট আত্মীয়ের গৌরব বৃদ্ধি হতে পারে। শত্রুর মোকাবিলা করতে পারবেন না। নতুন কোনও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। বাতজ সমস্যার আশঙ্কা। শরীর নিয়ে চাপের জন্য কাজের জায়গায় ক্ষতি হতে পারে। প্রিয় জনের কাছে আঘাত থেকে মানসিক কষ্ট বাড়তে পারে। বাবা-মায়ের সঙ্গে কোনও ব্যবহার নিয়ে মানসিক চাপ। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে। সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে। বাড়তি কোনও খরচ নিয়ে চিন্তা থাকবে। শরীরে ক্ষত নিয়ে চিকিৎসার খরচ বাড়বে।

2

সপ্তাহের প্রথম দিকে আত্মীয়দের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। আত্মসংযমী না হতে পারলে সমস্যা হতে পারে। নাটকের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সময়। বয়সে ছোট কাউকে সাহায্য করতে হতে পারে। সপ্তাহের প্রথম ভাগে ব্যবসা নিয়ে চাপ চিন্তা বাড়াতে পারে। শরীরের কোনও অংশে আঘাত লাগার আশঙ্কা। বাড়তি কোনও কথা বাড়িতে বিবাদ ডেকে আনতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। অভিনয় নিয়ে যাঁরা কাজ করেন তাঁদের জন্য ভাল সময়। ব্যবসায় ভাল কাজের সুযোগ আসতে পারে। আর্থিক ব্যাপারে বাড়িতে চিন্তা বাড়তে পারে। দাঁতের সমস্যা বাড়বে।

3

ব্যবসায় অন্যকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝামেলা থাকলেও পরিবেশ আয়ত্তে থাকবে। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। কাজের জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। সৃষ্টিশীল কোনও কাজের জন্য উন্নতির যোগ রয়েছে। প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাধতে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। শত্রুর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাল ভাবে চিন্তা করুন। প্রিয় জনের শরীর খারাপ থাকার জন্য মানসিক কষ্ট। বাবা-মায়ের সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা।

4

সামাজিক কোনও কাজ করার উদ্যোগ নিতে পারেন। খেলাধূলায় সুনাম ও প্রতিপত্তি বাড়বে। অংশীদারি ব্যবসায় পা না বাড়ানোই ভাল। সন্তানদের জন্য খরচ হতে পারে। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। অনেক দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। পেটের সমস্যার জন্য শরীরে ক্লান্তি বাড়বে। গবেষণায় সাফল্য লাভ। প্রেমে জটিলতা আসতে পারে। শরীরে সমস্যার জন্য ভ্রমণ বানচাল হতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে অশান্তির আশঙ্কা। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে বিবাদ।

5

অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। শরীর নিয়ে চাপের জন্য কাজের ক্ষতি হতে পারে। পড়াশোনার জন্য ভাল সুযগ আসতে পারে। সপ্তাহের প্রথম দিকে কোনও শত্রুর জন্য বাড়িতে অশান্তি বাড়বে। প্রিয় জনের বাজে ব্যবহারের জন্য মানসিক কষ্ট। বাড়তি আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে। সপ্তাহের মধ্য ভাগে কোনও ব্যবসায়ীর সঙ্গে অর্থ নিয়ে তর্ক। বাড়িতে কোনও অতিথির ব্যাপারে খরচ বাড়বে। জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা।

6

পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। অপরকে আজ বিশ্বাস করতে পারেন। সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। চেষ্টা না করলে ব্যবসায় সাফল্য পাবেন না। বাড়তি কাজের চাপের জন্য শরীরে ক্লান্তি ভাব। গুরু জনের জন্য শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। পরিবারের কোনও কাজের ব্যাপারে মা-বাবার সঙ্গে বিবাদ। বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বাড়বে। আত্মীয়ের সঙ্গে দূরে বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা। কোনও পুরুষের প্রতি দুর্বলতা বাড়তে পারে। গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে।

7

কর্মে প্রচুর অনিচ্ছা থাকায় ব্যবসায় অবনতি। দর্শনের আলোচনায় আজ আপনি অনেক এগিয়ে থাকবেন। আপনার জন্য শুভ খবর অপেক্ষা করছে। সপ্তাহের প্রথম দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণের আনন্দ বাড়তে পারে। ব্যবসা খুব ভাল যাবে না, তাই আর্থিক চাপ বাড়তে পারে। গুরু জনের সঙ্গে কোনও ছোট কারণে অশান্তির জন্য মানসিক কষ্ট। বাড়িতে ভাই বা বোনের শরীর খারাপ হওয়ার জন্য খরচ বাড়তে পারে।

8

এই সপ্তাহে নতুন উপার্জনের চেষ্টা না করাই ভাল। বায়ু পথ এড়িয়ে চলাই শ্রেয়। ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হবে। কাজের ক্ষেত্রে খুব ভাল সময়। বাড়িতে অতিথির জন্য খরচ বাড়তে পারে। ঠাকুরের কাজের জন্য আনন্দ পাবেন। সবার সঙ্গে একটু বুঝে কথা বলুন, কোনও বিবাদ এই সপ্তাহে একটু চিন্তার কারণ হতে পারে। বাবার সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা। প্রেমের ব্যাপারে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা থাকবে। স্ত্রীর সঙ্গে কোনও আলোচনায় সমস্যার সমাধান হতে পারে।

9

কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সময়টা খুব ভাল। মহিলাদের জন্য চাকরির শুভ সময়। ব্যবসায় কোনও নতুন কিছু হতে চলেছে। আর্থিক চাপের জন্য সংসারে অশান্তি। গুরু জনের সঙ্গে আলোচনাতে বিপদ থেকে উদ্ধার। প্রতিবেশীর জন্য সামাজিক বদনাম আসতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি। সন্তানের কোনও আবদার পূরণে খরচ বাড়বে। সবাই মিলে দূরে বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা ভেস্তে যেতে পারে। রক্তচাপ বাড়তে পারে।

10

পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমে জট খুলে যেতে পারে। রহস্যবিদ্যার বিষয়ে চিন্তা করতে পারেন। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে গুরু জনের শরীর নিয়ে চিন্তা। সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। দীর্ঘ দিনের আশা পূর্ণ হতে পারে। সপ্তাহের মধ্য ভাগে আগুন থেকে একটু সাবধান থাকুন। পারিবারিক জীবনে অশান্তি আসতে পারে। অর্থ আদান প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে আলোচনা। অফিসে সুনাম বাড়তে পারে।

11

কোনও কারণে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন। সরকারি কর্মচারীদের জন্য সময়টা একটু খারাপ। মায়ের শরীর নিয়ে ব্যস্ত হতে পারেন। এই সপ্তাহে কোনও আত্মীয়ের শত্রুতার জন্য স্বামী-স্ত্রী বিবাদ অনেক দূর যেতে পারে। ব্যবসায় ফল ভাল হবে না, তবে সপ্তাহের শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে। বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডেকে আনতে পারে। সন্তানের জন্য চিকিৎসার খরচ বাড়তে চলেছে। পুলিশের কাজে উন্নতি। চাকরির জন্য নতুন সুযোগ আসতে পারে।

12

সপ্তাহের প্রথম দিকে বেড়াতে গিয়ে অপদস্ত হতে পারেন। উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য পড়ে থাকা কার্য সিদ্ধি। সন্তানদের বায়নায় নাজেহাল হতে হবে। কোনও পাওনাদার নিয়ে বিবাদ হতে পারে। ব্যবসায় খুব ভাল খবর পাবেন। আজ একটু আর্থিক চাপ থাকতে পারে। ঋণ নিয়ে সামান্য আলোচনা। বাড়িতে দূরের অতিথি আসার যোগ রয়েছে। বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে। বাড়তি আয় করতে গিয়ে পুলিশি সমস্যা আসতে পারে। পেটের সমস্যা বাড়বে।

  • হোম
  • Photos
  • খবর
  • বাতের ব্যথা বাড়বে মীন রাশির জাতকদের, চাকরির নতুন সুযোগ আসতে পারে বৃষ জাতকদের, দেখে নিন কেমন যাবে আপনার সপ্তাহ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.