✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

সামাজিক কাজে সম্মান বৃদ্ধি ‘মিথুন’ জাতকদের, উচ্চাকাঙ্খী মহিলার ফাঁদে পড়তে পারেন ‘বৃশ্চিক’-রা-- আপনার রাশি কী বলছে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  05 Apr 2020 06:07 AM (IST)
সামাজিক কাজে সম্মান বৃদ্ধি ‘মিথুন’ জাতকদের, উচ্চাকাঙ্খী মহিলার ফাঁদে পড়তে পারেন ‘বৃশ্চিক’-রা-- আপনার রাশি কী বলছে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল
1

অফিসে সবার সঙ্গে খুব বুঝে কথা বলুন। আয় খুব ভাল থাকবে না। প্রতিবেশীর সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ। সম্পত্তি কেনার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মানসিক আস্থিরতা কাজের ক্ষতি করতে পারে। সংসারে সমস্যা মুক্তি লাভের চেষ্টা। এই সপ্তাহে শত্রুর দ্বারা কোনও ক্ষতি হতে পারে। ব্যবসায় নতুন কিছু শুরু করার কথা ভাবতে পারেন। স্বামী-স্ত্রী চেষ্টায় কোনও সমস্যার সমাধান হবে। বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে। শরীরে কোনও ক্ষত স্থান নিয়ে চিন্তা বাড়তে পারে। আপনার মধুর ব্যবহারে সুনাম পাবেন। বিদেশে থাকা বন্ধুর খবর না পাওয়ার জন্য চিন্তা। আর্থিক চাপ থাকবে।

2

প্রতিবেশীদের কাছে সুনাম পাবেন। এই সপ্তাহে বন্ধু বিচ্ছেদের জন্য মানসিক কষ্ট। কর্মে উন্নতি খুব ভাল থাকবে। এ সপ্তাহে ব্যবসায় খুব ভাল লাভ দেখতে পাবেন। মালিকের অনুগত থাকার জন্য সুনাম লাভ করতে পারবেন। অফিসে কিছু পরিবর্তন আসতে পারে। স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে। প্রেমের ব্যাপারে শুভ সময়। বাড়িতে নতুন কিছু নিয়ে আলোচনা। বন্ধুর জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। বিদেশ যাওয়ার আলোচনা। সপ্তাহের শেষের দিকে একটু আঘাত লাগতে পারে, সাবধান থাকুন। মানসিক অস্থিরতা থাকবে। গরিবদের সাহায্য করবার জন্য মনে আনন্দ।

3

কারও সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘ দিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। আত্মীয়দের সঙ্গে অশান্তি বাধতে পারে। বাকপটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন। শেয়ারে অর্থ নষ্ট হতে পারে। কিছু চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে। ব্যবসায় কোনও ভাল লোকের জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। সংসারের কোনও কাজ সপ্তাহের মধ্য ভাগে সেরে ফেলুন। অফিসে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে অশান্তি। অংশীদারি ব্যবসার দিকে নজর দিন। বাঁকা পথে আয় না করাই ভাল হবে। এই সপ্তাহে কোনও প্রিয় ব্যক্তির কাছ থেকে আঘাত পাবেন।

4

এই সপ্তাহে আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে। অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অস্থিরতা দেখা দেবে। বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা। যেচে পরের উপকার করতে যাবেন না। কোনও কারণে আপনি হাসির পাত্র হতে পারেন। বাড়ি তৈরির জন্য ভাল যোগাযোগ বা কথাবার্তা হবে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ রয়েছে। বাড়িতে বন্ধু নিয়ে সমস্যা বাড়তে পারে। চিকিৎসার জন্য খরচ হবে। আগুন থেকে সাবধান থাকুন। বিয়ের ব্যাপারে কোনও বিশেষ আলোচনা। সপ্তাহের শেষের দিকে কর্মস্থানে বিবাদের আশঙ্কা।

5

গুরু জনদের সুপরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন। উচ্চাকাঙ্খী মহিলার ফাঁদে পড়তে পারেন। বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে না। প্রেমে কোনও বাধা নেই। যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হঠতে পারে। ব্যবসায় ভাল অর্থ আসার যোগ রয়েছে। সপ্তাহের প্রথমে ব্যবসার জন্য দূরে যাওয়ায় চিন্তা। গুরু জনের জন্য খরচ বাড়তে পারে। স্ত্রীর ব্যবহার খারাপের জন্য মানসিক কষ্ট। অফিসে উন্নতির সুযোগ আসবে। মহিলাদের থেকে সাবধান থাকুন। উচ্চশিক্ষার জন্য ভাল সময়। সন্তানদের ব্যাপারে চাপ বাড়বে। সপ্তাহের মধ্য ভাগে মানসিক চপ বাড়তে পারে। স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ।

6

সপ্তাহের প্রথম দিকে অফিসে কাজের চিন্তা থাকবে। কর্মক্ষেত্রে কোনও কারণে অর্থ প্রাপ্তি হতে বাধা পাবে। গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য দিনটা খুব শুভ। রাস্তাঘাটে একটু সাবধান চলাফেরা করা দরকার। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। স্ত্রী সঙ্গে বিবাদ মানসিক চাপ বাড়াতে পারে। গুরু দেবের সঙ্গে থাকার জন্য মানসিক শান্তি। বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। পেটের সমস্যা বাড়বে।

7

সকলকে কাছে পেয়েও নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হবে। বেকারদের জন্য সুখবর আসতে পারে। শারীরিক সমস্যা তেমন থাকবে না। দূরে থাকা কেউ ঘরে ফিরে আসতে পারে। বেকারদের জন্য কাজের ভাল খবর আসতে পারে। মহিলাদের থেকে সাবধান থাকুন। সপ্তাহের প্রথমে ব্যবসায় ভাল খবর পাবেন। আর্থিক চাপ কম থাকবে। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। সন্তানের জন্য কাজের ব্যবস্থা হবে। স্ত্রীকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা। কোনও আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে। লিভারের সমস্যা থাকবে। চলাফেরার সাবধান থাকুন। সপ্তাহের মধ্য ভাগে শরীরের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে।

8

সপ্তাহের প্রথম দিকে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। খুব কাছের কারও ভাল খবর পেতে পারেন। সেবামূলক কাজে শান্তি। প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে। সংসারে আত্মীয় নিয়ে বিবাদ। বাড়িতে বিয়ে নিয়ে আলোচনা। অফিসে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তি আদালত পর্যন্ত যেতে পারে। জলপথে বিপদের আশঙ্কা। আর্থিক চাপ থাকবে। সপ্তাহের শেষের দিকে ব্যবসায় মন্দা আসতে পারে। আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে।

9

সপ্তাহের প্রথম দিকে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে চিন্তা থাকবে। মাথার সমস্যা বা ব্যাথার পুনরাবৃত্তি হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। প্রেমে বাড়ির লোকের জন্য জটিলতা আসতে পারে। সন্তানদের নিয়ে নাজেহাল হতে হবে। পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা আসবে। ব্যবসায় অশান্তি নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। স্ত্রীর জন্য কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। পুলিশের থেকে সাবধান থাকুন। স্ত্রীর জন্য কোনও কাজের ব্যবস্থা হতে পারে। গঠনমূলক কোনও কাজে উন্নতি। বড়িতে কোনও কাজের জন্য খরচ বাড়তে পারে। বাবার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন।

10

প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে কোনও কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে। বাড়তি খরচের জন্য বাড়িতে অনেক অশান্তি বাধার আশঙ্কা। আত্মীয়দের সঙ্গে অশান্তি বাড়তে পারে। ব্যবসায় ভাল অর্থ সাহায্য পাবেন। বাড়িতে কোনও সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। শত্রুর জন্য কাজের ক্ষতি। সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা থাকবে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়তে পারে। বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন। বেহিসেবি খরচের জন্য সংসারে অশান্তি।

11

সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন কারও সাহায্য পেতে পারেন। কর্মস্থানের বিশেষ কোনও পরিবর্তন হবে না। বেশি উঁচু জায়গায় উঠবেন না। আত্মীয়দের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। বাড়িতে কোনও মূল্যবান জিনিস চুরি হওয়ার যোগ রয়েছে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার আলোচনা বন্ধ রাখাই ভাল। সপ্তাহের মধ্য ভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে। গুরু জনের সঙ্গে তর্ক থেকে সাবধান থাকুন। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। প্রেমের জন্য সময় খরচ হতে পারে। সম্পত্তি কেনার ভাল সময়। খেলাধূলায় ভাল কিছু ঘটতে পারে।

12

কোথাও বেড়াতে যাওয়ার পক্ষে সপ্তাহটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ বাধতে পারে। অংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে মানসিক কষ্ট বাড়তে পারে। এই সপ্তাহে গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিতে হতে পারে। অবসাদ কাজের ক্ষতি করতে পারে। কাজের জন্য দূরে ভ্রমণে বাধা আসবে। ধর্মের ব্যাপারে মত প্রকাশ করতে হবে। সামাজিক সম্মান লাভ ও শত্রুর মাথা নিচু করতে পেরে আনন্দ। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব ভাল।

  • হোম
  • Photos
  • খবর
  • সামাজিক কাজে সম্মান বৃদ্ধি ‘মিথুন’ জাতকদের, উচ্চাকাঙ্খী মহিলার ফাঁদে পড়তে পারেন ‘বৃশ্চিক’-রা-- আপনার রাশি কী বলছে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.