দিনদিন জনপ্রিয়তা বাড়ছে পার্টি স্পিকারের। আর এই পার্টি স্পিকার এখন শুধুমাত্র আর অডিও ডিভাইস নয়। karaoke সাপোর্ট, ওয়্যারলেস মাইক্রোফোন, RGB লাইট, মাল্টিপল কানেক্টিভিটি অপশন, ইন-বিল্ড DJ এফেক্ট - এইসব ফিচার পাওয়া এখন একসঙ্গে পাওয়া যায় বেশ কিছু সংস্থার পার্টি স্পিকারে। বাড়িতে পার্টি হোক, ছোটখাটো অনুষ্ঠান, karaoke সেশন - এইসবের জন্য এমন মাল্টিপল ফিচার যুক্ত পার্টি স্পিকার কিন্তু আদর্শ। 

Continues below advertisement

boAt সংস্থার চারটি পার্টি স্পিকারে রয়েছে এইসব অত্যাধুনিক ফিচারের সাপোর্ট। ভিন্ন দামে লঞ্চ হয়েছে এই চার ধরনের পার্ট স্পিকার। boAt PartyPal 650, boAt PartyPal Ultra, boAt PartyPal Nova, boAt PartyPal 600 Plus - এই চারটি পার্টি স্পিকার লঞ্চ হয়েছে। এগুলি সবই True Wireless Stereo (TWS) ডিভাইস। এছাড়াও বিভিন্ন পাওয়ার আউটপুট, ব্যাটারি ক্যাপাসিটি এবং কানেক্টিভিটি ফিচারের সাপোর্ট রয়েছে boAt সংস্থার এই চারটি পার্টি স্পিকারে। 

PartyPal 650 এবং PartyPal 600 Plus - এই দুই পার্টি স্পিকার কেনা যাবে অনলাইনে। অন্যদিকে, PartyPal Ultra এবং PartyPal Nova - এই পার্টি স্পিকার কেনা যাবে অফলাইনে। 

Continues below advertisement

boAt PartyPal 650 

এই পার্টি স্পিকারে রয়েছে ৩০০ ওয়াটের আউটপুট এবং ২টি ওয়্যারলেস মাইক্রোফোন। সংস্থার ওয়েবসাইট থেকে এই পার্টি স্পিকার কেনা যাবে, দাম ২১,৯৯৯ টাকা। এর পাশাপাশি পাওয়া যাবে অ্যামাজন এবং ফ্লিপকার্টেও। ওয়্যারড মাইক্রোফোন এবং গিটার সংযুক্ত করার জন্য ইনপুট ফিচার রয়েছে এই পার্টি স্পিকারে। AI Karaoke Auto-Tuner সাপোর্ট পাবেন এই ডিভাইসে। লাইভ গান গাওয়ার সময় গায়কের কণ্ঠস্বর মানানসই করতে karaoke ইউজারদের সাহায্য করবে এই ফিচার। দুটো UHF ওয়্যারলেস মাইক্রোফোন সাপোর্ট রয়েছে এই পার্টি স্পিকারে। দু'জন একসঙ্গে পারফর্ম করার ক্ষেত্রে, অনুষ্ঠানে ঘোষণা করার ক্ষেত্রে, karaoke সেশনে সাহায্য করবে এই ফিচার। এই স্পিকারের তলায় লাগানো রয়েছে চাকা। ট্রলি ব্যাগের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যাওয়া যাবে এই পার্টি স্পিকার। ৬০ শতাংশ আওয়াজে প্রায় ৫ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে এই পার্টি স্পিকারে। boAt সংস্থার এই পার্টি স্পিকারের সামনে RGB লাইট ফিচার দেখা যাবে। পার্টিতে গান বাজানোর বাজে যদি DJ এফেক্ট যোগ করতে চান, তাহলে তার জন্যেও এই পার্টি স্পিকারে রয়েছে ইন-বিল্ড DJ ট্র্যাক, bass-drop এফেক্টের সাপোর্ট। দুটো ডিভাইস একসঙ্গে এই পার্টি স্পিকারে যোগ করা যাবে, তাও ওয়্যারলেস ভাবে। boAt Hearables অ্যাপের সাপোর্ট রয়েছে পার্টি স্পিকারে। এর মাধ্যমে পার্টি স্পিকারেই ইউজার চালাতে পারবেন Jio Saavn এবং Kuku FMন- এর মতো অ্যাপ। এছাড়াও boAt Hearables অ্যাপের মাধ্যমে পার্টি স্পিকারের ব্যাটারি সম্পর্কিত তথ্য জানতে পারবেন ইউজার। 

boAt PartyPal Ultra 

এই পার্টি স্পিকারে রয়েছে ২৬০ ওয়াটের আউটপুট এবং গিটার ইনপুট। অফলাইনেই কেনা যাবে এই পার্টি স্পিকার। দাম ১৬,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা। এই পার্টি স্পিকারে রয়েছে Equicore ড্রাইভার ফিচার। ইউজার হাইম মিডিয়াম, লো - যে আওয়াজেই স্পিকার চালান না কেন, স্পষ্ট ভাবে শব্দ শুনতে পারবেন। ভাল এবং পরিষ্কার স্পষ্ট, স্বচ্ছ আওয়াজ শোনার ক্ষেত্রে পার্টি স্পিকারেরে এই বিশেষ ফিচার সাহায্য করবে। এছাড়াও বোট সংস্থার এই পার্টি স্পিকারে RGB LED, দুটো UHF ওয়্যারলেস মাইক্রোফোন এবং চাকা লাগানো ট্রলি স্টাইলের ডিজাইন পাওয়া যাবে এই অডিও স্পিকারে। TWS পেয়ারিং সাপোর্ট রয়েছে এই ডিভাইসে। একটি নির্দিষ্ট গিটার ইনপুট রয়েছে এই পার্টি স্পিকারে। যাঁরা লাইভ পারফরম্যান্সের সময় গিটার বাজিয়ে গান গাইতে চান, আবার ডিজে এফেক্টও চান, তাঁদের জন্য এই পার্টি স্পিকার আদর্শ। অন্যান্য কানেক্টিভিটি অপশন হিসেবে Bluetooth 5.3, AUX, TF card, USB এবং একটি ওয়্যারড মাইক্রোফোন ইনপুট পাওয়া যাবে এই ডিভাইসে। এখানেও ইন-বিল্ড ডিজে ট্র্যাক এবং bass-drop এফেক্ট পাবেন ইউজাররা। ৬০ শতাংশ ভলিউমে প্রায় ৬ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে এই পার্টি স্পিকার। একটি karaoke অটো টিউনার সাপোর্টও রয়েছে এখানে। এর সঙ্গেই পাওয়া যাবে দুটো UHF ওয়্যারলেস মাইক্রোফোন। 

boAt PartyPal Nova 

অফলাইনে কেনা যাবে এই পার্টি স্পিকার। ৭৯৯৯ টাকা এবং ৯৯৯৯ টাকায় পেয়ে যাবে বোটের এই পার্টি স্পিকার। ১২০ ওয়াটের আউটপুট, RGB লাইটিং এবং TWS সাপোর্ট ও UHF ওয়্যারলেস মাইক্রোফোন সাপোর্ট রয়েছে এখানে। বোটের এই পার্টি স্পিকারে Bluetooth 5.3, AUX, TF card এবং USB কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে। এর সঙ্গে একটি ওয়্যারড মাইক্রোফোন ইনপুট রয়েছে এখানে। boAt Hearables অ্যাপের সাপোর্টও পাওয়া যাবে এই পার্টি স্পিকারে। ৬০ শতাংশ ভলিউমে প্রায় ৫ ঘণ্টা চালু থাকবে এই ডিভাইস। এখানে রয়েছে karaoke অটো টিউনার সাপোর্ট। 

boAt PartyPal 600 Plus 

বোটের ওয়েবসাইট, অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে এই পার্টি স্পিকার কেনা যাবে ১৯,৯৯৯ টাকায়। এখানে রয়েছে ২৪০ ওয়াটের আউটপুট এবং গিটারের জন্য ইনপুট। দুটো UHF ওয়্যারলেস মাইক্রোফোন রয়েছে এই পার্টি স্পিকারে। বোটের এই স্পিকারে karaoke অটো টিউনার, ইন-বিল্ড ডিজে ট্র্যাক, bass-drop এফেক্টের সাপোর্ট পাবেন ইউজাররা। ৬০ শতাংশ ভলিউমে পার্টি স্পিকার চালু থাকবে প্রায় ৬ ঘণ্টা। ট্রলিব্যাগের মতো এক জায়গা থেকে অন্যত্র সহজেই নিয়ে যাওয়া যাবে এই পার্টি স্পিকার, কারণ এর তলায় চাকা লাগানো রয়েছে। TWS পেয়ারিং সাপোর্ট রয়েছে এখানে। দুটো স্পিকার একসঙ্গে যুক্ত করা যাবে এই পার্টি স্পিকারে। গিটারের জন্য আলাদা ইনপুট চ্যানেল রয়েছে বোটের এই পার্টি স্পিকারে। গিটার ভিত্তিক পারফরম্যান্স কিংবা প্লেব্যাকের জন্য এই স্পিকার খুবই ভাল। কানেক্টিভিটি অপশন হিসেবে এখানে রয়েছে Bluetooth 5.3, AUX, TF card, USB এবং একটি ওয়্যারড মাইক্রোফোন ইনপুট। boAt Hearables অ্যাপের সাপোর্টও পাওয়া যাবে এই স্পিকারে। 

(মনে রাখবেন : এটি একটি স্পনসরড বা বিজ্ঞাপন-ভিত্তিক আর্টিকেল। ABP Network Pvt. Ltd. অথবা ABP Live কোনওভাবেই এই প্রতিবেদনের বিষয়বস্তু অথবা এতে প্রকাশিত মতামতকে সমর্থন বা অনুমোদন করে না। এই ক্ষেত্রে পাঠকদের নিজস্ব বিচার-বিবেচনা প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে।)