জলন্ধর: সম্প্রতি আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন হরভজন সিংহ (Harbhajan Singh)। আর এরপর থেকেই ক্রমাগত ভিন্ন ভিন্ন দিক থেকে সমালোচিত হতে হচ্ছে প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় স্পিনারকে। জলন্ধরে এবার হরভজনের বাড়ির সামনের দেওয়ালে 'গদ্দার' লেখা। আপের রাজ্যসভার সাংসদ টার্বুনেটর। তিনি আপ ছাড়ার পর জলন্ধরে হরভজনের বাড়ির বাইরেই বিক্ষুব্ধ আপ সমর্থকরা স্লোগান দিতে থাকেন ও কালো কালিতে দেওয়ালে লিখে যান 'গদ্দার'। 

Continues below advertisement

শনিবারদিন সকাল থেকেই জলন্ধরে হরভজনের বাড়ির বাইরে আপ সমর্থকরা ভিড় বাড়াচ্ছিলেন। তাঁরা প্রত্যেকে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পঞ্জাবের মানুষের পাশে ভাজ্জি দাঁড়াননি, এমন গুরুতর অভিযোগও তোলেন সমর্থকরা। কিন্তু সেই সময়ই আচমকাই 'পঞ্জাব কা গদ্দার' লিখে যান দেওয়ালে। এই ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এদিকে, হরভজন সিংহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শ্রীসন্থ। আইপিএলে প্রথম মরশুমে শ্রীসন্থকে থাপড় মেরেছিলেন হরভজন। যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। তা নিয়েই এবার প্রাক্তন ভারতীয় পেসার মন্তব্য করেছেন যে ভাজ্জি নাকি সেই থাপড় নিয়ে একটি বিজ্ঞাপন করেছেন ও তা থেকে প্রায় কোটি টাকার মত আয়ও করেছেন। শ্রীসন্থ বলেছিলেন, ''আমি এর আগে কখনও সেই স্ল্যাপগেট কাণ্ড নিয়ে ভাজ্জিকে কিছু বলিনি। তবে এবার মুখ খুলতে চাই আমি। কিছু দিন আগেও আমাদের মধ্যে কোনও সমস্যা ছিল না। কিন্তু ভাজ্জি বারবার করে সেই ঘটনাটা সামনে নিয়ে আসছে। সম্প্রতি একটি বিজ্ঞাপন করেছে। বিজ্ঞাপনটা করার জন্য ও ৮০ লাখ থেকে ১ কোটি টাকা নিয়েছে। এরপর আমাকে ফোন করে আমার সোশ্য়াল মিডিয়ায় সেই বিজ্ঞাপনের ভিডিওটি পোস্ট করতে বলেছিল। আমি তখন জানাই যে তোমায় ক্ষমা করলেও ঘটনাটা কখনও ভুলব না আমি। পরে দেখলাম ও নিজেও পোস্ট করেনি ওঁর সোশ্যাল মিডিয়ায়।''

Continues below advertisement

  টিম ইন্ডিয়ার টার্বুনেটর আর আম আদমি পার্টিতে ভরসা রাখতে পারছেন না। এই লিস্টে আরও রয়েছে অনেকের নাম। তালিকায় হরভজন ছাড়াও বিক্রম সাহানি, রাজেন্দর গুপ্তা, স্বাতী মালিওয়াল গেরুয়া শিবিরে যোগ দেবেন বলে চাড্ডা বলেছেন।  

উল্লেখ্য, ''গত ১৫ বছর যুব থেকেই আপের জন্য রক্ত-ঘাম ঝরিয়েছি আমি। কিন্তু আম আদমি পার্টি তার মূল নীতি ও মূল্যবোধ থেকে সরে এসেছে। এখন এই দল দেশের স্বার্থে কাজ করে না, দলের নিজস্ব স্বার্থে কাজ করে আপ। গত কিছু বছর ধরে আমি অনুভব করছিলাম, সঠিক লোক হয়েও ভুল দলে রয়েছি আমি। তাই আজ আমি ঘোষণা করলাম, দল থেকে দূরে সরে গিয়ে জনসাধারণের কাছে যাব।'' আপ থেকে বিজেপিতে যোগ দিয়েই এমন বার্তা দিয়েছিলেন রাঘব চাড্ডা।