হ্যামিলটন: ভারতের হয়ে নিউজ়িল্যান্ডে আপাতত ওয়ান ডে সিরিজ় খেলতে ব্যস্ত অর্শদীপ সিংহ (Arshdeep Kaur)। সেই সিরিজ়ের মাঝেই তাঁর জীবনে দুই বিরাট ঘটনা ঘটে গেল। আবার দুই ঘটনার ঘোষণা একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানেই করা হল।

Continues below advertisement

আজই সকালে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আইপিএলের সবথেকে চর্চিত ট্রেডগুলির অন্যতম সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। সেই ট্রেডের মাধ্য়মে অর্শদীপ সিংহ মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন, আর হার্দিক পাণ্ড্য অপরপ্রান্তে অর্থাৎ পঞ্জাব কিংসে যোগ দিয়েছেন। এই দলবদল ঘোষণার দিনেই নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বড় ঘোষণা করলেন ভারতের তারকা ফাস্ট বোলার। নিজের বান্ধবীর সঙ্গে আংটি বদল করে ফেললেন অর্শদীপ।

এক মিষ্টি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সেই ছবি এবং মুহূর্তটি সকলের সঙ্গে ভাগ করেন নেন সামরিন কৌর (Samreen Kaur)। অর্শদীপের সঙ্গে বাগদানের কথা ঘোষণা করে সামরিন লেখেন, 'জীবন আমাদের অনেক কিছুই দিতে পারত, তবে আমি সবথেকে খুশি কারণ সেটি সবের মধ্যে আমাদের একে অপরকে দিয়েছে। আজীবন একসঙ্গে কাটাতে হবে।' এরপরেই আজকের দিনের তারিখ থেকে আজীবনের সঙ্গ প্রমাণ করার জন্য় ইনফিনিটি চিহ্ন দেন তিনি।

Continues below advertisement

 

মাস চারেক আগেই অর্শদীপ সিংহ তাঁর বান্ধবী, সামরিনের সঙ্গে নিজের সম্পর্কে সিলমোহর দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ২৬ জুলাই তিনি সেই পোস্টটি করেন। অবশ্য তার আগে থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবারের আইপিএলে তাঁকে বহু ম্য়াচে পঞ্জাব কিংসের হয়ে গলা ফাটাতে দেখা যাওয়ার পরেই জোর জল্পনা শুরু হয়েছিল। অর্শদীপের সঙ্গে ধর্মশালায় হাত ধরে সামরিনের হাঁটার ভিডিও, ছবি ভাইরাল হলে সেই জল্পনার পালে হাওয়া লাগে। তারপরেই অর্শদীপ কিছু সপ্তাহের মধ্যে নিজেদের সম্পর্কের কথা সর্বসমক্ষে ঘোষণা করেন।

আরও পড়ুন:- আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ইনিংস, আমিরশাহির জার্সিতে মাঠে নামবেন ভারতের হয়ে টেস্ট খেলা তারকা? 

সামরিন পেশায় একজন মডেল তথা অভিনেত্রী। তিনি ২০১৮ সালে মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট হয়েছিলেন। ৮৩ নামক সিনেমায় তিনি অভিনয় করেছেন, পাশাপাশি হিন্দি ও পঞ্জাবি ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন। পাশাপাশি বিভিন্ন নামীদামি গায়কের মিউজ়িক ভিডিওতে কাজ করেছেন তিনি। 

বর্তমানে সামরিন ভারতীয় দলের সঙ্গেই নিউজ়িল্যান্ড সফরে রয়েছেন। সেখানেই অর্শদীপ সিংহ তাঁর সঙ্গে বাগদান সেরে ফেললেন। সেই মুহূর্তের মিষ্টি ছবিগুলি সকলের সঙ্গে ভাগ করে নিলেন।