আইচি-নাগোয়া, জাপান: ২০২৫ সালের এশিয়ান গেমস সেলিংয়ে প্রথম মেডেল পেল ভারত। পুরুষদের স্কিফ বিভাগে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে রুপো নিশ্চিত করলেন মনু ফ্রান্সিস ও প্রিন্স কুরিসিঙ্কাল নোবেল। একই সঙ্গে মহিলাদের দলগত স্কোয়াশেও ব্রোঞ্জ জিতেছে ভারত।
আরও পড়ুন: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
পুরুষদের স্কিফ বিভাগে মোট ৯ টি রেসে অংশ নেয় প্রতিযোগীরা। পুরো প্রতিযোগিতায় ধারাবাহিক পারফরম্যান্স করেন মনু ফ্রান্সিস ও প্রিন্স কুরিসিঙ্কাল নোবেল। তাঁরা মোট ২৩ পয়েন্ট সংগ্রহ করেন। একটি রেসে জয়ও পেয়েছিল ভারতীয় জুটি।
শেষ পর্যন্ত তাঁদের পারফরম্যান্স রুপো নিশ্চিত করেন। সেলিংয়ে চিন সোনা জেতে, আর হংকং ব্রোঞ্জ পায়। এশিয়ান গেমসের ২০২৬ আসরে সেলিংয়ে এটিই ভারতের প্রথম মেডেল।
৯ টি রেসে নিয়মিত ভালো ফল করার পাশাপাশি একটি রেসে জয় ভারতীয় জুটিকে পদকের লড়াইয়ে এগিয়ে রাখে। শেষ পর্যন্ত চিনের পিছনে থেকে দ্বিতীয় স্থানে প্রতিযোগিতা শেষ করেন মনু ও প্রিন্স।
মহিলাদের স্কোয়াশে ব্রোঞ্জ
অন্যদিকে, মহিলাদের দলগত স্কোয়াশে ব্রোঞ্জ মেডেল পেয়েছে ভারত। সেমিফাইনালে হংকংয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে ফাইনালে ওঠার সুযোগ হারায় ভারতীয় দল। প্রথম ম্যাচে অনাহত সিং কঠিন লড়াইয়ের পর পরাজিত হন। এরপর তানভি খান্না দুর্দান্ত জয় এনে ভারতকে সমতায় ফেরান। ফলে তৃতীয় ম্যাচটি হয়ে ওঠে নির্ণায়ক।
সেখানে অভিজ্ঞ জোশনা চিনাপ্পার মুখোমুখি হন বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩৯ নম্বরে থাকা হো ত্জে লোক। ৪০ বছর বয়সি জোশনা লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত ৪-১১, ৭-১১, ৯-১১ ব্যবধানে পরাজিত হন। তৃতীয় গেমে পাঁচটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়েও ম্যাচ ঘোরাতে পারেননি তিনি।
আরও পড়ুন: প্রথম ৫ বার পারেননি, শেষ চেষ্টায় UPSC ক্র্যাক মনস্বী শর্মার, হলেন IPS অফিসার
ফলে হংকং ফাইনালে জায়গা করে নেয় এবং ভারতকে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। সেলিংয়ে রুপো এবং স্কোয়াশে ব্রোঞ্জ—একই দিনে ভারতের মেডেল তালিকায় যোগ হল আরও দুই সাফল্য।
