বেঙ্গালুরু: টি-২০ সিরিজে এবার মিশন বেঙ্গালুরু৷ তৃতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি বিরাটের ভারত৷ সিরিজের ফলাফল এখন ১-১৷ জিততে মরিয়া কোহালি ব্রিগেড৷ টেস্ট, ওয়ান ডে সিরিজ জয়ের পর এবার টি-২০ সিরিজ জয়ের হাতছানি৷ তবে, ব্যাঙ্গালোরে বিরাট কোহালি অ্যান্ড কোম্পানির সামনে কড়া চ্যালেঞ্জ৷ কানপুরে হোঁচট৷ নাগপুরে রাহুলের ব্যাট ও বুমরাহর অবিশ্বাস্য ডেথ বোলিংয়ে ভর করে নাগপুরে টি-২০ ম্যাচ জয়৷ এরপর, বুধবার মিশন বেঙ্গালুরু৷ দীর্ঘ খরা কাটিয়ে জামথায় রান ফিরেছে লোকেশ রাহুলের ব্যাটে৷ চিন্নাস্বামীতেও এই পারফরমেন্স ধরে রাখতে হবে তাঁকে৷ ভরসা জুগিয়েছে বুমরাহ, নেহরাদের স্পেলও৷ চিন্নাস্বামীতে ইংল্যান্ডকে কম রানের মধ্যে বেঁধে রাখতেই হবে ভারতীয় বোলারদের৷ কেননা, মর্গ্যান ব্রিগেডে অনেক বিগ হিটার আছে, বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা৷ গত বছর টি-২০ বিশ্বকাপের টানটান থ্রিলারে এই চিন্নাস্বামীতেই বাংলাদেশকে ১ রানে হারিয়ে ছিল ধোনির ভারত৷ বুধবার সেখানেই ক্যাপ্টেন কোহালির পরীক্ষা৷ বুধবারের চিন্নাস্বামীতে কি হবে সিরিজ জয়? অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা৷
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
