মুম্বই: আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ফেভারটি দল হিসেবে টুর্নামেন্টে নামতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু টুর্নামেন্ট। টিম ইন্ডিয়া তাদের অভিযান শুরু করতে চলেছে আগামী ১০ সেপ্টেম্বর থেকে। সাধারণত যেভাবে যে কোনও সফরে একসঙ্গে গিয়ে থাকে ভারতীয় দল, এবার তেমনটা হচ্ছে না। স্কোয়াডের প্রত্যেক সদস্য একসঙ্গে এবার এশিয়া কাপের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে যাবে না।

সাধারণত হয়ে থাকে যে মুম্বইয়ে সবাই মিলে একত্রিত হওয়ার পর সেখান থেকে বিমানে গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেন ক্রিকেটাররা। কিন্তু এবার বিষয়টা একটু আলাদা হতে চলেছে। এশিয়া কাপের ভারতীয় দলে যাঁরা যাঁরা সুযোগ পেয়েছেন তাঁরা তাঁদের নিজেদের স্থানীয় এলাকার বিমানবন্দর থেকেই দুবাইয়ের ফ্লাইট ধরবেন। আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে দলের সব ক্রিকেটারদের দুবাইয়ে পাওয়া যাবে, এমনটাই আশা করা হচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে আইসিসির অ্য়াকাডেমিতে শুরু হতে চলেছে টুর্নামেন্ট।

ভারতেরপ্রথমম্য়াচরয়েছেআগামী ১০ সেপ্টেম্বরসংযুক্তআরবআমিরশাহিরবিরুদ্ধেপ্রথমম্য়াচখেলতেনামবেটিমইন্ডিয়াতারআগেভারতীয়দলআগামীতারিখআমিরশাহিরউদ্দেশ্যেপাড়িদিতেচলেছে। সাধারণত যে কোনও সফরেই ভারতীয় দল একসঙ্গেই গিয়ে থাকেন। সফর করে থাকে। কিন্তু এক্ষেত্রে এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলের সদস্যরা প্রত্যেকেই তাঁদের মত করে আমিরশাহি পৌঁছে যাবেন টুর্নামেন্ট শুরুর আগেই। আপাতত যা সূত্রের খবর, হর্ষিত রানা, অর্শদীপ সিংহ, কুলদীপযাদবরাদলীপট্রফি খেলতে ব্যস্ত এখন। তাঁরাও ৪ সেপ্টেম্বর পাড়ি দেবেন আমিরশাহিতে। যদিও প্রসিদ্ধ কৃষ্ণ ও ওয়াশিটন সুন্দর মূল স্কোয়াডের সঙ্গে যাচ্ছেন না।

উল্লেখ্য, লোকসভায় সদ্যই প্রোমোশনঅ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল ২০২৫ পাশ হয়েছে। বিল পাশ হওয়ার ফলে একাধিক গ্যাম্বলিংঅ্যাপ বন্ধ হয়েছেবিসিসিআইয়ের সঙ্গে ভারতীয় দলের জার্সির প্রাথমিক স্পনসর হিসাবেও ড্রিম ১১-র চুক্তি ভঙ্গ করা হয়েছে। এই মুহূর্তে টিমইন্ডিয়ার কোনও জার্সিস্পনসরই নেই। অনলাইন গেমিং বিল পাশ হওয়ার পরেই বিসিসিআইয়েরআধিকারিকরা এক জরুরি বৈঠকে বসেন। অন্তর্বর্তীকালীনবিসিসিআই সভাপতি রাজীব শুক্লা এই বৈঠকের নেতৃত্বে ছিলেন। আধিকারিকরাতড়িঘড়িইজার্সির জন্য নতুন স্পনসর খোঁজার লক্ষ্যে রয়েছেন। সেই লক্ষ্যে তারা দ্রুতই সফল হবেন বলেও আশাবাদী বোর্ড কর্তারাযদি স্পনসরের খোঁজ না মেলে তাহলে বিনা স্পনসরশিপনিয়েই মাঠে নামবে ভারতীয় দল।