মুম্বই: বেশ কিছুদিন ধরেই একটা আলোচনা ভারতীয় ক্রিকেট নিয়ে শোনা যাচ্ছে, তা হল সূর্যকুমার যাদবের পরিবর্তে শ্রেয়স আইয়ারকে না কি টি-টােয়েন্টি ফর্ম্য়াটে পরবর্তী অধিনায়ক হিসেবে ঘোষণা করা হবে। তবে এবার শোনা যাচ্ছে যে বিসিসিআই না কি দুটো প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি দল তৈরি করার পথে হাঁটতে চলেছে বিসিসিআই।

Continues below advertisement

চলতি আইপিএলের মাঝেই না কি প্লেয়ারদের পারফরম্য়ান্স দেখে বোর্ডের তরফে ৩০-৩৫ জন প্লেয়ারদের বেছে নেওয়া হয়েছে। সেই পুলে আগামী কয়েক বছরে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে যাঁরা যাঁরা ভারতীয় সিনিয়র দলে খেলতে পারেন, তাঁদেরই রাখা হয়েছে। আইপিএলের পরই আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে। সেই সিরিজগুলোয় প্রথম সারির অনেক ক্রিকেটারই হয়ত খেলবেন না ভারতের হয়ে। তার জন্যই খেলােয়াড়দের পুল তৈরি করে রাখতে চাইছে বোর্ড। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, ''এশিয়ান গেমস ও ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজ একই সময়ে হতে চলেছে। তাই আমাদের দুটো টি টোয়েন্টি দল নিয়ে ভাবতে হবে। এখন থেকে ৩০-৩৫ জন ক্রিকেটারের একটি পুল রাখা গুরুত্বপূর্ণ, যাদের আন্তর্জাতিক সূচি চলাকালিন ডাকা যেতে পারে।''

ইতিমধ্যেই খারাপ ফর্মে থাকা সূর্যকুমারকে সরিয়ে শ্রেয়স আইয়ারকে ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে নিয়োগ করার আওয়াজ উঠছে। পঞ্জাব কিংসের অধিনায়ক এই মুহূর্তে শ্রেয়স। তাঁর নেতৃত্বে চলতি আইপিএলে এখনও পর্যন্ত অপরাজিত পঞ্জাব শিবির। পাঁচ ম্য়াচে আইয়ারের ব্যাট থেকেও এসেছে দুশোর বেশি রান। স্ট্রাইক রেটও বেশ ঈর্ষণীয়। উল্লেখ্য,

Continues below advertisement

২০১৮ সালে দিল্লির ক্যাপ্টেন ছিলেন গৌতম গম্ভীর। কিন্তু টুর্নামেন্টের মাঝে নিজেকে একাদশ থেকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গম্ভীর নিজেই। এরপরই শ্রেয়স ক্যাপ্টেন্সি পান। সেই থেকে অধিনায়ক হিসেবে পথ চলা শুরু ডানহাতি ব্যাটারের। ২০২২ সালে কেকেআর শ্রেয়সকে দলে নেয়। সেখান থেকেই ধীরে ধীরে পাকাপাকিভাবে অধিনায়কত্ব শুরু করেন মুম্বইকর। ২০২৪ সালে গম্ভীর নাইটদের মেন্টর হিসেবে যোগ দেওয়ার পর ফের একবার শ্রেয়স-গম্ভীর জুটি বাঁধেন। দু'জনে মিলে দলকে চ্য়াম্পিয়নও করেন। তবে কেকেআরকে শ্রেয়সকে ধরে রাখেনি ২০২৫ মরশুমের আগে। পঞ্জাব শ্রেয়সকে নিলাম থেকে তুলে নিয়ে তাঁকে ক্যাপ্টেন ঘোষণা করে দেয়। আর পঞ্জাব ক্যাপ্টেন হিসেবে প্রথম বছরেই দলকে ফাইনালে তুলে দেন ডানহাতি ব্যাটার। আর চলতি মরশুমে এখনও পর্যন্ত পঞ্জাব পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। শ্রেয়স নিজেও ব্যাট হাতে ছন্দে রয়েছে।