ENG vs IND Live: কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
England vs India: তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে আপাতত ভারত ও ইংল্যান্ড, দুই দলই একটি করে ম্যাচ জেতায় সিরিজ় সমতায় রয়েছে।
ABP AnandaLast Updated: 20 Jul 2026 12:11 AM

প্রেক্ষাপট
লন্ডন: সুপার সানডে বোধহয় এই জন্য়ই বলা ভাল। আজ ভারতীয় সময়ে রাত ১২.৩০টা ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্তিনা। তবে তার আগে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য আরও একটি হাইভোল্টেজ ম্য়াচ রয়েছে।...More
লন্ডন: সুপার সানডে বোধহয় এই জন্য়ই বলা ভাল। আজ ভারতীয় সময়ে রাত ১২.৩০টা ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্তিনা। তবে তার আগে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য আরও একটি হাইভোল্টেজ ম্য়াচ রয়েছে। তা হল ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের তৃতীয়. ম্য়াচটি। সিরিজে প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল শুভমন গিলের দল। দ্বিতীয় ম্য়াচেই ইংল্য়ান্ড সমতা ফিরিয়েছে। আজ যে জিতবে তারাই সিরিজ দখলে করে নেবে, এর আগে টি-টোয়েন্টি সিরিজে ৪-০ ব্য়বধানে জয় ছিনিয়ে নিয়েছিল হ্যারি ব্রুকের দল। ওয়ান ডে সিরিজে আজ শেষ হাসি কে হাসবে, তা দেখা যাক।
ENG vs IND Live Score: সিরিজ হারল ভারত
মরা ম্যাচে শেষের দিকে ব্যাট চালালেন গুরনুর ব্রার ও অর্শদীপ সিংহ। সেই সুবাদে ৩৫০ রানের গণ্ডি পার করল ভারত। তবে জয়ের থেকে অনেক দূরেই রয়ে গেল টিম ইন্ডিয়া। ৫০ ওভারে সাত উইকেটে ৩৬০ রানে থামল টিম ইন্ডিয়ার লড়াই।