চেন্নাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারতের ব্যাটিং অর্ডারে রিঙ্কু সিংহের (Rinku Singh) ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন তুলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আট নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়ন ফিরেছিলেন বাঁহাতি ভারতীয় ব্যাটার। কিন্তু রিঙ্কুর মত ব্যাটার এমন হাইভোল্টেজ ম্য়াচে এত নীচে ব্যাটিং করতে কেন নামলেন, তা নিয়েই প্রশ্ন তুলছেন প্রাক্তন ভারতীয় স্পিনার। 

Continues below advertisement

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন জানিয়েছেন, ''যদি আপনার কাছে আটজন ব্যাটার থাকে দলে। আর সেই আট ব্যাটারের মধ্যে রিঙ্কু সিংহও থাকে, তাহলে আপনি তাকে কখনওই আট নম্বরে নামাত পারেন না। আমি ওয়াশিংটন সুন্দরের প্রতি কোনও অসম্মান না রেখেই বলছি, ম্য়াচ পরিস্থিতিত অনুযায়ী দক্ষিণ আফ্রিকা কিন্তু সেখানেও টেক্কা দিয়ে দিয়েছে ভারতকে। রিঙ্কুকে আগে নামাল তা দলের ক্ষেত্রেই ভাল হত।'' 

ওয়াশিংটন সুন্দর রবিবারের ম্য়াচে ব্যাট হাতে কিছুই করতে পারেননি। কিন্তু এরপরও তিনি রিঙ্কু, হার্দিক ও দুবের আগে ব্যাট করতে নেমেছিলেন। সেই ইস্যুকে তুলে ধরেই অশ্বিন বলছেন, ''আমি ব্যক্তিগতভাবে রিঙ্কুকে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখতে চাই। আমার মনে হয় অক্ষর পটেলের পরিবর্তে সুন্দরকে খেলাতে চেয়েছিল টিম ম্য়ানেজমেন্ট। কিন্তু চাপের মুখে অভিজ্ঞতা কাজে দেয়। অক্ষর এর আগেও চাপের মুখে ভাল পারফর্ম করেছে। তাই অবশ্যই অক্ষরকে দরকার ছিল। আর পাঁচ নম্বর পজিশন বিরাট চাপের পজিশন। সেই পজিশনে সুন্দরের পক্ষে চাপ সামলানোটা কিছুটা কঠিনই ছিল।''

Continues below advertisement

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মারক্রাম। সূর্যকুমারও জানিয়েছিলেন যে তিনিও টস জিতলে ব্যাটিংই নিতেন। আমদাবাদের পিচ ব্য়াটারদের স্বর্গরাজ্য। আর দক্ষিণ আফ্রিকার ব্যাটররা শুরুতে সেভাবে বড় রান করতে না পারলেও তাঁদের মিডল ও লোয়ার অর্ডার মিলে দলের স্কোর ১৮৭ তে পৌঁছে দিয়েছিল। ৪ ওভারে ২০/৩ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে প্রত্যাঘাত করেন ডেভিড মিলারের। চতুর্থ উইকেটে তিনি ও ডেওয়াল্ড ব্রেভিস মিলে ঝোড়ো ৯৭ রানের পার্টনারশিপ গড়েন। ৩৫ বলে ৬৩ রান করে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ স্কোরার মিলারই। শেষ দিকে ঝড় তুলে ট্রিস্টান স্টাবস ২৪ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন। ব্রেভিস ২৯ বলে ৪৫ রান করেন। ১৮৭/৭ তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতেই ১১১ রানে শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস।