দুবাই: আইসিসি টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দলগত ক্রমতালিকায় শীর্ষস্থান খোয়ালো ভারত(Indian Cricket)। আফগানিস্তানের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারতীয় দল। কিন্তু তারপরও ক্রমতালিকায় শীর্ষস্থান খোয়াতে হয়েছে শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) দলকে। ইংল্য়ান্ড অন্য়দিকে শ্রীলঙ্কাকে ক্লিন স্যুইপ করে শীর্ষে উঠে এসেছে। যদিও ভারত ও ইংল্যান্ড, দুটো দলেরই রেটিং পয়েন্ট কিন্তু এখন ২৬৯। তবুও কেন তাহলে ভারত শীর্ষস্থানে নেই? তা নিয়েই আগ্রহ সবার।
ভারতীয় ক্রিকেট দল ৬৪টি টি-টোয়েন্টি ম্যাচে ১৭,২০১ পয়েন্ট ঝুলিতে পুরেছেন। অন্য়দিকে ৪১ ম্য়াচে ইংল্যান্ডের ঝুলিতে ১১,০২১ পয়েন্ট।ইংল্যান্ডের রেটিং ভগ্নাংশের হিসেবে ভারতের চেয়ে সামান্য বেশি থাকার কারণে তারা শীর্ষস্থানে উঠে এসেছে।
ইংল্য়ান্ড তাঁদের টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হ্যারি ব্রুকের নেতৃত্বভার নেওয়ার পর থেকে ২৬ ম্য়াচের মধ্য়ে ২৩ ম্য়াচ জিতেছে। অন্য়দিকে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে জিম্বাবোয়ে সিরিজের পর আফগানিস্তান সিরিজেও হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া।
আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি ম্য়াচেই একপেশে লড়াইয়ে জিতেছে ভারত। শেষ ম্য়াচে একাই জয়ের নায়ক ছিলেন অভিষেক শর্মা। রোহিত শর্মার পর তাঁকে বলা হয় ভারতীয় ক্রিকেটের নতুন শর্মাজি। সেই অভিষেক শর্মা যে ছন্দে থাকলে কী করতে পারেন, বৃহস্পতিবার দেখিয়ে দিলেন রাজধানী দিল্লির বুকে। ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নেমে তছনছ করলেন আফগানিস্তানের বোলিংকে। ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে দ্রুততম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৩৪ বলে ১০৮ রান করে আউট হয়েছিলেন অভিষেক। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ২২১/৭।
টস জিতে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন আফগানিস্তান অধিনায়ক ইব্রাহিম জাদ্রান। তখনই ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার জানিয়েছিলেন, তাঁরাও প্রথমে ব্যাটিং করে নেওয়ার অঙ্কই কষেছিলেন। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন - ভারতের দুই ওপেনার । মাত্র ৫৯ বলে ১৪২ রান যোগ করেন দুজনে । বিধ্বংসী মেজাজে ছিলেন অভিষেক। ৩০ বলে সেঞ্চুরি পূর্ণ করে গড়লেন বিশ্বরেকর্ড। টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে কোনও প্লেয়ারের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি এটাই। টি-২০ ক্রিকেটে অভিষেক শর্মার তৃতীয় সেঞ্চুরি এটা। অভিষেকের কেরিয়ারের।
