ধর্মশালা:হার্দিক পাণ্ড্যর অনুপস্থিতিতে আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) প্রথম ওয়ান ডে ম্যাচে ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসাবে সুযোগ পেয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। সম্প্রতি বোলিংয়ে নীতীশ যে কতটা উন্নতি ঘটিয়েছেন, তা ধর্মশালায় আয়োজিত এই ম্যাচেই ফের একবার প্রমাণ হয়ে গেল। শতরান হাঁকানো রহমানুল্লা গুরবাজের মিডল স্টাম্প ভাঙাসহ প্রথম ওয়ান ডেতে নীতীশ দুই উইকেটের বিনিময়ে ৩১ রান খরচ করেন।
এই পারফরম্যান্সের পর ম্যাচশেষে সাংবাদিক সম্মেলনে নীতীশ কুমার রেড্ডিকেই পাঠানো হয়। সেখানেই এমন এক ঘটনা ঘটে যা সোশ্যাল মিডিয়ায় চর্চার কারণ হয়ে উঠেছে। সাংবাদিক সম্মেলনে যখন নীতীশ সাংবাদিকদের ভিন্ন ভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তখনই মাইক্রোফোনের সামনে রাখা তাঁর ফোন বেজে উঠে। রেড্ডি সাংবাদিকদের থেকে ক্ষমা চেয়ে নিয়ে ফোনটা তোলেন। পরবর্তীতে তাঁর কথা শুনে বোঝা যায় ফোনে অন্য কেউ নন, তাঁর মা ছিলেন।
খেলার আলোচনা, পর্যালোচনা, সাংবাদিকদের নানাবিধ প্রশ্নের মাঝেও মা ও ছেলের এই মিষ্টি মুহূর্তটি সকলের মন কেড়ে নেয়। ম্যাচের কথা বলতে হলে এদিন ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে দুরন্ত জয় পায় ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্য়াচে ৭ উকেটে জয় ছিনিয়ে নিয়েছে শুভমন গিলের দল। অধিনায়কোচিত অপরাজিত অর্ধশতরান হাঁকালেন গিল। ৮৪ রানে অপরাজিত ছিলেন ভারত অধিনায়ক। কে এল রাহুলও ৩৯ রানে অপরাজিত থাকেন। ১৯৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২২.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ভারত।
আরও পড়ুন:- বৈভব যেন যথেষ্ট নয়, নিজের বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কাড়ল আরেক সূর্যবংশীও
প্রথমে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান ১৯৪ রান বোর্ডে তুলেছিল। অল আউট হয়ে গিয়েছিল তারা। রহমনউল্লাহ গুরবাজ দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন ওপেনিংয়ে নেমে। কিন্তু অন্য় কোনও ব্য়াটার বড় কােনও রান করতে পারেননি। ভারতীয় বোলারদের মধ্য়ে দুই নবাগত গুরনূর ব্রার ও হর্ষ দুবে দুর্দান্ত পারফর্ম করেন। দু'জনেই তিনটি করে উইকেট নেন।
