IND vs AFG ODI Live: অপরাজিত অর্ধশতরান গিলের, রাহুলের যোগ্য সঙ্গ, প্রথম ওয়ান ডে-তে আফগান বধ ভারতের
India vs Afghanistan: ধর্মশালার দৃষ্টিনন্দন স্টেডিয়ামে আয়োজিত হবে ভারত বনাম আফগানিস্তানের প্রথম ওয়ান ডে ম্যাচ।
ABP AnandaLast Updated: 13 Jun 2026 10:25 PM

প্রেক্ষাপট
ধর্মশালা: চলছে ফুটবল বিশ্বকাপ। আর এই মেগা টুর্নামেন্টের মধ্য়েই ক্রিকেটের যুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শুভমন গিলের নেতৃত্বে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে নামছে টিম ইন্ডিয়া।...More
ধর্মশালা: চলছে ফুটবল বিশ্বকাপ। আর এই মেগা টুর্নামেন্টের মধ্য়েই ক্রিকেটের যুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শুভমন গিলের নেতৃত্বে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে নামছে টিম ইন্ডিয়া। একমাত্র টেস্টে হসমতউল্লাদের বিরুদ্ধে ইনিংসে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। এবার ওয়ান ডে ফর্ম্য়াটের লড়াই। প্রসঙ্গত, ব্যাট হাতে কোনও রানও করতে হবে না। শুধুমাত্র আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচে একাদশে নামলেই নতুন নজির গড়ে ফেলবেন রোহিত শর্মা। ধরমশালায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচে খেলতে নামবে ভারত শনিবার। ফিটনেস টেস্টে রোহিত উতরে গিয়েছেন। যদি প্রথম ওয়ান ডে ম্য়াচে একাদশে সুযোগ করে নেন, তাহলে ৩৭ বছরের পুরনো মহিন্দর অমরনাথের একটি রেকর্ড ভেঙে ফেলবেন হিটম্য়ান। সেক্ষেত্রে রোহিত শর্মাই হবেন ভারতীয় দলের জার্সিতে খেলা সবচেয়ে বয়স্ক ক্রিকেটার।১৯৮৯ সালের ৩০ অক্টোবর নিজের কেরিয়ারের শেষ ওয়ান ডে ম্য়াচ খেলেছিলেন অমরনাথ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্য়াচ খেলার সময় তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বয়স ছিল ৩৯ বছর ৩৬ দিন। ১৩ জুন ২০২৬ সালে রোহিতের বয়স হবে ৩৯ বছর ৪৪ দিন। অর্থাৎ অমরনাথকে টেক্কা দেবেন রোহিত। বিশ্ব ক্রিকেটে অন্য়তম সেরা ব্যাটারদের মধ্য়ে একজন রোহিত শর্মা। ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১১ হাজার রান করেছেন এখনও পর্যন্ত পর্যন্ত। আন্তর্জাতিক ক্রিকেটে মোট রোহিতের ঝুলিতে রয়েছে ২০ হাজারের বেশি রান। যদি প্রথম ম্য়াচে সেঞ্চুরি হাঁকান রোহিত, তাহলে সচিন তেন্ডুলকরকে টেক্কা দিয়ে সবচেয়ে বেশি বয়সে ভারতীয় ব্য়াটার হিসেবে ওয়ান ডে-তে সেঞ্চুরিও হাঁকানোর নজির গড়বেন রোহিত।
IND vs AFG Live: সিরিজে এগিয়ে গেল ভারত
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচে দুরন্ত জয় ভারতের। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জেতালেন শুভমন গিল। অধিনায়কোচিত অপরাজিত অর্ধশতরান করে ৮৪ রান করলেন গিল। রাহুলও যোগ্য সঙ্গ দিলেন। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।