IND vs ENG 4th Test Live: শেষ সেশনে উঠল শতাধিক রান, ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের প্রথম দিনশেষে ম্যাচ একেবারে ৫০-৫০

ENG vs IND: ম্যাচের আগেরদিনই ম্যাঞ্চেস্টারে প্রবল বৃষ্টি হয়েছে। ওল্ড ট্রাফোর্ড ঢাকা পড়ে কভারে।

ABP AnandaLast Updated: 23 Jul 2025 10:54 PM

প্রেক্ষাপট

ম্যাঞ্চেস্টার: সিরিজ়ের প্রথম তিন টেস্টে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। কিছু মুহূর্ত এদিক ওদিক হলেই ফলাফল ভারতের পক্ষে ৩-০ হতেই পারত। তবে যা পরিস্থিতি তাতে টিম ইন্ডিয়া আপাতত সিরিজ়ে ১-২ পিছিয়ে...More

IND vs ENG Live Update: প্রথম দিনের খেলা শেষ

খারাপ আলোর জন্য বর্ধিত আধ ঘণ্টা শেষ হওয়ার মিনিট ১০ আগেই প্রথম দিনের খেলা শেষ হল। শেষ সেশনে ৩১ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ১১৫ রান তুলল ভারতীয় দল। চার উইকেটে ২৬৪ রানে দিনশেষ করল টিম ইন্ডিয়া। শার্দুল ও রবীন্দ্র জাডেজা, দুই অলরাউন্ডারই ১৯ রানে অপরাজিত রইলেন।