অকল্যান্ড: চোট সমস্যা যেন কাটছেই না। নিউজ়িল্যান্ড শিবিরে ভারতে বিরুদ্ধে (IND vs NZ) ওয়ান ডে সিরিজ় শুরু হওয়ার আগেই ফের ধাক্কা। প্রথম ওয়ান ডে থেকে ছিটকে গেলেন কিউয়ি তারকা ক্রিকেটার।

Continues below advertisement

নিউজ়িল্যান্ডের দুই তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ও মার্ক চাপম্যান তো সিরিজ় থেকেই ছিটকে গিয়েছেন। এবার প্রথম ওয়ান ডে থেকে ছিটকে গেলেন ওপেনার ডেভন কনওয়েও (Devon Conway)। অনুশীলনের সময় কনওয়ে সতীর্থ ম্যাট হেনরির সঙ্গে ধাক্কা খান। এর ফলে তাঁর কনকাশন হয় এবং নিয়ম অনুযায়ী তাঁর আর কালকের ম্যাচ খেলা হবে না।

কনওয়ে এবং ম্যাট হেনরি, উভয়েই উঁচু ক্যাচ ধরতে গিয়ে মঙ্গলবার অনুশীলন সেশনে ধাক্কা খান। দুই খেলোয়াড়েরই তড়িঘড়ি মাঠে চিকিৎসা শুরু করা হয় এবং মাথায় আঘাতের জন্য চিকিৎসা করা হয়। কনওয়েকে হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া এবং তারপরেই তাঁর কনকাশন ধরা পড়ে। আজ বুধবার তাঁর প্রথম ওয়ান ডে থেকে ছিটকে যাওয়ার খবর সামনে আসে। দুই খেলোয়াড়কেই আপাতত পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং সিরিজ়ের পরবর্তী ম্যাচগুলিতে তাঁরা খেলবেন কি না, সেই বিষয়ে আপডেট দেওয়া হবে।

Continues below advertisement

আরও পড়ুন:- প্রাপ্তি যশস্বীর বিধ্বংসী শতরান, সেঞ্চুরি করলেন যশও, ড্র হল ভারত-নিউজ়িল্যান্ড 'এ'-র টেস্ট ম্যাচ 

এদিকে রাচিন রবীন্দ্র ও মার্ক চাপম্যান, দুই তারকারই এই সিরিজ়ে অংশগ্রহণ নিয়ে বহু আগে থেকেই সংশয় ছিল। সেই সংশয়ই এবার সত্যি হল। দুই তারকারই নিজেদের চোট সারাতে আরও সময় লাগবে। এমআরআই স্ক্যান করে দেখা গিয়েছে চ্যাপম্যানের বাঁ-দিকের হ্যামস্ট্রিং সেরে উঠতে আরও দুই সপ্তাহ সময় লাগবে। অপরদিকে, রাচিন রবীন্দ্রের মাঠে নামার জন্য আরও সময় লাগবে। তাঁর ডান দিকের কাঁধ সেরে উঠতে আরও সময় নেমে। এই দুই তারকার পরিবর্তে একাধিক তারকা সুযোগ পেয়েছেন।

এক ব্রডকাস্টারের হয়ে প্রমোশোনাল শ্যুটিংয়ের সময় ডাইভ মেরে ক্যাচ ধরতে গিয়েছিলেন রাচিন রবীন্দ্র। ঠিক তখনই তাঁর চোট লাগে, রাচিনের কাঁধ ডিসলোকেট হয়ে যায়। প্রাথমিকভাবে তাঁর চোট পরীক্ষা করার পর তেমন গুরুতর কিছু ধরা পড়েনি। সেই চোটেই রাচিন টি-২০ সিরিজ়ে খেলতে পারেননি। অপরদিকে, চাপম্যান ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে তাঁর হ্যামস্ট্রিং ছিঁড়ে ফেলেন। এই দুই তারকার কেউই তাই ওয়ান জেতে খেলতে পারবেন না।